মাস্টার্স ডিগ্রি করার পর কেউ যদি চাকরি না পায়, তা নিশ্চয়ই বেদনার ঘটনা! বহু যুবক বিবিএ, এমবিএ পাস করে চাকরি না পেয়ে কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে। বাংলাদেশের কোনো সরকার এ পর্যন্ত কখনো কোনোদিন মাস্টার্স ডিগ্রি করা বেকার যুবকদের নিয়ে ভাবেনি। বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, কর্মসংস্থানের ব্যবস্থা করুন। উচ্চশিক্ষিত বেকার যুবকদের খুঁজে খুঁজে কর্ম দিন, চাকরি দিন। যত দিন চাকরি না হয় তত দিন পর্যন্ত মাস্টার্স ডিগ্রি করা বেকার যুবকদের মাসিক বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা চালু করুন। উচ্চশিক্ষিত বেকার যুবকদের দুর্বিষহ জীবনের কথা ভাবুন।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]