উৎসবমুখর পরিবেশে ঢাকা ক্লাবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের চতুর্থ দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিন অনুষ্ঠিত হয় নির্বাচন। ১৭ সদস্যের পরিচালনা পর্ষদে একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হয়েছেন বরকতউল্লাহ বুলু এমপি। ১৬ পরিচালক হলেন পরিচালক হলেন লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব উল আনাম, মোস্তফা কামাল, মো. মুস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, মো. এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন, মো. আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, এম এ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এ আদেল, সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী। ক্লাবের সভাপতি জেনারেল মুহাম্মদ আবদুল মুবীন (অব.) অসুস্থ থাকায় সভাপতিত্ব করেন পরিচালক মাহবুব আনাম। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সভাপতি বরকতউল্লাহ বুলু।
বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পর পরই ক্লাবের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নতুন সভাপতি বরকতউল্লাহ বুলু। সভায় লোকমান হোসেন ভূঁইয়াকে ডিরেক্টর ইনচার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। এ ছাড়া মাহবুব আনামকে ডিরেক্টর ফাইন্যান্স ও মো. মুস্তাকুর রহমানকে ডিরেক্টর স্পোর্টস হিসেবে মনোনীত করা হয়। সভায় জনপ্রিয় তিন খেলা ক্রিকেট, ফুটবল ও হকি কমিটির চেয়ারম্যানও মনোনীত করা হয়। মোস্তফা কামালকে ফুটবল কমিটির চেয়ারম্যান, আবুল কালাম এমপি, এম এ সালাম ও মির্জা ইয়াসির আব্বাসকে ভাইস চেয়ারম্যান, মাসুদুজ্জামানকে ক্রিকেট কমিটির ও এ সাজেদ এ আদেলকে হকি কমিটির চেয়ারম্যান করা হয়।