ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২ কার্যকর জবাবদিহি নিশ্চিতে ব্যবস্থা নিন শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত কেমন ছিল প্রিয় রাসুল (সা.)-এর চুল মোবারক? কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, চকরিয়া-পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির পরমাণু সুড়ঙ্গে মাইন পুঁতেছে ইরান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত যেভাবে ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দুর্ঘটনার তদন্তে আরও সময় লাগবে দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা ইরানের অবরুদ্ধ তহবিল ছাড়ে সম্মত হয়েছে আরব আমিরাত! ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীকে বরণ করতে কক্সবাজার বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল বরগুনায় প্যানেল চেয়ারম্যানের ওপর হামলা, গণপিটুনিতে যুবক নিহত শান্তিচুক্তির ইঙ্গিত যুক্তরাষ্ট্র–ইরানের, বিজয় দাবি তেহরানের কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীর অপেক্ষায় কক্সবাজারবাসী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন আজ মেক্সিকোতে বিশ্বকাপ উদ্বোধনীর মুগ্ধতা ছড়ানো ৭ ছবি
Nagad desktop

সচিবালয়ে হামলা-ভাঙচুর: ৩৭৭ আনসার জেলে

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১১:০৩ এএম
সচিবালয়ে হামলা-ভাঙচুর: ৩৭৭ আনসার জেলে
আটক আনসার সদস্যরা। ছবি: খবরের কাগজ

চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে ভাঙচুর ও হামলার মামলায় আনসার বাহিনীর ৩৭৭ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। সিএমএম আদালতে দায়িত্বরত পুলিশের ওসি (হাজত) মুরাদ হোসেন খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত রবিবার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ের ভেতর ও বাইরে থেকে প্রথমে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তাদের নামে রাজধানীর ৪টি থানায় মামলা করে। এর মধ্যে শাহবাগ থানায় ১৯১ জন, রমনা থানায় ৯৮ জন, পল্টন থানায় ৯৫ জন, বিমানবন্দর থানায় ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ তাদের মধ্যে ৩৭৭ জনকে আদালতে হাজির করে। এই ৪ থানায় ৪৩০ জনের নাম উল্লেখ ছাড়াও অন্তত ৪ হাজার অজ্ঞাতনামা আনসার সদস্যকে আসামি করা হয়েছে।

সোমবার তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। আর আনসার সদস্যদের পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সিএমএম আদালতে দায়িত্বরত ওসি মুরাদ হোসেন জানান, কারাগারে পাঠানো আসামিদের মধ্যে শাহবাগ থানার ১৯১ জন, রমনা থানার ৮৫ জন, পল্টন থানার ৯৫ জন ও বিমানবন্দর থানার ৬ জন রয়েছেন।

সোমবার শুনানিকালে আদালতকে জানানো হয়েছে, আনসার সদস্যরা বেআইনি সমাবেশ করেছেন। লাঠিসোঁটা নিয়ে দাঙ্গা সৃষ্টি ও সচিবালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছেন।

তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ৮-১০ হাজার আনসার সদস্য অনুমতি না নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। সেই সঙ্গে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করেন। সচিবালয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেন। মামলায় আনসার সদস্যদের বিরুদ্ধে সচিবালয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে।

আন্দোলনকারী আনসার সদস্যরা নিজেদের চাকরি জাতীয়করণসহ কয়েকটি দাবিতে কয়েক দিন ধরে রাজধানীতে বিক্ষোভ করছিলেন। এর মধ্যে রবিবার তারা সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখেন এবং তাৎক্ষণিকভাবে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি জানান। সচিবালয় ঘেরাও করে রাখায় সেখান থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বের হতে পারছিলেন না।

এর মধ্যে রাতে খবর ছাড়িয়ে পড়ে যে, সচিবালয়ে আনসার সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন। এমন খবরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল থেকে এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন। সেখান থেকে তারা সচিবালয়ে যান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৪০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজন আনসার সদস্যও রয়েছেন। 

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, সচিবালয়ের ঘটনায় শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলা নম্বর-১১। মামলার এজাহারে বলা হয়েছে, সচিবালয়ের সামনে আনসার সদস্যরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বেআইনিভাবে সচিবালয়ের মধ্যে ঢুকে পড়েন এবং সবাইকে জিম্মি করে ফেলেন। তারা সরকারি কাজে বাধা দেন এবং গাড়ি ভাঙচুর করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন। মামলার আসামিরা হলেন, নাসির মিয়া (২৬), মনিরুজ্জামান (৩৮), আহসান হাবিব (২৭), শফিকুল ইসলাম (৩৮), হাসিবুর রহমান (২৯), আসগর আলী (২৯), পিয়েল মিয়া (২৫), নিলয় দে (২৫), আব্দুস সালাম (২২), সোহরাব হোসেন (২২), জহরুল ইসলামসহ (২৭) ১৯১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহবাগ থানার ওসি আজাহারুল ইসলাম জানান, শাহবাগ থানায় করা মামলায় ২০৮ জন আনসার সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত হিসেবে ২ থেকে ৩ হাজার আসামি করা হয়েছে। 

রমনা থানা সূত্রে জানা গেছে, রমনা থানার এসআই শহিদুল হক বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন, সবুজ মিয়া (২২), আসাদুল মোল্লা (৩০), সবুজ আলী (৩০), পারভেজ মিয়া (২৫), আব্দুল মতিন (৪০) লিটন আহমেদ (৩৫), রাজিব (৩০), হুমায়ুন কবীর (২২), দুলাল চন্দ্র দাস (২৫), আব্দুল কাদেরসহ (৪০) ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে পুলিশের কাজে বাধাদান, আক্রমণ, পুলিশ ও ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগ আনা হয়েছে। ডিএমপির রমনা বিভাগের ডিসি সারোয়ার জাহান জানান, রমনা থানায় ৯৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এদিকে পল্টন থানাও আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি ৯৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে সচিবালয়ে হামলা, ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। এই মামলাও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ছাড়াও বিমানবন্দর থানার পুলিশ জানায়, সচিবালয়ের ঘটনায় ৬ জন আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। 

সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা 
এদিকে সোমবার সরকারি ছুটির দিন বাংলাদেশ সচিবালয় ছিল একেবারে ফাঁকা। সচিবালয়ের সব গেটের সামনে পুলিশ নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও মোতায়েন থাকতে দেখা গেছে। পাশাপাশি সাদাপোশাকে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

সোমবার সচিবালয়ে আনসার সদস্যদের দেখা যায়নি।

পুলিশ ধারণা করেছিল যে, বিক্ষুব্ধ আনসার সদস্যরা আবারও সচিবালয় অবরোধ করতে পারেন। তবে কালকে সেখানে কাউকে দেখা যায়নি। 

কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, চকরিয়া-পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:২২ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:২৩ পিএম
কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, চকরিয়া-পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি
ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে চকরিয়া, পেকুয়াসহ পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তার আগমন উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে জনসভাস্থলসহ সফরসংশ্লিষ্ট সব এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

শনিবার (১৩ জুন) সকাল থেকে কক্সবাজারের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। কয়েক ঘণ্টার টানা বর্ষণের পর সকাল ৯টার দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভাস্থল হিসেবে নির্ধারিত চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠ এখন পুরোপুরি প্রস্তুত। বিশাল মঞ্চ, প্যান্ডেল, দর্শকসারি এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মাঠজুড়ে শোভা পাচ্ছে জাতীয় পতাকা, দলীয় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানসম্বলিত তোরণ।

সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে।

পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে ঘিরে পুরো কক্সবাজার অঞ্চলে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করে মানুষ এই সফরকে কতটা গুরুত্ব দিচ্ছেন।

তারেকুর রহমান/খাদিজা রুমি/ 

কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:০৬ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১১:৫৮ এএম
কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খালটির পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ থেকে সুবিধাভোগী হবেন প্রায় ৪০ হাজার মানুষ।

সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সরকারের এবং প্রশাসনের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।

১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্থানে দাড়িয়ে কোদাল হাতে পাতলী খাল খনন কাজের সূচনা করেছিলেন, ঠিক সেই স্থান থেকেই পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

তার আগে একদিনে সফরে শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান ইউএস বাংলা এয়ারলাইন্সে সকাল সাড়ে ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

আমান/

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৪৬ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৩৩ পিএম
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের ১১ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কাও রয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্তরা/

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:০৮ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১০:৪২ এএম
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের মতো কক্সবাজার সফরে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান ইউএস বাংলা এয়ারলাইন্সে সকাল সাড়ে ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি।  

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছে

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

এরপর একে একে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান পানি সম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তার আগে সকাল পৌনে ৯টায় সরকার প্রধান গুলশানের বাসা থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আমান/

 

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:৪৬ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১০:১২ এএম
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সকাল পৌনে ৯টায় সরকার প্রধান গুলশানের বাসা থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজারে যাচ্ছেন বিমানে। গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

“বৃক্ষরোপণ, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।”

কক্সবাজার পৌঁছে সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার কর্মসূচি শুরু করবেন এবং সেখানে একটি সমাবেশে বক্তব্য রাখবেন।

আমান/