ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
হাইতির স্বপ্নসারথি ইসিদোর অবসর ভাবনায় কর্তোয়া ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু কানাডার কাতারের সামনে সুইজারল্যান্ড চ্যালেঞ্জ লুকিচের গোলে প্রথমার্ধে এগিয়ে বসনিয়া কানাডার বিশ্বকাপ বরণ অনুষ্ঠান মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় ইনজুরিতে বিশ্বকাপ শেষ, ভাঙা হৃদয়ে অবসর ঘোষণা মৃত্যুকে হারিয়ে বিশ্বকাপ হিরো গিমেনেজ আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ হঠাৎই অবসরে উইলিয়ামসন সিলেটের মাজারে দানের টাকার ‘বেহিসেবী’ ঘোচাতে চান ডিসি সারওয়ার বেলকুচিতে উদ্ভাবননির্ভর দেশ গঠনে বিজ্ঞান মেলা টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন চলে গেলেন আধুনিক শিল্পের আইকন ডেভিড হকনি সনকে নিয়ে অস্বস্তিতে দক্ষিণ কোরিয়া ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এখন শেষ পর্যায়ে? পাকিস্তানের নতুন দাবি নাটকীয় সমাপ্তিতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান মন্তব্য ঘিরে আইনি জটিলতা, মমতার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান: আরাঘচি সিলেটে ফাহিমা হত্যার ১ মাস পর চার্জশিট দিল পুলিশ বিশ্ববিদ্যালয়, ছয় লেন সড়ক, রোহিঙ্গা প্রত্যাবাসন; প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর যত প্রত্যাশা হাম ও উপসর্গে মোট মৃত্যু ৬৪৩ আক্রান্ত ৮৪২৬৬ স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের সমাবেশ সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি শাহ আমানত বিমানবন্দরে ৬৪৭ কার্টুন সিগারেট জব্দ প্রথম ম্যাচে খেলা হচ্ছে না ডেভিসের নওগাঁয় দুইদিন মাইকিং করেও মেলেনি ব্রাজিল সমর্থক বর্তমান বাজেটে অর্থনৈতিক সংস্কারের সুযোগ নেই: নাহিদ ইসলাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন শেষ ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
Nagad desktop

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক গণভোট ইস্যুতে বিতর্কের অবসান হয়নি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৮ পিএম
আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম
গণভোট ইস্যুতে বিতর্কের অবসান হয়নি
ছবি: খবরের কাগজ

গণভোটের পদ্ধতি ও কখন গণভোট হতে পারে, সেই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছাড়াই বুধবার শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদকে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনের ক্ষমতা দিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আলোচনায় জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠানের পক্ষে দাবি জানিয়েছে। অন্যদিকে বিএনপিসহ বাকি দলগুলো জাতীয় নির্বাচনের পরে গণভোট অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে। এ ক্ষেত্রে ঐকমত্য কমিশন উভয় পক্ষের বক্তব্য তুলে ধরে সিদ্ধান্তের জন্য সরকারের কাছে পাঠাবে। তবে এর আগে সনদে সব দলের স্বাক্ষর নেওয়া হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি। তাদের মতে, গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের সঙ্গে একই ভোটকেন্দ্র, কর্মকর্তা ও ব্যালট বাক্স ব্যবহার করে হতে হবে। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং নভেম্বরে গণভোটের দাবিতে অনড় অবস্থানে এখনো জামায়াতে ইসলামী ও এনসিপি। তাদের মতে, গণভোট এবং জাতীয় নির্বাচন ভিন্ন বিষয়। কাজেই গণভোট আগে হতে হবে এবং তার ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। বিএনপি ও জামায়াত নেতাদের এমন বিপরীতমুখী অবস্থান জাতীয় ঐক্যের প্রধান অন্তরায় বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জাতীয় সনদের মধ্যে থাকা ‘নোট অব ডিসেন্ট’ ইস্যুগুলো বিবেচনার আহ্বান জানান। বলেন, আগামী ১৫-১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতীয় সনদে স্বাক্ষরের পরিকল্পনা বাস্তবায়নে শুক্রবারের (আগামীকাল) মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চূড়ান্ত করতে চায় তার কমিশন।

বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের পর তারা এসব কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে এটি ছিল কমিশনের পঞ্চম বৈঠক। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেন।

বিএনপি নেতাদের মতে, গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের দিনে হতে হবে। তাও একই ভোটকেন্দ্র, কর্মকর্তা ও ব্যালট বাক্স ব্যবহার করে অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় এটি নির্বাচনি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এবং দলের ওপর রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। একই সঙ্গে জামায়াতে ইসলামী গণভোটের ফলাফল বিএনপির বিরুদ্ধে ব্যবহার করতে পারে এবং নেতিবাচক প্রচারণা চালাতে পারে; এমন শঙ্কার কথা জানান বিএনপি নেতারা। 

ঐকমত্য কমিশনের বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘কয়েকটি বিষয়ে মতভিন্নতা রয়েছে। গণভোট এবং জাতীয় নির্বাচন ভিন্ন বিষয়। গণভোট আগে হওয়া দরকার। জাতীয় নির্বাচন এর ভিত্তিতেই হতে হবে। জুলাই সনদে উচ্চকক্ষ রয়েছে, তাই একই দিন গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট হলে জনগণ উচ্চকক্ষ চায় কি না, বোঝার উপায় থাকবে না। কোনো কারণে জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণভোটও সুষ্ঠু হবে না। আর নির্বাচন স্থগিত হলে গণভোটও স্থগিত হবে। এ কারণে আমরা মনে করি, নভেম্বরের মধ্যেই গণভোট হওয়া উচিত। এটি সহজ নির্বাচন।’ গণভোটের পর নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে তফসিল হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে বাধা থাকবে না বলেও মনে করেন এই জামায়াত নেতা। এ সময় সংস্কার ইস্যুটি বিএনপিকে স্পষ্ট করার আহ্বান জানিয়ে ডা. মো. তাহের বলেন, ‘তাদের বিষয়টি স্পষ্ট করতে হবে।’

বিএনপি ও জামায়াতের এমন বিপরীতমুখী অবস্থান ঐক্যের অন্তরায়, এমন অভিযোগ করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘দেশের মানুষ চায় শান্তি ও ঐকমত্য। কিন্তু সীমান্তের ওপারের চাওয়া হলো বিভেদ, সংঘাত ও বিভক্তি। গণভোট আয়োজনের ব্যপারে ঐকমত্য হলেও গণভোট কি জাতীয় নির্বাচনের আগে হবে নাকি একই দিনে দুটি নির্বাচন হবে, তা নিয়ে স্পষ্ট দ্বিধাবিভক্তি দেখা যাচ্ছে। ঐকমত্য কমিশন বা সরকারের উচিত হবে দুপক্ষের কথা শুনে গণভোট কবে হবে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। তিনি বিএনপি-জামায়াত ও এনসিপি এই তিন দলের দিকে ইঙ্গিত করে বলেন, সরকার যে তিন দলকে নিজেদের অংশ মনে করে এবং সঙ্গে করে নিউইয়র্ক সফরে নিয়ে গেছে, মনে হচ্ছে তাদের ইগো সমস্যাই এখন জাতীয় ঐক্যের অন্তরায়।’

মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, তা কি ‘সংবিধান আদেশ, অধ্যাদেশ’ নাকি ‘জুলাই সনদ আদেশ’ নামে জারি হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থাৎ এখানেও পদ্ধতি বা শব্দ নিয়ে বিতর্ক। এ বিতর্ক দেখে মনে হচ্ছে পরোক্ষভাবে আমরা কেউ কেউ সীমান্তের ওপারের চাওয়াকেই প্রাধান্য দিচ্ছি।’ তিনি আবারও জোর দিয়ে বলেন, চূড়ান্ত ঐকমত্য না হলে সরকার বা ঐকমত্য কমিশনের উচিত হবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যেকোনো একটি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। 

এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে সবাই একমত হয়েছে। এখন পুরো দেশ অপেক্ষা করছে, আমরা সবাই মিলে এমন একটি ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারব, যাতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথরেখাটা নির্ধারিত হয়। যেহেতু সনদের কিছু ইস্যুতে নোট অব ডিসেন্ট আছে, সেগুলোও আমাদের বিবেচনায় নিতে হবে। আমাদের হাতে সময় কম, এটা আর বাড়াতে চাই না। গণভোটের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিতে হবে, সেসব নিশ্চিত করা দরকার। সবার ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে এই সনদ বাস্তবায়নে গণভোটের পদ্ধতি, প্রক্রিয়া ও দিনক্ষণ চূড়ান্ত করে আগামী ১০ তারিখের মধ্যেই সরকারের কাছে আমরা সুপারিশ জমা দিতে চাই। আমরা আশা করছি, সেটা দিতে পারব। একই সঙ্গে ১৫ থেকে ১৬ অক্টোবরের মধ্যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।’

ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে দুটি বিকল্প সুপারিশ দেওয়ার কথা বিবেচনা করছে কমিশন। তার একটি হলো, জুলাই সনদ নিয়ে ‘সংবিধান আদেশ’ জারি করে তার ভিত্তিতে গণভোট করা। অন্যটি হলো আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়া। এ ক্ষেত্রে নিয়মিত কাজের পাশাপাশি ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করবে আগামী জাতীয় সংসদ। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আগামী সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়ার বিষয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে। এ খসড়ার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে কমিশন।

এর আগে রাষ্ট্র সংস্কারের ৮৪টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হওয়ার পর সেগুলো সংকলিত করে তার সঙ্গে বাস্তবায়নের অঙ্গীকারনামা যুক্ত করে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করে জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সৃষ্টি হয় রাজনৈতিক দলগুলোর মতবিরোধ। বিএনপিসহ কয়েকটি দল নির্বাচিত সংসদের মাধ্যমে এই সনদ বাস্তবায়নের কথা বলে আসছিল। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ কয়েক দল চাইছিল, নির্বাচনের আগেই এ সনদ বাস্তবায়িত হোক। পরে এ অচলাবস্থা নিরসনে গণভোটের প্রস্তাব তোলে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নির্ধারণে গত ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় আলোচনা শুরু করে কমিশন।

জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে শুরুতে বিএনপি ও সমমনা দলগুলো গণভোটের বিরোধিতা করলেও পরে তারা সে অবস্থান থেকে সরে আসে। তারা বলছে, গণভোট হতে পারে, তবে সেটা হতে হবে সংসদ নির্বাচনের দিনেই; আলাদা ব্যালট পেপারে। ৫ অক্টোবর দলগুলোর সঙ্গে চতুর্থ দফা বৈঠকের পর ড. আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গণভোট আয়োজনে রাজনৈতিক দলগুলো ‘একমত’ হয়েছে। তবে গণভোটের দিনক্ষণ, পদ্ধতি ও বিষয় নিয়ে নতুন করে বিভক্তি তৈরি হয়। ফলে গণভোটের ক্ষেত্রে এসব খুঁটিনাটি বিষয়ে দলগুলোর মতামত পর্যালোচনা এবং তাদের মতবিরোধ নিরসনের উপায় খুঁজতে পুনরায় বিশেষজ্ঞদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে কমিশন।

গণভোটের সময়, পদ্ধতি ও খুঁটিনাটি অন্যান্য বিষয় নির্ধারণে বুধবার আবারও বৈঠকে বসে কমিশন। এতে গণভোট অনুষ্ঠানের সময়সীমা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর কাছে সুস্পষ্ট মতামত চান কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। কারণ এসব কাজ শেষ করতে কমিশনের হাতে সময় আছে মাত্র ছয় দিন। ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হবে আগামী ১৫ অক্টোবর।

হাম ও উপসর্গে মোট মৃত্যু ৬৪৩ আক্রান্ত ৮৪২৬৬

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:১৪ পিএম
হাম ও উপসর্গে মোট মৃত্যু ৬৪৩ আক্রান্ত ৮৪২৬৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।

শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫৫১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে আরও ৯২ শিশু। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৮৪ হাজার ২৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ১২৬ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১০ হাজার ১৮৫ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৯৩৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৫ হাজার ২৭৫ জন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে খুলনায় এক শিশুর মৃত্যু হয়েছে।

ছয় হাসপাতালকে আদ্‌-দ্বীনের রোগী ভর্তি নিতে নির্দেশ

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
ছয় হাসপাতালকে আদ্‌-দ্বীনের রোগী ভর্তি নিতে নির্দেশ
খবরের কাগজ গ্রাফিকস

লাইসেন্স বাতিল হওয়া মগবাজারের আদ-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো (রেফারকৃত) রোগীদের তাৎক্ষণিক ভর্তি ও যথাযথ চিকিৎসা দিতে রাজধানীর বড় ছয়টি সরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে৷  

এর আগে গত ১১ জুন এক অফিস আদেশের মাধ্যমে ঢাকার বড় মগবাজারের আদ-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।
লাইসেন্স বাতিলের পর হাসপাতালটিতে চিকিৎসাধীন বা সেখান থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা সংকট এড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 

যে ছয়টি সরকারি হাসপাতালকে আদ-দ্বীনের রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা ও ভর্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো—
 # ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
 # স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
 # শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
 # মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
 # কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
 # বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, আদ-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে উক্ত হাসপাতাল থেকে রেফারকৃত কোনো রোগী এলে তাকে যেন ফিরিয়ে না দিয়ে তাৎক্ষণিক যথাযথ চিকিৎসা প্রদান করা হয়। 

জয়ন্ত সাহা/এসএন

হজ পালন শেষে দেশে ফিরলেন ৫২, ৪৯১ হাজি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:২৭ পিএম
হজ পালন শেষে দেশে ফিরলেন ৫২, ৪৯১ হাজি
ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫২৪৯১ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

 শুক্রবার (১২ জুন) হজ অফিসের এক কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এখন পর্যন্ত মোট ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৫টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, ১২৩টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৪৮ হাজার ২০২ জন হাজি দেশে ফিরেছেন।

এবার হজ পালন করতে গিয়ে ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারীসহ মোট ৪৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬২ হাজার ২৪৩ জনকে এবং আইটি হেল্প ডেস্ক মক্কা ও মদিনায় ২৭ হাজার ৪১০ জন হাজিকে সেবা প্রদান করেছে।

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ২১ মে প্রাক হজ ফ্লাইট সম্পন্ন হয়। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

এসএন/

সরকার ব্যাংকমুখী নয় গণমানুষের বাজেট ঘোষণা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:২১ পিএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১০:২৭ পিএম
সরকার ব্যাংকমুখী নয় গণমানুষের বাজেট ঘোষণা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । ছবি: সংগৃহীত

‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি সরকার ব্যাংকমুখী নয় গণমানুষের বাজেট ঘোষণা করেছে। যারা দলীয়করণ বলছে, তারা খুবই নিকৃষ্ট লোক।’

শুক্রবার (১২ জুন) সকালে কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ কী বিএনপির জন্য নেওয়া হয়েছে। অবশ্যই নয়, এটি বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। মানুষের চাহিদা হলো— নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই বাজেট কি গণমুখী নয়? এটি কি দরিদ্রবান্ধব নয়? এটি কি জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়? নিঃসন্দেহে এই বাজেট গণমুখী, দরিদ্রবান্ধব এবং জনআকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এছাড়া আমাদের যে অঙ্গীকারগুলো ছিল— কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণ প্রজন্মের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা, সেসব বিষয়ও এই বাজেটে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে যোগ করেন তিনি।

তিনি বলেন, এই বাজেটে একদিকে জনগণের ওপর করের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে রাজস্ব আয়ের পরিধি সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। রাজস্ব আয় বৃদ্ধি পেলে উন্নয়ন বাজেটে দেশীয় আয়ের অবদানও বাড়বে। আমরা যদি উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সবসময় ব্যাংক ঋণ ও বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীল থাকি, তাহলে দীর্ঘমেয়াদে নির্ভরশীলতার চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। সেই লক্ষ্য থেকেই আমরা রাজস্বভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থার বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে মাত্র সাড়ে তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন করা সম্ভব হয়েছে। এটিই আমাদের সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও দিকনির্দেশনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং নির্বাচনী জোটের সমর্থনে গঠিত সরকারের বাজেট। কেউ যদি এটিকে ‘দলীয় বাজেট’ বলে আখ্যায়িত করেন, তাহলে আমি বলব— গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত একটি সরকারের বাজেটকে শুধুমাত্র দলীয় বাজেট হিসেবে চিহ্নিত করা একটি অযৌক্তিক ও অনভিপ্রেত মন্তব্য।

এসএন/

ঘণ্টাব্যাপী বিভ্রাটের পর স্বাভাবিক ফেসবুক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:১২ পিএম
ঘণ্টাব্যাপী বিভ্রাটের পর স্বাভাবিক ফেসবুক
ছবি: সংগৃহীত

প্রায় এক ঘণ্টা বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ প্ল্যাটফর্ম।

এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে বড় ধরনের বিভ্রাটের খবর আসে বিভিন্ন সংবাদমাধ্যমে। আর সচল হওয়ার খবর পাওয়া যায় রাত সোয়া ৮টার দিকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম— ডাউনডিটেক্টরে জমা হওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ বাড়তে থাকে। সবচেয়ে বেশি অভিযোগ আসে অ্যাপ ব্যবহারে।

ডাউনডিটেক্টরের পরিসংখ্যান বলছে, মোট অভিযোগের ৫৬ শতাংশই ছিল অ্যাপ-সংক্রান্ত। এছাড়া ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার কথা জানান। ওয়েবসাইট ব্যবহারে সমস্যার অভিযোগ আসে ১১ শতাংশ প্রতিবেদনে।

ব্যবহারকারীদের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ফিলিপিন্সসহ বিশ্বের নানা অংশে সেবা বন্ধ থাকে।

সমস্যার কারণে কিছু ব্যবহারকারী ফেসবুক অ্যাপ চালু করতে, অ্যাকাউন্টে প্রবেশ করতে কিংবা স্বাভাবিকভাবে সেবা ব্যবহার করতে বাধার মুখে পড়েন।

এসএন/