সাতক্ষীরার ‘মাগুরা’ এলাকায় প্রতিষ্ঠিত জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান ‘সুন্দরবন টেক্সটাইল মিলস’। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠা হওয়ার পর ১৯৮৩ সাল থেকে উৎপাদন শুরু হয়। ৩০ একর জমির ওপর স্থাপিত মিলসের মূল ইউনিট ও নীলকমল ইউনিট মিলে ৩৯ হাজারেরও বেশি টাকু ঘুরতো প্রতিনিয়ত। দুই ইউনিটের দৈনিক সুতা উৎপাদন ক্ষমতা ছিল ১০ হাজার কেজি। এই সুতা থেকে থানকাপড়ও তৈরি হতো। অত্যন্ত পরিতাপের বিষয়, টেক্সটাইল মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। ফলে উৎপাদন না হওয়ার সঙ্গে সঙ্গে এ মিলে থাকা কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এ মিলটি প্রতিষ্ঠা করার অন্যতম প্রধান কারণ ছিল এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এখানে প্রায় দেড় হাজারের মতো শ্রমিক কাজ করত। ২০০৭ সালে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিক ও কর্মচারীদের বিদায় দেওয়া হয়। এ বৃহৎ সংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়ার কারণে জাতীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে। তাই মিলটি পুনরায় চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আরাফাত হোসেন
শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।
[email protected]
মোবাইল: 01700984614