আমাদের দেশে বহু মত ও পথের রাজনীতিক আছেন। ইসলামি, জাতীয়তাবাদী, সেক্যুলার ও সমাজবাদী; বহু রাজনৈতিক দলের উত্থান স্বাধীনতার পর থেকেই। দীর্ঘ এ পথচলায় জনগণকে সঙ্গে নিয়ে চলার লোক খুবই নগণ্য। জনতার অভিপ্রায় বোঝার রাজনৈতিক নেতা পাওয়া এখন সোনার হরিণ হয়েছে। সবাই ক্ষমতা ব্যবহার করে নিজের মত ও পথকে পাকাপোক্ত করার হিসাব কষেন। জনতার দুয়ারে গিয়ে খোঁজখবর নেওয়ার সংস্কৃতি নির্বাচনের সময় পর্যন্তই সীমাবদ্ধ হয়ে পড়েছে। তাই তো দল আসে, দল যায়; নেতার পরিবর্তন হয়, কিন্তু জনগণের ভাগ্য বদলের স্বপ্ন অধরাই থেকে যায়। আমরা চাই- আমাদের আগামী এমন না হোক। নির্বাচনের পর নিজের আগে অন্যের খবর নিন। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করুন। নিজের ও দলের প্রয়োজনের ওপর দেশ ও জনগণের প্রয়োজনকে প্রাধান্য দিন। বিরোধী মত দমনের নামে জনতার ও দেশের সর্বনাশ করা বন্ধ করুন। শুধু নামে রাজনীতিক না হয়ে এবার কাজে বাস্তবায়ন করুন। জনতার অভিপ্রায় বুঝুন।
রফিকুল ইসলাম
পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯
[email protected]