ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
বড় বাজেটের বোঝা কী জনগণের ঘাড়েই, প্রশ্ন বাসদের আবাসন বৃত্তির অর্থ পাচ্ছে জবি শিক্ষার্থীরা ‘ফাঁপা’ বাজেটে বৈষম্য বাড়বে: সিপিবি জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাইগারদের ওয়ানডে সিরিজ জয় যশোরে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে কুপিয়ে হত্যা জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও নদী রক্ষায় ১০ হাজার কোটির বেশি টাকার মহাপরিকল্পনা আইসিটিতে লক্ষ্য জিডিপির ১০ শতাংশ, স্টার্টআপে বিশেষ গুরুত্ব ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থক বিশ্বকাপ উন্মাদনা যেন দুর্ঘটনার কারণ না হয় মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের বাস্তবতা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুইদিন ব্যাপী ফল উৎসব দোকানপাট-শপিংমল খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত যাদের পাশে বসলে দুঃখ কমে, শান্তি বাড়ে বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি খরচ বাড়লে বিপাকে পড়বে সাধারণ জনগণ পরিবহন খাতের বরাদ্দে বড় কাটছাঁট, কমল ৪ বিভাগেরই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাঁশি হাতে থাকছেন ব্রাজিলের উইল্টন সাম্পাইও টেকনাফ সীমান্তে র‌্যাবের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক নিউ ইয়র্কে বিশেষ সম্মাননা পেলে ও অঁরিকে নোয়াখালীতে মাদকসেবীদের হামলায় যুবক নিহত, গ্রেপ্তার ১ জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাজশাহীতে ভ্রাম্যমাণ গ্রন্থাগারে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বই নিয়ে ছাত্রদলের আপত্তি, অপসারণের নির্দেশ ডিসির ক্যানসার ও কিডনি রোগীদের চিকিৎসার ব্যয় কমছে মুক্তিযোদ্ধাসহ যাদের ভাতা বাড়বে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদরাসাশিক্ষার্থীকে ছুরিকাঘাত আনচেলত্তির জন্মদিন আর ব্রাজিলের জন্মদিন, কিছুতেই নেই নেইমার আব্দুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালন স্বাস্থ্য খাতের উন্নয়নে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির জন্য ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
Nagad desktop

এলপি গ্যাস কি নির্ধারিত দামে মিলবে?

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম
এলপি গ্যাস কি নির্ধারিত দামে মিলবে?

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সাধারণ মানুষের প্রত্যাশা স্পষ্ট- নিত্যপ্রয়োজনীয় জ্বালানি এলপি গ্যাসের দাম যেন সহনীয় থাকে এবং ঘোষিত দাম বাস্তবে প্রযোজ্য হয়। যদিও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি মাসে দাম নির্ধারণ করে, মাঠপর্যায়ে দেখা যায় অনেক জায়গায় সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০ থেকে ৪৫০ টাকা বেশি দামে গ্যাস বিক্রি হচ্ছে। এটি কেবল আর্থিক চাপ বাড়াচ্ছে, বরং সরকারের সিদ্ধান্তের প্রতি মানুষের আস্থা কমাচ্ছে। এলপি গ্যাস শহর ও গ্রামে রান্নার প্রধান জ্বালানি হয়ে উঠেছে। প্রাকৃতিক গ্যাসের সংযোগ না থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পুরোপুরি এর ওপর নির্ভর করছে। এমন পরিস্থিতিতে বাজারে অনিয়ম মানে সরাসরি মানুষের জীবনযাত্রার ওপর চাপ সৃষ্টি। দাম কমানোর ঘোষণার সুফল যদি গ্রাহকের কাছে পৌঁছায় না, তবে সরকারের নীতির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়।

আমরা আশা করি, নতুন সরকার জনবান্ধবভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এলপি গ্যাস বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা হলে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হবে এবং সরকারের প্রতি আস্থা আরও দৃঢ় হবে। বাস্তবায়নের মাধ্যমে সরকার প্রমাণ করতে পারবে যে, তাদের লক্ষ্য কেবল দাম নির্ধারণ নয়, বরং মানুষের স্বার্থ রক্ষা করা।

লেখক: ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ 
[email protected]

ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থক

সময়ের পরিক্রমায় ফিফা বিশ্বকাপ ফুটবল আমাদের অতি সন্নিকটে। স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বের এ জমকালো আয়োজন। আগের আসরগুলোতে ৩২টি দল খেললেও এবারই প্রথম ৪৮টি সেরা দল ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়বে। ১৬টি শহরের ১৬টি স্টেডিয়ামে আয়োজিত হবে সর্বমোট ১০৪টি ম্যাচ। শিরোপার সোনার হরিণকে হাতের মুঠোয় আনতে চূড়ান্ত পারফরম্যান্সে টিকে থেকে মাঠে নামবেন বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়রা। দর্শক-সমর্থকরা আকাঙ্ক্ষার পারদ তুঙ্গে নিয়ে মাঠে এবং স্ক্রিনে তাদের প্রিয় তারকাদের খেলা দেখবে। বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এই জমকালো আয়োজন নিয়ে মাতামাতি, বাজি এবং সর্বোপরী উৎসাহ-উদ্দীপনা একটু বেশিই পরিলক্ষিত হয়। কখনো কখনো অপ্রীতিকর ঘটনারও সাক্ষী আমরা হয়েছি এই দুই হটডগের সমর্থনকে কেন্দ্র করে। দেশের প্রগতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষার সুবিধার্তে ফিফা বিশ্বকাপকে ঘিরে যেন কোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখার বিনীত অনুরোধ রইল প্রশাসন ও সমর্থকদের প্রতি।

হারুন অর রশীদ 
পূর্ব নলছিয়া, বিনোদটঙ্গী, মাদারগঞ্জ, জামালপুর
[email protected]

বিশ্বকাপ উন্মাদনা যেন দুর্ঘটনার কারণ না হয়

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম
বিশ্বকাপ উন্মাদনা যেন দুর্ঘটনার কারণ না হয়

আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে প্রতিবারের মতো এবারেও আমাদের দেশের মানুষের মধ্যে একপ্রকার উচ্ছ্বাস ও উন্মাদনা শুরু হয়েছে। বিনোদন হিসেবে ফুটবল বিশ্বকাপ আমাদের মাঝে এক অপার আনন্দ বয়ে আনে। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো, প্রতিবছরই বিশ্বকাপ উন্মাদনা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। গাছের মগডালে, কিংবা ভবনের ঝুঁকিপূর্ণ ছাদে প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে এ বছর ইতোমধ্যেই দুর্ঘটনায় কয়েকজনের প্রাণ গেছে। বিদ্যুতায়িত হয়ে মারা গেছে একজন। এ ছাড়া বিভিন্ন দলের সমর্থকরা বিতর্ককে ঘিরে সংঘর্ষে জড়ায়। এর ফলে দেশের নানা জায়গায় আহত ও নিহতের ঘটনা শোনা যায়। বিশ্বকাপ ঘিরে এমন রেষারেষি পরিচিতদের মধ্যেও অনেক সময় বিরোধ তৈরি করে, যা এক ধরনের সামাজিক ক্ষতি। সর্বোপরি, আসন্ন বিশ্বকাপ উন্মাদনা যেন দুর্ঘটনার কারণ না হয় এবং কোনো সামাজিক ক্ষতি না করে, সে ব্যাপারে জনসচেতনতা বাড়াতে হবে।

মো. জাহিদ হাসান
শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া 
[email protected]

টেলিমেডিসিনের গুরুত্ব

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২৪ পিএম
টেলিমেডিসিনের গুরুত্ব

আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা খাতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ভৌগোলিক দূরত্ব কমিয়ে ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার এই প্রযুক্তিগত পদ্ধতি বর্তমানে অত্যন্ত অপরিহার্য হয়ে উঠেছে। এটি টেলিকমিউনিকেশন এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোগীর চিকিৎসা এবং সেবাদানের একটি উন্নত ডিজিটাল চিকিৎসাসেবা পদ্ধতি। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং স্বাস্থ্যসেবাকে সাধারণের হাতের মুঠোয় নিয়ে আসতে টেলিমেডিসিনের গুরুত্ব অপরিসীম। মহামারির সময় চিকিৎসার সেরা বিকল্প টেলিমেডিসিন। করোনা রোগী হাসপাতালের চেয়ে বেশি সেবা পেয়েছে এই বিকল্প পন্থায়। করোনা ছড়িয়ে পড়া রোধে এটি একটি সফল মাধ্যম ছিল। একই সঙ্গে এটি শুধু বর্তমানেই নয়, ভবিষ্যতেও এর চাহিদা আরও বৃদ্ধি পাবে। মূলত, টেলিমেডিসিনে ভিডিও কল, ফোন কল বা মেসেজিংয়ের মাধ্যমে রোগী ও ডাক্তারের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়। এভাবে চিকিৎসক ও রোগী শারীরিকভাবে একই স্থানে না থেকেও যোগাযোগ করতে পারে এবং চিকিৎসা পরামর্শ নিতে পারে। চিকিৎসা গ্রহণের মাধ্যম হিসেবে ব্যবহার করা যায় টেলিফোন, মোবাইল ফোন, ভিডিও কনফারেন্স বা অনলাইনের বিভিন্ন কলিং সফটওয়্যার যেমন–হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো প্রভৃতি। টেলিমেডিসিন সেবা খুব শিগগিরই স্বাস্থ্যসেবার আশ্রয়স্থল হয়ে উঠবে। আমাদের এই বিশ্বে চিকিৎসার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সার্থক অবদান রয়েছে। এই তথ্যপ্রযুক্তিগুলো ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, টেলিহেলথ সার্ভিস, মোবাইল টেকনোলজির ব্যবহার বৃদ্ধি করেছে। টেলিমেডিসিনের মাধ্যমে যোগাযোগের সময় রোগীর ব্যক্তিগত তথ্য অনলাইন মাধ্যমে আদান-প্রদান হয়। সুতরাং এই তথ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত না হলে, তথ্য ফাঁসের ঝুঁকি থাকে।

মো. জাহিদুল ইসলাম 
নেটওয়ার্ক টেকনিশিয়ান (আইসিটি সেল), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
[email protected]

বিচার চাইব কার কাছে

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:১৯ পিএম
বিচার চাইব কার কাছে

দেশে একের পর এক ধর্ষণকাণ্ড ঘটেই যাচ্ছে। গণপিটুনি, মিছিল-মিটিং, লেখালেখি, প্রতিবাদ–কিছুই যেন থামাতে পারছে না এই মহামারিকে। সমাজের কিছু পুরুষ আজ যেন আগ্রাসী আতঙ্কের নাম, নারীদের জন্য এক ভয়ংকর বোঝা। নারীর প্রতি শ্রদ্ধাবোধ ও সম্মান যেন তলানিতে এসে ঠেকেছে। নারী মানেই যেন ভোগের বস্তু, নির্যাতনের শিকার, হত্যাযোগ্য এক অসহায় প্রাণ! এ যেন নতুন এক আইয়ামে জাহেলিয়াত! আছিয়া থেকে রামিসা, ৭ থেকে ৭০–কেউ আজ নিরাপদ নয়। দেশের বিচারব্যবস্থার ভঙ্গুরতা ধর্ষকদের আরও সাহসী করে তুলছে। প্রতিনিয়ত ধর্ষণকাণ্ড ঘটলেও বিচারের হার প্রায় শূন্যের কোঠায়। ক্ষমতার দাপট, নেতাগিরি ও ছলচাতুরীর মাধ্যমে একে একে সবাই পার পেয়ে যাচ্ছে। তাই তো ধর্ষিতার বাবা আজ বিচার চাইতেও ভয় পান। ধর্ষিতার মা বুকভরা কষ্ট নিয়ে পাথর হয়ে থাকেন। অসহায় কণ্ঠে বলেন, ‘বিচার চাইব কার কাছে? দেশে কি আদৌ বিচার আছে?’

আমরা চাই এই ভয়াবহ পরিস্থিতির অবসান হোক। সমাজে নারীরা নিরাপদে বাঁচুক। রাষ্ট্র নারীদের নিরাপত্তা নিশ্চিত করুক। আমরা আর কোনো ধর্ষণ দেখতে চাই না। চাই না কোনো কর্তিত, খণ্ডিত, গলা কাটা দেহ। বন্ধ হোক ধর্ষণ। বন্ধ হোক ধর্ষিতার আর্তচিৎকার।

রফিকুল ইসলাম
মনোয়ারা ইসলামিক রিসার্চ সেন্টার, মানিকগঞ্জ
[email protected]

উচ্চশিক্ষা নয়, নৈতিক শিক্ষায় বড় হও

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:১৮ পিএম
উচ্চশিক্ষা নয়, নৈতিক শিক্ষায় বড় হও

দেশের পরিস্থিতি ও পরিবেশের ওপর ভিত্তি করে নিত্যদিনের ঘটনা গণমাধ্যমে উঠে আসে। দেশের নানা আবেগময় ঘটনার বর্ণনা সামনে এলেও অধিকাংশই হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হচ্ছে দেশের মানুষ। এরই ধারাবাহিকতায় এক বৃদ্ধার করুণ মৃত্যুতে উচ্চশিক্ষার ওপর প্রশ্ন উঠে যায়। শেষ জীবনে এসে বৃদ্ধা মা পাইনি কোনো সন্তানদের যত্ন। অযত্ন আর অবহেলায় জীবনের শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত অবস্থায় একই রুমে পড়ে রইলেন ৫-৭ দিন। জানতেন না কেউ। অথচ, সন্তানরা হলেন একজন বুয়েট শিক্ষক, একজন সচিব ও একজন কানাডা প্রবাসী। দেখা যাচ্ছে সন্তানরা ঠিকই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং ভালো অবস্থানেও আছেন। কিন্তু তাদের মধ্যে ছিল নৈতিকতার বড়ই অভাব। নীতিহীন আদর্শ ও উচ্চশিক্ষার কোনো অর্থ নেই। অতএব, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার আগে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত।

আবদুর রশীদ
শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি
[email protected]