শীতের আগমন সাধারণ মানুষের জন্য নতুন সবজির বাজার, রান্নাঘরের বৈচিত্র্য এবং স্বাস্থ্যকর খাবারের আনন্দ নিয়ে আসে। তবে চলতি বছর শীতের শুরুতেই সেই আনন্দ হারিয়ে গেছে। দেশের প্রায় সব অঞ্চলের বাজারে নিত্যপণ্যের দাম আগের তুলনায় তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পেঁয়াজ ও সবজির ঊর্ধ্বমুখী দাম মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারকে গভীর অর্থনৈতিক চাপে ফেলেছে।
বর্তমানে বাজারে অধিকাংশ সবজির দাম বেড়ে ৮০-১৪০ টাকা কেজির মধ্যে পৌঁছেছে। বেগুন, বরবটি, শিম, করলা- মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন রান্নার অপরিহার্য এসব উপাদানের দাম নিয়ন্ত্রণের বাইরে। টমেটোর দাম বর্তমানে ১০০ টাকা, গাজর ও শিম ১৪০ টাকা, বরবটি ১২০ টাকা এবং বেগুনও ১০০ টাকার কোঠায়। এই দামবৃদ্ধি পরিবারগুলোকে কম খরচে খাবার তৈরি করতে বাধ্য করছে, যা খাদ্য বৈচিত্র্য হ্রাস এবং শিশু ও বৃদ্ধদের পুষ্টি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। তাই শীতের স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকার, উৎপাদক, ব্যবসায়ী এবং ক্রেতাদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। খাদ্যের স্থিতিশীলতা নিশ্চিত করা প্রতিটি পরিবারের পুষ্টি, স্বাস্থ্যের উন্নতি এবং সামাজিক সমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
লেখক
[email protected]