ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২১ শিশু ভর্তি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার ২০২৬ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এনআইএলএস এআইইউবি চ্যাপ্টারের উদ্বোধনী অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামবেন হাতিয়ার লক্ষাধিক জেলে প্রিমিয়ার ব্যাংক নিয়ে এলো অত্যাধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম ২৮ ঘণ্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল চট্টগ্রামে পিডিবি প্রকৌশলী লাঞ্ছিত সর্বত্র রাজস্ব জাল বিছানো হয়েছে খেলোয়াড়ের চেয়ে কম বয়সী কোচ নিয়ে বিশ্বকাপ চ্যালেঞ্জ জার্মানির ফেনীতে গ্যাসবোঝাই ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২ চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বাস্থ্যকর্মীর পুলিশি অভিযানে পণ্ড আ.লীগ নেতা-কর্মীদের খিচুড়ি পার্টি, আটক ২ স্বপ্ন, উন্মাদনা আর বিশ্বজয়ের লড়াই, বিশ্বকাপের পর্দা উঠছে আজ ৯ লাখ লোকের স্বপ্নের  ‘বামনী ক্লোজার’ এখন দৃশ্যমান মেহেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু দেশের পোশাক খাতের নগদ প্রণোদনার ওপর উৎসে কর ৫ শতাংশ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে আজ ভৈরবে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ দুই দম্পতি আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুশইন ঠেকাতে রাতেও বিজিবির মাইকিং সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে ইশতেহার বাস্তবায়নে সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা রাজত্ব কার, লাতিন না ইউরোপের? নড়াইলে যুবদল নেতাকে  কুপিয়ে গুরুতর যখম ক্রিকেট খেলে প্রস্তুতি ইংলিশ ফুটবলারদের
Nagad desktop

মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১১:৩১ এএম
আপডেট: ০১ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম
মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান
দুবাইয়ের বুর্জ খলিফায় হামলা করেছে ইরান। ছবি: সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমাবর্ষণের পাল্টা জবাব হিসেবে (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ষষ্ঠ দফার হামলা চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে যে, আইআরজিসি ইসরায়েল এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

এতে আরও জানানো হয় যে, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও যোগ করেছে যে, ইরানি বাহিনী পর্যায়ক্রমে প্রতিশোধের ভিন্ন এবং কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে। সূত্র: আল-জাজিরা

সুমন/

তেহরানের রেডক্রিসেন্ট সোসাইটি ভবন এবং কয়েকটি হাসপাতালে হামলা

ইরানের তেহরানে রেডক্রিসেন্ট শান্তি ভবনের আশেপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি রেডক্রিসেন্ট সোসাইটি।

রেড ক্রিসেন্ট সোসাইটির টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, তেহরানের খাতাম আল আনবিয়া, মোতাহারি এবং বেহজিস্তা হাসপাতালের” কাছেও হামলা চালানো হয়েছে।

আপনাদের যুদ্ধ প্রতিবেশীদের সঙ্গে নয়: আমিরাতের শীর্ষ কর্মকর্তা

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা দেশটিকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এই অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযান দ্বিতীয় দিনে পদার্পণ করায় তিনি তেহরানকে তাদের প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করার বিষয়ে সতর্ক করেছেন।

তিনি বলেন, 'উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের এই আগ্রাসন ছিল একটি ভুল গণনা, যা এক সংকটময় মুহূর্তে ইরানকে একা করে দিয়েছে। আপনাদের যুদ্ধ আপনাদের প্রতিবেশীদের সঙ্গে নয়।'

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানি যুদ্ধবিমানের বোমাবর্ষণ

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, ইরান দাবি করেছে যে তাদের বিমানবাহিনীর পাইলটরা পারস্য উপসাগরীয় দেশগুলো এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে সফলভাবে বোমাবর্ষণ করেছেন।

ইরানি সেনাবাহিনী জানিয়েছে, তাদের পাইলটরা বেশ কয়েকটি ধাপে এই ঘাঁটিগুলোতে সফলভাবে আঘাত হেনেছেন। তারা আরও যোগ করেছে যে, এই অঞ্চলের সমস্ত শত্রু সামরিক কেন্দ্র এখন ইরানি বিমানবাহিনীর ফাইটার জেট বা যুদ্ধবিমানের আওতার মধ্যে রয়েছে।

করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা, নিহত ৯

পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে শত শত বিক্ষোভকারীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল-জাজিরা জানায়, কনস্যুলেটে প্রবেশের চেষ্টার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ৯টি মরদেহ শহরের সিভিল হাসপাতালে আনা হয়।

রবিবার (১ মার্চ) প্রায় ৫০০ শিয়া মুসলিম কনস্যুলেটে জড়ো হয়ে জানালা ভাঙচুর করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ও আধাসামরিক বাহিনী জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

শনিবার তেহরানে ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার পর এই প্রতিবাদ শুরু হয়।

ইরানে একদিনে ১২০০ যুদ্ধাস্ত্র ফেলার দাবি ইসরায়েলের

ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আক্রমণে এক দিনে ইরানে ১ হাজার ২০০টিরও বেশি যুদ্ধাস্ত্র (ড্রোন, মিসাইল, বোমা) ফেলেছে।

ইরানে যেসব স্থানে হামলা চালানো হয়েছে তার মধ্যে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ও রয়েছে, যেখানে কমপক্ষে ১৪৮ জন নিহত এবং কয়েক ডজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলার চেষ্টা

পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষোভকারীরা।

রবিবার (১ মার্চ) সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের জানালাগুলিতে আগুন ধরিয়ে দিচ্ছে এবং ভাঙচুর করছে।

স্থানীয় সূত্র জানিয়েছে যে খামেনির হত্যাকাণ্ডের ফলে বিক্ষোভ শুরু হয়। - আল জাজিরা

আমিরাতের দিকে ১৩৭ ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান

ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রবিবার (১ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান শনিবার দেশটিতে ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে।

আবুধাবির বিমানবন্দরে কমপক্ষে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

এতে আন্তর্জাতিক যান চলাচলের জন্য বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আল-জাজিরা

ইসরায়েলে সাইরেনের শব্দ, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত বিস্ফোরণ

ইরান কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলজুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বা সাইরেন বাজছে এবং সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

দুবাইয়ে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুইজন আহত

দুবাইয়ের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ভূপাতিত করা ড্রোনের ধ্বংসাবশেষ দুটি বাড়ির উঠানে পড়লে দুইজন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আমিরাতজুড়ে যে শব্দ শোনা গেছে তা ছিল দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সফল ইন্টারসেপশন বা ড্রোন প্রতিহতকরণ অভিযানের ফল।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানি সেনাবাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন।

খামেনির হত্যায় ইরাকে ৩ দিনের শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকাণ্ডে ইরাক সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

রবিবার (১ মার্চ) ইরাকি সংবাদসংস্থা (আইএনএ) সম্পাদিত মন্তব্যে সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি বলেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আলেম ও মুজাহিদ, সর্বোচ্চ নেতা, তার সম্মানিত গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলি আল-হুসেইনি আল-খামেনির শাহাদাতের প্রতি সম্মান জানাই, যাকে আমরা নবীর পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করি।’

“With great sadness and sorrow, we offer our condolences to the honorable Iranian people and the entire Islamic nation on the martyrdom of the scholar and mujahid, the Supreme Leader, His Eminence Grand Ayatollah Sayyid Ali al-Husseini al-Khamenei, whom we consider to be among the first of the family of the Prophet.”

তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডটি একটি স্পষ্ট আগ্রাসন এবং নিন্দনীয় কাজের ফলস্বরূপ ঘটেছে যা সমস্ত মানবিক ও নৈতিক মান লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক আইন ও কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।’

ইতিহাদ এয়ারওয়েজের সব ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা এবং যাওয়া সব ফ্লাইট স্থগিত করেছে ইতিহাদ এয়ারওয়েজ। 

রবিবার (১ মার্চ) ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এবং সেখান থেকে আসা সমস্ত ফ্লাইট ২ মার্চ স্থানীয় সময় রাত ২টা পর্যন্ত স্থগিত থাকবে।

নাগরিকদের হামলার স্থান শেয়ার না করার অনুরোধ ইসরায়েলের সেনাবাহিনীর

তেহরান পুরো অঞ্চলজুড়ে তাদের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখায় ইসরায়েলি সামরিক বাহিনী তাদের নাগরিকদের প্রতি এক সতর্কবার্তা জারি করেছে। এতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অবস্থান বা ভিডিও শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'যদি কোনো সতর্ক সংকেত বা অ্যালার্ট না পাওয়া যায়, তবে সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করুন।'

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইসফাহানে হাজার হাজার মানুষ

ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার শোকাহত ব্যক্তি জড়ো হয়েছেন।

ইরানের ইংরেজি ভাষার রাষ্ট্রীয় চ্যানেল প্রেস টিভির পোস্ট করা একটি ভিডিওতে নকশ-ই-জাহান স্কয়ারে বিক্ষোভরত বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা গেছে।

গতকাল শনিবার রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর রবিবার সরকার খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

পুনরায় হামলার বিষয়ে ইরানকে কঠোর সতর্কবার্তা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ইরানকে নতুন করে সতর্ক করেছেন। তেহরানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে, যেকোনো ধরনের পরিকল্পিত পাল্টা হামলার জবাব দেওয়া হবে ভয়াবহ সামরিক শক্তির মাধ্যমে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, 'ইরান এইমাত্র জানিয়েছে যে তারা আজ খুব কঠোর আঘাত করতে যাচ্ছে, যা তাদের আগের যেকোনো হামলার চেয়েও শক্তিশালী হবে। তবে তাদের এমনটা না করাই ভালো, কারণ যদি তারা তা করে, তবে আমরা তাদের ওপর এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি'।

 

ইরানের গার্লস স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৮ জন নিহত এবং ৯৫ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার এই হামলা হয়। মৃতুর সংখ্যা ক্রমশ বাড়ছে।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:১০ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১০:৩১ এএম
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
ছবি: সংগৃহীত

ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর, পাল্টা জবাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট 'হরমুজ প্রণালী'- তে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান।

আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সংঘাত এক চরম ও বিপজ্জনক রূপ নিয়েছে। দুই দেশের মধ্যে এই নজিরবিহীন সামরিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে এবং এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে।

আমেরিকার আকস্মিক বিমান হামলা
ইউএস সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানায়, কমান্ডার-ইন-চীফের সরাসরি নির্দেশে বুধবার মার্কিন বিমানবাহিনী, নৌবাহিনী ও মেরিন ক্রপস যৌথভাবে ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন বাহিনীর দাবি, ইরানের সামরিক নজরদারি ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এই ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানো হয়, যা আঞ্চলিক জলসীমায় মার্কিন সেনা ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ, জাহাজে আঘাত
মার্কিন হামলার জবাবে ইরান তাৎক্ষণিকভাবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। ইরানের সামরিক কমান্ড জানায়, এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। ইতোমধ্যে অবৈধভাবে প্রণালীটি পার হওয়ার চেষ্টা করায় দুটি জাহাজে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে ইরানি নৌ কর্তৃপক্ষ।

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত ও বাহরাইনে সাইরেন
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করে, মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে তারা কুয়েতের ‘আলি আল-সালেম’ ও ‘আহমেদ আল-জাবের’ এবং বাহরাইনের ‘শেখ ঈসা’ বিমান ঘাঁটাসহ মোট ১৮টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়। ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বাহরাইনজুড়ে জরুরি বিমান হামলার সতর্কবার্তা বা সাইরেন বাজানো হয়। বাহরাইন সরকার দেশটির নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেন।

ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত আলটিমেটাম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "ইরানি নেতাদের অনুরোধে সাময়িকভাবে বোমা হামলা স্থগিত রাখা হয়েছে। তবে ইরান যদি দ্রুত আমেরিকার দেওয়া শর্তে শান্তি চুক্তিতে স্বাক্ষর না করে, তবে পরবর্তী দিন থেকে আবারও স্মরণকালের ভয়াবহতম বোমা হামলা শুরু করা হবে।"  ট্রাম্প দাবি করেন, ইরানি কর্মকর্তারা নিজেই তাঁর সাথে যোগাযোগ করে বোমাবর্ষণ বন্ধের অনুরোধ জানান। যদিও ইরান এই ধরণের যোগাযোগের দাবি সম্পূর্ণ অস্বীকার করে একে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে আখ্যা দেন এবং আমেরিকার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধের ঘোষণা দেন।

অর্থনীতিতে মারাত্মক প্রভাব
দুই পরাশক্তির মুখোমুখি অবস্থানের কারণে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। বুধবার (১০জুন) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ২ ডলার বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুড ও ইউএস ক্রুড উভয়ের দামই ২ শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৯৪ ও ৯০ ডলার পার হয়ে গেছে। অন্যদিকে, এই যুদ্ধের প্রভাবে এশিয়ার শেয়ারবাজারগুলোতে বড় পতন দেখা গেছে। জাপানের নিক্কেই, দক্ষিণ কোরিয়ার কোস্পি এবং অস্ট্রেলিয়ার শেয়ারবাজার সূচক লেনদেনের শুরুতেই বড় ধরনের পতনের সম্মুখীন হয়। যা পরবর্তীতে সামান্য পুনরুদ্ধার হলেও বাজার এখনো চরম অস্থিতিশীল রয়েছে।

বিশ্লেষকরা আশঙ্কা করেন, দুই পক্ষ যদি এখনই শান্ত না হয়, তবে এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, যা পুরো বৈশ্বিক অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/

কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা!

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:৪০ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৭:৫৬ এএম
কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা!
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বড়সড় ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। এই চরম রাজনৈতিক সংকটের মাঝেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বৈঠককে কেন্দ্র করে দুই দলের একীভূত হওয়ার জল্পনা তৈরি হয়েছে। জানা গেছে, কংগ্রেসের তরফ থেকে মমতাকে দলে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ প্রশ্নে দ্বিধাবিভক্ত পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের নেতারা। 

অন্যদিকে একীভূত হওয়ার এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূলের বিদ্রোহী শিবির। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই জল্পনা নাকচ করে দিয়েছেন। তিনি দাবি করেছেন, বর্তমানে তার প্রতি তৃণমূলের ৬৪ জন বিধায়কের সমর্থন রয়েছে। ঋতব্রত স্পষ্ট জানিয়েছেন, তাদের দল কোনোভাবেই কংগ্রেসে যোগ দিচ্ছে না। শুধু বিধায়ক নন, তৃণমূলের বহু সংসদ সদস্যও (লোকসভার এমপি) কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার বিপক্ষে বলে তিনি দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী, দুই-তৃতীয়াংশের বেশি এমপি এই মার্জারের (একীভূত) বিরোধী। দলটির এমপি, বিধায়ক, পৌর প্রতিনিধি, জেলা পরিষদ কিংবা পঞ্চায়েত সদস্য–কারও মধ্যেই কংগ্রেসে যাওয়ার কোনো চিন্তা নেই।

একই সুর শোনা গেছে তৃণমূলের নেতা (সাময়িক বরখাস্ত) ঋজু দত্তের কণ্ঠেও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে তিনি এই মার্জারের খবর নিয়ে প্রশ্ন তোলেন। ঋজু দত্ত লেখেন, এটি একটি আকর্ষণীয় পরিস্থিতি। তৃণমূলের ১৫ জনের বেশি বিদ্রোহী এমপি এবং ৬৪ জনের বেশি বিদ্রোহী বিধায়ক কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছেন না। তাহলে তৃণমূল থেকে আসলে কারা কংগ্রেসে যোগ দিচ্ছেন বা মিশে যাচ্ছেন? 

এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সম্প্রতি নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই সোনিয়া গান্ধীর সঙ্গে তার একটি বৈঠক হয়, যা রাজনৈতিক মহলে দুই দলের একীভূত হওয়ার গুঞ্জন বাড়িয়ে দেয়। বিধানসভা নির্বাচনে হারের পর এটিই ছিল তাদের প্রথম একান্ত বৈঠক। বৈঠকে সোনিয়া গান্ধী তৃণমূল নেত্রীকে কংগ্রেসের সঙ্গে মিলেমিশে কাজ করার এবং বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

কংগ্রেস সূত্রের খবর, সোনিয়া গান্ধী মমতাকে স্পষ্ট করে বলেছেন এই আহ্বান কোনো দলীয় মার্জার বা একীভূতকরণের জন্য নয়, বরং এটি বিরোধী জোটের মধ্যে রাজনৈতিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর একটি প্রচেষ্টা। এর আগে গত সোমবার দিল্লিতে ইন্ডিয়া জোটের নেতারা বৈঠক করেন। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলগুলোর ঐক্যের ওপর জোর দেন। মমতা বলেন, জোটের শরিকদের উচিত অতীতের সব তিক্ততা ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া। এবার তিনি কংগ্রেসকে বিরোধী জোটের প্রধান নোঙর বা চালিকাশক্তি হিসেবে মেনে নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এমপি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান। পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বৈঠকের ছবি ও তথ্য প্রকাশ করা হয়। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্পর্কটি কয়েক দশকের জনসেবা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যদি এই চরম দুঃসময়ে মমতাকে ‘গ্রহণ’ করে, তাহলে প্রদেশ নেতৃত্ব কি আদৌ সেই সিদ্ধান্ত মানবে? রাজ্যের যে কংগ্রেস কর্মীরা এতদিন তৃণমূলের দ্বারা অত্যাচারিত, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের নেত্রী হিসেবে মানবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সূত্রের দাবি, রাজ্য বিধানসভা নির্বাচনে মহাবিপর্যয়ের পর কংগ্রেসকে আঁকড়ে বাঁচতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ও কংগ্রেসের সংযুক্তিকরণ নিয়ে ইতোমধ্যেই দুই দলের শীর্ষস্তরে আলোচনা হয়েছে। কংগ্রেসের তরফ থেকে মমতাকে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এ প্রশ্নে দ্বিধাবিভক্ত প্রদেশ নেতৃত্ব।

প্রদেশের একটি অংশ মনে করছেন, মমতাকে দলে নেওয়ার বা এই পরিবর্তিত পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমোর হাত ধরার কোনো প্রশ্নই ওঠে না। এই সময় মমতাকে সঙ্গে নেওয়ার অর্থ, তৃণমূলের ১৫ বছরের দুর্নীতি ও অপশাসনের দায় নিজেদের গায়ে মাখা। অধীর চৌধুরী ও আবদুল মান্নানের মতো প্রবীণ নেতারা এই দলে রয়েছেন। আবদুল মান্নান যেমন সাফ বলে দিচ্ছেন, ‘আমার কংগ্রেস নেতৃত্বের ওপর আস্থা রয়েছে। নো অ্যালায়েন্স উইথ মমতা বন্দ্যোপাধ্যায়।’ একই সুর শোনা গেছে অধীর চৌধুরীর গলাতেও।

তিনি বলছেন, ‘যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কংগ্রেস ভাঙিয়েছিলেন, তাকেই এবার গান্ধী পরিবারের কাছে গিয়ে হাতেপায়ে ধরতে হচ্ছে। পাপের ফল ভোগ করতে হবেই।’ তবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সুর তুলনায় কিছুটা নরম। তিনি সাফ বলছেন, যদি কেউ দলে আসতে চান, তাহলে তাকে আগে মেনে নিতে হবে যে রাহুল গান্ধীই কংগ্রেসের সর্বোচ্চ নেতা এবং দেশের প্রধানমন্ত্রীর মুখ।

শুভঙ্করের বক্তব্য, ‘রাহুল গান্ধীকে ভাবি প্রধানমন্ত্রী মেনে নিয়ে যারাই কংগ্রেসে আসবেন তাদের প্রত্যেককে স্বাগত।’ তবে অভিষেকের ক্ষেত্রে শুভঙ্করও বেশ কড়া অবস্থান নিয়েছেন। তার সাফ কথা, ‘কারও গায়ে যদি দুর্নীতির দাগ লেগে থাকে, কেউ যদি নিজেকে বাঁচাতে কংগ্রেসের ছাতার তলায় আসতে চান, তাহলে তার জন্য দরজা খোলা হবে না।

সূত্র: এইটিন নিউজ

ইসরায়েলের আগ্রাসন পুরো বিশ্বের জন্য বিপদ: এরদোয়ান

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
ইসরায়েলের আগ্রাসন পুরো বিশ্বের জন্য বিপদ: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা তুরস্কের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এরদোয়ান বলেন, যারা ইসরায়েলের বিশৃঙ্খলার নৌকায় উঠে পড়েছে এবং পূর্ব ভূমধ্যসাগরে কিছু অবাস্তব স্বপ্নের পেছনে ছুটছে। 

ইসরায়েলের আগ্রাসন পুরো বিশ্বের জন্যই বিপদ এবং তা বন্ধ করা জরুরি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বুধবার (১০ জুন) এরদোয়ান এই মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করে দ্য জেরুজালেম পোস্ট এবং ডন।

এরদোয়ান বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার নেটওয়ার্কের সহিংস কার্যক্রম লেবানন ও সিরিয়াকে এমন অবস্থায় নিয়ে গেছে যে তা এখন তুরস্ককেও প্রভাবিত করছে। তিনি দাবি করেন, তুরস্কের নিরাপত্তা ওই দুই দেশের স্থিতিশীলতার সঙ্গে যুক্ত।

তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েল আফ্রিকার দেশগুলো ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং সাইপ্রাস দ্বীপে বিভাজন উসকে দিচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, কেউ যদি পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক বা তুর্কি সাইপ্রিয়টদের অধিকার লঙ্ঘন করে তাহলে আঙ্কারার প্রতিক্রিয়া হবে খুব স্পষ্ট এবং খুব কঠোর।

তিনি বিশ্ব নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে আরও স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরও উৎসাহিত করছে।

অন্যদিকে, নেতানিয়াহু এক্স (টুইটার) পোস্টে এরদোয়ানের বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক বলে আখ্যা দেন এবং অভিযোগ করেন যে তিনি কুর্দিদের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছেন ও রাজনৈতিক বিরোধীদের দমন করছেন।

এসএন/

মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা: আন্তোনিও গুতেরেস

মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা: আন্তোনিও গুতেরেস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (১০ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

তিনি বলেন, ‘আমরা যেন ভুলে না যাই, একটি ছোট আগুন বড় আগুনে পরিণত হতে পারে, বা অন্য কথায় বলতে গেলে- পূর্ণমাত্রার যুদ্ধ।’

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যেকোনো ভুল হিসাব বা ভুল পদক্ষেপ বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। সূত্র: এএফপি

নাঈম/

অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে: ইইউ পর্যবেক্ষণ সংস্থা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম
অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে: ইইউ পর্যবেক্ষণ সংস্থা
ছবি: সংগৃহীত

ইউরোপের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে অত্যন্ত শক্তিশালী এল নিনো আবহাওয়া পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

বুধবার (১০ জুন) এ তথ্য জানায় সংস্থাটি।

সংস্থা্র পরিচালক কার্লো বুয়োনটেম্পো সর্বশেষ মাসিক এল নিনো পূর্বাভাস সম্পর্কে বলেন, ‘১ মে থেকে ১ জুন পর্যন্ত সব মডেল কার্যত তাদের পূর্বাভাস ঊর্ধ্বমুখী করেছে।’

তিনি বলেন, ‘এই পর্যায়ে শক্তিশালী বা সম্ভাব্যভাবে রেকর্ড ভাঙা মাত্রার এল নিনো হওয়ার সম্ভাবনাই বেশি।’

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া, যার ফলে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলের পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায় এবং বিশ্বব্যাপী বাতাস, চাপ ও বৃষ্টিপাতের ধরণে পরিবর্তন আসে।

সর্বশেষ হালনাগাদে কোপার্নিকাস জানিয়েছে, পূর্বাভাসে অংশগ্রহণকারী বৈশ্বিক আবহাওয়াবিদদের ৭৫ শতাংশ মনে করছেন নভেম্বরের মধ্যে প্রশান্ত মহাসাগরের কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা গড়ের চেয়ে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বাড়তে পারে।

আধুনিক যুগে ১৮৭৭-৭৮ সালে প্রথম বড় এল নিনো রেকর্ড করার পর থেকে ১৯৮২-৮৩, ১৯৯৭-৯৮ এবং ২০১৫-১৬ সালে মাত্র তিনবার তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করে।

নাঈম/