জয়ে নতুন মৌসুম শুরু করতে চাওয়া ক্লাবের তালিকায় রিয়াল মাদ্রিদের নামও আছে, সেটা নিশ্চিত। লা লিগার নতুন মৌসুম জয়ে শুরুও করেছে তারা। তবে ওসাসুনার বিপক্ষে ম্যাচটা ছিল একেবারে আমেজহীন। স্বাগতিকদের জয়টাও কেবল ১-০ ব্যবধানে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে কষ্টার্জিত এই জয় আদায় করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
বল দখলে এগিয়ে থাকার পরও ওসাসুনার রক্ষণের দেয়াল ভাঙতে ব্যর্থ হচ্ছিল জাভি আলোনসোর শীষ্যরা। দূরপাল্লার শটে চেষ্টা চালান ডিন হুইজসেন। তবে সেটি ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলকিপার। এমবাপ্পে ও ভিনিসিয়ুস প্রথমার্ধে সুবিধা করতে না পারায় রিয়ালও পায়নি গোলের দেখা।
দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে ওসাসুনার বক্সে বল নিয়ে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ডিফেন্ডারের ধাক্কায় পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে পেনাল্টির সিদ্ধান্ত জানিয়ে দেন রেফারি। সুযোগ পেয়ে ৫১ মিনিটে বল জালে জড়িয়ে ফেলেন এমবাপ্পে।
একটি গোলের দেখা পেয়ে আরও বেশ কয়েকবার সুযোগ তৈরি করেন এমবাপ্পে। কিন্তু তাতে লাভ হয়নি। আরদা গুলারের দুর্দান্ত এক প্রচেষ্টা অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়; কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল।
দলের নতুন মুখ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো সীমিত সময়ের মধ্যে প্রাণবন্ত খেলেছেন। তাতেও অবশ্য বাড়েনি গোলের ব্যবধান। ম্যাচজুড়ে অনেক ভুল-ভ্রান্তির পরও ১-০ ব্যবধানে মৌসুমের প্রথম ম্যাচ জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।
নিলয়/