ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
গণমাধ্যম নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী দিনে দিনেই ঘুরে আসুন মৈনট ঘাট থেকে পাবনায় ২০০ একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী সবার সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল লক্ষ্মীপুরে হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক জিয়া স্মৃতি জাদুঘর শিগগিরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চীনের ইভি প্রযুক্তিতে গাড়ি বানাবে ভারতের টাটা পাটগ্রাম সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, বিএসএফকে কড়া প্রতিবাদ হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইনের আশঙ্কা: বিজিবির নজরদারি জোরদার দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নিহত কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব ও বুবলী হাম উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন সভা, গ্রেপ্তার ২ রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ ,ভরসা বাঁশের সাঁকো বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত হাউজবোট চলাচল: বেলার উদ্বেগ প্রকাশ পীরগাছায় পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের পটিয়ায় ৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রান্তিক ধাপের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের সুবিধা পাবেন না বস্তিবাসী ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ভাঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, আগুন দিল স্থানীয়রা পদ্মায় আবারও বাসডুবি, আগেই নেমে যাওয়ায় যাত্রীদের প্রাণরক্ষা গাছ লাগান, সওয়াব কামান পাসপোর্ট ও বিদেশযাত্রার প্রক্রিয়া সহজ করতে হবে পর্যটকদের নিরাপত্তায় ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহারের নির্দেশ জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ বিদ্যুৎসংকটে লাখো ফটিকছড়িবাসী যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে ১০ কিমি যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা
Nagad desktop

জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ এএম
জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইকুইনো আকিকো। ছবি: সংগৃহীত

জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইকুইনো আকিকো দুই দিনের সফরে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক রিলেশনস বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। 

জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর এই সফর সম্পর্কে অনেকটাই গোপনীয়তা রক্ষা করে চলেছে ঢাকাস্থ জাপান দূতাবাস। তার সফর নিয়ে কোনো ধরনের প্রচারও চাইছে না দূতাবাস। সফরকালে ইকুইনো আকিকো কী বিষয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করবেন সে সম্পর্কে কিছুই অবহিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে। শুধু জানিয়েছে, তিনি আসছেন এবং প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। সাধারণত এ ধরনের সফরে আলোচনার বিষয়গুলো নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আগে থেকেই টেবিলওয়ার্ক চলে। কিন্তু এবার সেটি হয়নি। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জাপান বাংলাদেশের বড় প্রকল্পগুলোয় বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ী কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে। বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর অর্থায়ন ও অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও ইআরডির সঙ্গে আলোচনা করতে পারেন। এ ছাড়া প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে কীভাবে দুই দেশ কাজ এগিয়ে নেবে 
সে বিষয়য়টিও আলোচনায় আসতে পারে। এর বাইরে অন্তর্বর্তী সরকারকে কীভাবে সহযোগিতা ও সমর্থন দেওয়া যায়, বিষয়টিও আলোচনায় উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সূত্র আরও জানায়, জাপান আমাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধান উন্নয়ন সহযোগী। জাপান একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার, বছরের পর বছর ধরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিরাট অবদান রেখেছে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের মধ্যে একটি। বর্তমানে বাংলাদেশে দেশটির ৩৫০টিরও বেশি কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

গণমাধ্যম নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম
গণমাধ্যম নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
ছবি: খবরের কাগজ

বর্তমান সরকার সংবাদ প্রকাশে কোনো ধরনের বাধা বা হস্তক্ষেপে বিশ্বাস করে না। অতীতের মতো গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন কিংবা সংবাদ নিয়ন্ত্রণের কোনো মানসিকতা সরকারের নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শুক্রবার (৫ জুন) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমউজের চট্টগ্রাম প্রেসক্লাব ভবনস্থ কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণ, অধিকার বাস্তবায়ন এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করছে। বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার বিভিন্ন আন্দোলন সংগ্রামের সফলতায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অতীতে সাংবাদিক কল্যাণে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। অথচ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সাংবাদিকদের অবদান অপরিসীম। তিনি স্মরণ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের আবাসনের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিতায় সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছিলেন। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় করে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন একটি বৈশ্বিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের ক্ষতি করা হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। ইতোমধ্যে বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সকল অঞ্চলের সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় ৩০ থেকে ৩৫ জন সাংবাদিককে তিন দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চলতি বছরে যারা সুযোগ পাবেন না, তাদের আগামী বছর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উদ্বোধকের বক্তব্যে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার ও সংবাদমাধ্যম একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা যেমন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করেন, তেমনি গঠনমূলক সমালোচনার মাধ্যমে উন্নয়নের পথ সুগম করেন। দীর্ঘদিন ধরে যারা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন, তাদের সবাইকে একটি বৃহত্তর সাংবাদিক পরিবারের অংশ হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বার্থে বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

এসএন/

পাবনায় ২০০ একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম
পাবনায় ২০০ একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী
শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: খবরের কাগজ

পাবনায় ২০০ একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, ‘বাংলাদেশ কৃষি ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে, তবে সেটি যথেষ্ট নয়। আজ বাংলাদেশ আলু ও পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশে বর্তমানে ১ কোটি ১৫ লাখ টন আলু উৎপাদিত হয়। অন্যান্য ফসল উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে।’

শুক্রবার (৫ জুন) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতি আয়োজিত ‘লিচু উৎসব ও কৃষক বাণিজ্য মেলা’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর সার্বিকভাবে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে কৃষিকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। কৃষির উন্নয়নে যেকোনো চ্যালেঞ্জ সরকার যেমন মোকাবিলা করতে পারে, তেমনি কৃষকেরাও পারে। সরকার কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে তাদের পাশে রয়েছে এবং থাকবে।’

পাবনা ও ঈশ্বরদীতে প্রচুর লিচু ও পেঁয়াজ উৎপাদিত হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার ও একটি আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন করা যায় কি না, তা সম্ভাব্যতা যাচাই ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা হবে। সবকিছু বিবেচনায় নিয়ে পাবনায় ২০০ একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।’

এ ছাড়া কৃষক সমিতির দাবিগুলো নিয়েও কাজ করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বাণিজ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘সারা বাংলাদেশকে আপনি যেভাবে দেখেন, তার চেয়ে একটু ভিন্ন দৃষ্টিতে ঈশ্বরদী ও লালপুরকে দেখতে হবে। উত্তরাঞ্চলের কৃষিকে যদি আরও সমুন্নত করা যায়, তাহলে গোটা বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে।’

তিনি আরও বলেন, ‘নাটোর সুগার মিলকে পুনরুজ্জীবিত করা গেলে নাটোর, বাগাতিপাড়া, লালপুর ও ঈশ্বরদীর বহু বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’ 

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য তিনি বাণিজ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনার জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু।

সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ (কুল ময়েজ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল মণ্ডল (লিচু কেতাব)।

এ সময় শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামাণিক, বাংলাদেশ সুগারক্রপ, আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী, কর্মকর্তা এবং সরকারি ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে লিচু উৎসব ও কৃষক বাণিজ্য মেলার উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী লিচু উৎসব ও কৃষক বাণিজ্য মেলায় শত শত কৃষক অংশ নেন। অনুষ্ঠানস্থল বিভিন্ন ফল ও সবজি দিয়ে সাজানো হয়। মেলায় কৃষি উপকরণ প্রদর্শনের জন্য কয়েকটি স্টলও স্থাপন করা হয়।

জাহাঙ্গীর হোসেন/রিফাত/

সবার সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:১৫ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৬:২২ পিএম
সবার সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। ছবি: খবরের কাগজ

দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত তৎপরতা ও পূর্বপ্রস্তুতির কারণেই কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।

শুক্রবার (৫ জুন) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সবার সহযোগিতা, সচেতনতা এবং তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমের কারণে আজকের ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। নৌপুলিশ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুততার সঙ্গে কাজ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত ঈদুল ফিতরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বাসডুবিতে ২৬ জনের প্রাণহানির পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনা ছিল, ফেরিতে যানবাহন ওঠানোর আগে সব যাত্রীকে নামিয়ে দিতে হবে। সেই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করায় আজকের ঘটনায় বাস নদীতে পড়ে গেলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।’

দুর্ঘটনার কারণ অনুসন্ধান প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রফিকুল করিমের নেতৃত্বে গঠিত এ কমিটিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এর আগে গত ২৫ এপ্রিল একই নৌরুটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে ডুবে গেলে নারী ও শিশুসহ ২৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়। সেই ঘটনার পর আবারও বাস ডুবির ঘটনায় এই নৌরুটের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সুমন বিশ্বাস/রিফাত/

নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:০৬ পিএম
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল
ছবি: সংগৃহীত

জনবান্ধব বাজেট না হলে জনগণ আরও বিক্ষুদ্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘কেমন বাজেট চাই?’ শীর্ষক গোলটেবিল ও ছায়াবাজেট-এর উপস্থিত অতিথিবৃন্দ।

শুক্রবার (৫ জুন) সকারে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আয়োজনে অতিথিবৃন্দ আরও বলেন, নির্মম হলেও সত্য গত ৫৫ বছরের একটি বাজেটও স্বাস্থ্য-শিক্ষা-খাদ্য-ধর্ম-মানবতা বা সভ্যতাবান্ধব হয়নি কেবলমাত্র আমলাদের পাশাপাশি সর্বস্তরের রাজনীতিক ও ব্যবসায়ীদের অসাধু কর্মকাণ্ডের কারণে। স্বাধীনতার পর থেকে ক্রমশ আমরা রাজনৈতিক নেতাদের দ্বারা যেভাবে প্রতারিত হয়েছি, ঠিক সমান্তরালভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি কিছু লুটেরাশ্রেণির কারণে। এরা রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-কূটনীতি-ধর্ম এবং অর্থনীতির রন্দ্রে রন্দ্রে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের বৃহত্তর জনগোষ্ঠির ক্ষতি করেছে সবসময়।

সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট সেই দেশ ও জনবিরোধী-স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হয়েছে বাংলাদেশ। সেই ষড়যন্ত্রে কারণে আজ বন্দর, সেন্টমার্টিন এমনকি বাণিজ্য খাতটা পর্যন্ত আমেরিকাসহ দেশবিরোধী চক্র নিয়ন্ত্রণ করছে; তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিলো। 

এতে অতিথি ছিলেন ডেইলি নিউ নেশন-এর উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ তোশারফ আলী।

সংহতি প্রকাশ করেন বাংলাদেশ তরিকত-এ ইসলামের চেয়ারম্যান সৈয়দ গোলাম মঈনুদ্দীন টিপু।

বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, হরিদাস সরকার, রাজনীতিক শহিদুল ইসলাম রতন, তৌহিদুল ইসলাম শাহীন নূরী, নতুনধারার সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন, আফতাব মন্ডল, জাতীয় শ্রমিকধারার আহ্বায়ক বাবুল মিয়া, আলেয়া বেগম আলো প্রমুখ। 

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ২২ পরিবারের হাত থেকে ২২ হাজার আমলার খপ্পড়ে পরেছে বাংলাদেশ। যেই আমলাদের গাড়ি-বাড়ি-কাড়িকাড়ি টাকা করার নেশায় আমাদের শিক্ষা ধ্বংস হয়েছে; তাদের সন্তানরা পড়ালেখা করছে উন্নত বিশ্বের দেশে; আমাদের সমাজ ধ্বংস হয়েছে, তাদের সন্তানরা বাড়ি করছে দেশের বাইরে; মাদকে সয়লাব হয়েছে বাংলাদেশ আর তারা তাদের পুরো পরিবারকে স্যাটেল করেছেন উন্নত দেশগুলোতে। তাদের পাশাপাশি কিছু অসাধু রাজনীতিকও পুরো গোষ্ঠিসহ দেশের বাইরে গিয়ে উঠেছেন দেশকে দেউলিয়া করে। আসন্ন বাজেটের আগে এই সব লুটেরা রাজনীতিক ও প্রশাসনিক সাবেক ও বর্তমান কর্তাদের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে তাদের অবৈধ অর্থ-সম্পদ সব দেশের রাজস্বখাতে যুক্ত করাটা হবে বুদ্ধিমানের কাজ। যদি তা করতে না পারে সরকার; তাহলে সেই বাজেট জনগণের কোনো পরিবর্তন আনতে পারবে না। 

এসএন/

জিয়া স্মৃতি জাদুঘর শিগগিরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
জিয়া স্মৃতি জাদুঘর শিগগিরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: খবরের কাগজ

ফ্যাসিবাদের সময়ে চট্টগ্রামের জিয়া স্মৃতি কমপ্লেক্সকে স্বাধীনতা কমপ্লেক্স করা প্রতিহিংসামূলক রাজনীতির শিকার হয়েছে। সংস্কার ও আধুনিকায়নের কাজ শেষ হলে জিয়া স্মৃতি জাদুঘর শিগগিরই দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

শুক্রবার (৫ জুন) সকালে নগরের কাজীর দেউড়ি এলাকায় অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যুদয়ে মেজর জিয়া থেকে শুরু করে রাষ্ট্রপতি জিয়া ঘাটে ঘাটে, ইতিহাসের বাঁকে বাঁকে তাঁর যে অবস্থান- সেটা বাংলাদেশকে অনেক বেশি আলোড়িত ও সমৃদ্ধ করেছে। জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থেই এ স্মৃতি জাদুঘর। জাদুঘরটি আজ পরিদর্শনে এসেছি। তবে পরিপূর্ণভাবে দেখতে পারিনি। এখানে অনেক রুম আমরা খালি দেখেছি। কারণ এটা রেনোভেশন হচ্ছে। সুন্দর করে রেনোভেট করে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিনিসগুলো সংরক্ষণ করা হবে। 

তিনি বলেন, জিয়া স্মৃতি কমপ্লেক্সকে ফ্যাসিবাদের সময়ে স্বাধীনতা কমপ্লেক্স করা হয়েছিল সম্পূর্ণভাবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ঈর্ষা করে। এটা একটা প্রতিহিংসামূলক রাজনীতির ছোবল। ভবিষ্যতে জিয়া স্মৃতি কমপ্লেক্স আমরা নতুন করে করব ইনশাআল্লাহ। জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতায় মহান মুক্তিযুদ্ধে যে মহান ঘোষণাটি দিয়েছিলেন, সেই ঘোষণার পর একটার পর একটা উনার পদক্ষেপ ছিল। উনি যুদ্ধ করেছেন, বীরউত্তম হয়েছেন। উনি সেনাপ্রধান হয়েছেন, সফল রাষ্ট্রনায়ক হয়েছেন। বাংলাদেশের সমৃদ্ধির জন্য একসময় বাংলাদেশের চিত্রই পাল্টে ফেলেছিলেন। যদিও ফ্যাসিবাদ এসে বারবার সেটি ভূলুণ্ঠিত করেছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিগুলো সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সবকিছু করবে। 

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, জেলা প্রশাসক, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ অন্যান্য কর্মকর্তারা।  

জিয়া স্মৃতি জাদুঘরের মেরামত কাজ কবে শেষ হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক। এজন্য মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা আজ জাদুঘরটি পরিদর্শনে এসেছি। এ স্থাপনাটি এবং জিয়া স্মৃতি কমপ্লেক্স যেটিকে পরবর্তীতে স্বাধীনতা কমপ্লেক্স ঘোষণা করা হয়েছিল। এগুলো ঐতিহাসিক নিদর্শন। আগামী প্রজন্মের আসলে এগুলো জানতে হবে। তাদের এখানে আসতে হবে, দেখতে হবে। ইতিহাস যদি না জানি তাহলে জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারব না। ভূমিকম্পের কারণে এখানে কিছু ডেমেজ হয়েছে। আমরা দ্রুততম সময়ে মেরামত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। 

এসএন/