ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবসগুলো পালনে জাতীয় কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে।
সোমবার (৩০ জুন) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা পরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মন্ত্রিপরিষদ বিভাগের এ-সংক্রান্ত নোটিশ থেকে এসব তথ্য জানা গেছে।
নোটিশে সভায় কমিটির সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সভার নোটিশ মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, অর্থ বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা, সড়ক, রেল ও বিদ্যুৎবিষয়ক উপদেষ্টা, খাদ্য এবং ভূমি উপদেষ্টাসহ শিক্ষা উপদেষ্টাকে পাঠানো হয়েছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব, প্রতিরক্ষা সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, যুব ও ক্রীড়াসচিব, পররাষ্ট্রসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সংশ্লিষ্টদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।