ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১২ জুন ২০২৬

সর্বশেষ
বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী তুমি এলে বসন্তে একটা শুক্রবারের দিবাভাগ তোমাকে দেখার স্বাদ মিটবে না লাবণ্য ধরে রাখো কীভাবে? খুব বেশি কিছু না দায়বদ্ধ রেফারিদের মাথায় কী? হৃদয়ের ভাঙা নীলিমা সময় একটি সাধনাযোগ্য শিল্প জুলাইয়ের পর ভারত-ইসরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটি’তে দু’দিনব্যাপী কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে প্রাণ গেল চালকের মোস্তফা কামালের বিষাদ বসুধা কুষ্টিয়ার সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা সাতচল্লিশের অস্বাভাবিকতার মধ্যেও স্বাভাবিক জীবনযাপন করেছি শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার প্রাচ্য-প্রতিচ্যের দ্বন্দ্ব ও সমকালীন চিন্তার বহুমাত্রিক পাঠ ১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল কারাগারে স্ত্রীকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে স্বামী আটক চুয়াডাঙ্গায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিকের কারাদণ্ড মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৬ দুর্দান্ত প্রত্যাবর্তনে কোরিয়ার চেকমেট টেকনাফ সীমান্তে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টিভিতে আজকের খেলা সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১০ দেশীয় শিল্পের সুরক্ষায় উদ্যোক্তাদের ছাড় আধুনিক বাজেট বনাম ইসলামের বায়তুল মাল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ থেকে জিদানের ঢুস
Nagad desktop

কে ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি?

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৯:০২ এএম
আপডেট: ০১ মার্চ ২০২৬, ০৪:১২ পিএম
কে ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি?
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ আলি খামেনি ছিলেন ইরানের একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা। তিনি ১৯৭৯ সালের ইরানের ইসলামি বিপ্লবের নেতৃত্বদানকারী ধর্মভিত্তিক ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন থেকে রাজনৈতিকভাবে উত্থান লাভ করেন।

ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনি পরবর্তীতে দেশের সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হন এবং ইরানের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর কেন্দ্রীভূত কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন।

সাদা দাড়ি, ধর্মীয় পোশাক এবং কালো পাগড়ির জন্য সহজেই পরিচিত খামেনি নিজেকে কঠোর ও সংযমী অভিভাবকসুলভ নেতার ভাবমূর্তিতে উপস্থাপন করেছিলেন। গভীর আদর্শনিষ্ঠ এই নেতা দায়িত্ব গ্রহণের পর আর কখনও ইরানের বাইরে যাননি; বরং কঠোরভাবে নিয়ন্ত্রিত ক্ষমতা কাঠামোর ভেতর থেকেই তিনি শাসন পরিচালনা করেন।

তার শাসনামলে নেতৃত্ব ও ইসলামি রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে ওঠা বিভিন্ন বিক্ষোভ দমন করতে তিনি নিজের ক্ষমতা ব্যবহার করেন। নারীর অধিকার ও নাগরিক স্বাধীনতা বিষয়ে তার কঠোর অবস্থান এবং ভিন্নমত দমনে আপসহীন নীতি তাকে এমন এক নেতা হিসেবে পরিচিত করে তোলে, যিনি যেকোনো মূল্যে প্রতিষ্ঠিত ব্যবস্থাকে টিকিয়ে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।

সহিংস দমন-পীড়ন ও দেশজুড়ে অস্থিরতার সময়েও তার অবস্থান প্রায়ই অস্পষ্ট থাকত। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হতো যে, তিনি অনুগতদের ঘিরে কোনো বাঙ্কার বা গোপন স্থানে অবস্থান করছিলেন, যদিও এসব তথ্যের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ খুব কমই পাওয়া গেছে।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় খামেনিসহ খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন।

সুমন/

জুলাইয়ের পর ভারত-ইসরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:১৭ পিএম
আপডেট: ১২ জুন ২০২৬, ০১:২১ পিএম
জুলাইয়ের পর ভারত-ইসরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা
ছবি: সংগৃহীত

আগামী জুলাই মাসের পর ভারত ও ইসরায়েলের মধ্যে প্রস্তাবিত বিস্তৃত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা পুনরায় শুরু হতে পারে। সংশ্লিষ্ট ঘটনাবলীর ওপর নজর রাখছেন এমন নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ‘এনডিটিভি প্রফিট’ এই তথ্য জানায়।

আগামী দফায় দুই দেশের প্রতিনিধি দলের এই মুখোমুখি বৈঠকটি ইসরায়েলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মূলত পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে পূর্বনির্ধারিত এই উচ্চ-পর্যায়ের বৈঠকটির সময়সূচি পরিবর্তন করে চলতি গ্রীষ্মের শেষের দিকে নির্ধারণ করতে হয়েছে।

তবে মুখোমুখি বৈঠক পিছিয়ে গেলেও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক যোগাযোগ কিন্তু থেমে থাকেনি। ভার্চুয়াল বৈঠক এবং কারিগরি স্তরের পর্যালোচনার মাধ্যমে উভয় দেশই এই আলোচনার গতি সচল রেখেছে। ইসরায়েলে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার এই বৈঠকে মূলত গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কাঠামো এবং বাণিজ্য স্তম্ভগুলোর ওপর বিশেষ জোর দেওয়া হবে।

আলোচনার প্রধান ক্ষেত্রগুলো হলো:

বাজার সুবিধা : দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়াতে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করা।

সেবা ও শুল্ক : আন্তঃসীমান্ত পেশাদার সেবা আদান-প্রদান সহজ করা এবং শুল্ক প্রক্রিয়াকে জটিলতামুক্ত করা।

প্রযুক্তি ও উদ্ভাবন : উভয় দেশের প্রযুক্তিগত খাতের সক্ষমতাকে যৌথভাবে কাজে লাগানো।

মেধাস্বত্ব : দুই দেশের নতুন নতুন উদ্ভাবন সুরক্ষায় একটি শক্তিশালী মেধাস্বত্ব কাঠামো তৈরি করা।

এর আগে গত নভেম্বরে তেল আবিব সফরের সময় ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, "এই মুক্ত বাণিজ্য চুক্তি পণ্য ও সেবা—উভয় খাতেই বৃহত্তর বাজার সুবিধা এবং পুঁজি প্রবাহের পথ উন্মুক্ত করবে। এটি ব্যবসা-বাণিজ্যের বাধাগুলো দূর করার পাশাপাশি আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বে স্পষ্টতা ও নির্ভরযোগ্যতা আনবে।"

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে (২০২৫) ভারত ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই মুক্ত বাণিজ্য চুক্তির ‘টার্মস অফ রেফারেন্স’ স্বাক্ষরের মাধ্যমে প্রস্তাবিত চুক্তির প্রাথমিক রূপরেখা চূড়ান্ত করে। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/

আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:২৯ পিএম
আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে (পিওকে) নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৭ জন।

বৃহস্পতিবার (১১ জুন) কাশ্মীরের ঈদগাহ ময়দানে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। বিবিসি জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং ৪ জন নিরাপত্তা কর্মকর্তা।

শরণার্থীদের জন্য বিপুলসংখ্যক সংসদীয় আসন সংরক্ষণের বিরুদ্ধে আসন্ন নির্বাচনের আগে বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন মানবাধিকারকর্মী সংগঠনের জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)।

কর্তৃপক্ষ এই আন্দোলনকে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংগঠনটির নেতাদের গ্রেপ্তারে পুরস্কারও ঘোষণা করেছে।

তবে এসব পদক্ষেপ সত্ত্বেও হাজারও মানুষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের অভিমুখে মিছিল শুরু করেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন নিহত হন। 

স্থানীয় কর্মকর্তাদের মতে, সরকারি হিসাব অনুযায়ী ১০ হাজারের বেশি বিক্ষোভকারী নিয়ে একটি বিশাল বহর রাওয়ালাকোট শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থান করে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার কমিশনার সরদার ওয়াহিদ খান বিবিসি উর্দুকে জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিক্ষোভকারীদের বহরকে রাওয়ালাকোট হয়ে মুজাফফরাবাদে যেতে দেওয়া হবে না। বিবিসি উর্দুর প্রতিবেদকরা জানিয়েছেন, স্থানীয় মসজিদগুলো থেকে লাউড স্পিকারে মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও কমিশনার খান দাবি করেছেন, ‘আইনের শাসন নিশ্চিত করা হবে।’
পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী মুজাফফরাবাদ ও রাওয়ালাকোটে নজরদারির জন্য হেলিকপ্টার টহল চালানো হচ্ছে।

সাশ্রয়ী মূল্যে আটা, চাল, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে সাধারণ নাগরিকদের অংশগ্রহণে বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। কিন্তু পরে তা সহিংস হয়ে ওঠে।

প্রসঙ্গত, গত মঙ্গলবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হন। আহত হন অন্তত ২০০ জন।

 সূত্র: বিবিসি ও এনডিটিভি

জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:২১ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:২২ পিএম
জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কো (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

 বৃহস্পতিবার (১১ জুন) আইআরজিসির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। 

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এ হামলাকে ‘আগ্রাসনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান’ বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-আজরাক বিমানঘাঁটি ও এর নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, এ হামলায় বেশ কয়েকটি স্থাপনা ও বিপুল সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। সূত্র: এএফপি 

নাঈম/

 

বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কো (আইআরজিসি) দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনের কয়েকটি ঘাঁটিতে আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১১ জুন) হামলার এ দাবি করে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দুই দফা অভিযানে কুয়েতের আলি ও আহমাদ  আহমাদ  এয়ার  ফোর্স-এ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ১৮টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ ইসা বিমানঘাঁটিতেও হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে।

এর আগে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরেও হামলা চালিয়েছে ইরান। সূত্র: এএফপি

নাঈম/

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:১৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:১৫ পিএম
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন
প্রতীকী ছবি

ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এ হামলায় ইরানজুড়ে দেশটির সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর তদারককারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্রের বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন মেরিন কোর, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। সূত্র: এএফপি 

নাঈম/