এ নাটকের কী মানে, জানি না। বইপুস্তকে পড়ি, ‘সুজলা সুফলা বাংলাদেশ, কৃষির দেশ বাংলাদেশ। বিভিন্ন সম্পদের দেশ বাংলাদেশ।’ তবুও অবিশ্বাস্য খবর, দেশের চাহিদা মেটাতে বিদেশ থেকে চাল, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন সামগ্রী আমদানি করা হচ্ছে। সেই সঙ্গে আরও খবর শোনা গেল, জ্বালানির চাহিদা মেটাতে বিদেশ থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে বাংলাদেশ। আমরা তো এ খবর পত্রপত্রিকার পাতায় পড়ে চমকে যাচ্ছি। চমকে যাওয়ার কথাও। শুধু আমদানি আর আমদানি। কত আমদানি চলবে? আমদানি কি শেষ হবে না। আজ প্রশ্ন জাগতেই পারে, বাংলাদেশ কবে নিজের পায়ে নিজে দাঁড়াবে? এদিকে বাংলাদেশের লাখ লাখ উচ্চশিক্ষিত তরুণ বেকার জীবন পার করছে। চাকরি পাওয়ার আশায় তারা চিৎকার করছেন, ‘একটা চাকরি চাই, একটা চাকরি চাই। খেয়েপড়ে বাঁচতে চাই।’
বাংলাদেশের সাধারণ জনতা তা কি জানে না? এ খবর জানার চেষ্টা করে না কেন? সব জানার চেষ্টা করে, সব বিষয় নিয়ে সোচ্চার হয়, এক দফা নিয়ে সোচ্চার হয়। কিন্তু লাখ লাখ উচ্চশিক্ষিত তরুণের যে চাকরি হচ্ছে না- এ নিয়ে সোচ্চার হচ্ছে না কেন? জনতা কি স্বার্থপর?
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]