যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে ক্যাটাগরি-৪ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কিকো’। হওয়ায় হাওয়াই দ্বীপসহ অঙ্গরাজ্যগুলোতেও ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে যা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার শনিবার (৬ সেপ্টেম্বর) আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর দুই জায়গাতেই ট্র্যাকিং সিস্টেম চালু করছে।
জাতীয় হারিকেন সেন্টার জানায়, ঘূর্ণিঝড় কিকো স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত ঘণ্টায় ১৪০ মাইল গতিবেগে হোনোলুলুর প্রায় ১২০৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। তখন ২৫ মাইল গতিবেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। তবে এটি রবিবারের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের বিগ আইল্যান্ড ও মাউই দ্বীপে পৌঁছাবে।
সোমবার থেকে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত হাওয়াই দ্বীপপুঞ্জে বেশি প্রভাব ফেলতে শুরু করবে। হাওয়াই রাজ্য ৫ সেপ্টেম্বর একটি জরুরি ঘোষণা জারি করেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের মতে, হাওয়াই অঙ্গরাজ্যের অস্থায়ী গভর্নর সিলভিয়া লুক বলেন, ‘ধ্বংসাবশেষ পরিষ্কার, অবকাঠামো সুরক্ষা এবং ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিত করতে অঙ্গরাজ্য ও কাউন্টিগুলো প্রস্তুত থাকবে। এখানকার বাসিন্দা ও দর্শনার্থীদের অনুরোধ করছি, আপডেট তথ্য সংগ্রহ করতে।’
তিনি সরকারি নির্দেশনা মেনে চলতে এবং যথাযথ প্রস্তুতি নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
সুলতানা দিনা/