প্রস্তাবিত নতুন বেতন স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আটটি সংগঠনের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)-২০২৫।
রবিবার (১৯ অক্টোবর) জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ভবনের ৪র্থ তলার ৩০৪ নম্বর কক্ষে আলাদাভাবে নির্ধারিত সময়ে এই মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হবে।
চিঠিতে সংগঠন ও সমিতিগুলোর প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে তাদের প্রস্তাব ও মতামত উপস্থাপন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যে আটটি সংগঠনের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তারা হলো- বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি; স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি; ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ; বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটি); ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি); ফেডারেশন অব এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ)।
সুমন/