চীনের শেষ সম্রাটের নাম পুই। নাটকীয় জীবনের অধিকারী পুই জন্মেছিলেন ১৯০৬ সালে। আর ১৯০৮ সালে অর্থাৎ মাত্র দুই বছর বয়সেই তাকে বসানো হয় চীনের কিং রাজবংশের সিংহাসনে। পুরো নাম আইসিন জিয়োরো পুই (Aisin-Gioro Puyi)। তিনি কিং রাজবংশের রাজপরিবারের সন্তান। তার বাবা ছিলেন প্রিন্স চুন। তবে মাত্র দুই বছর বয়সে সিংহাসনে বসা এই ছোট্ট সম্রাটের সম্রাট থাকার ইতি ঘটে আবার ১৯১২ সালে যখন তার বয়স ছয় বছর। সেই সময়ে আধুনিক চীনের বিপ্লব ঘটে। ফলে রাজতন্ত্র শেষ হয়ে যায় এবং ছয় বছর বয়সে পুইকে সিংহাসন থেকে সরতে হয়।
তবে তার বয়স অল্প হওয়ায় তাকে ‘ফরবিডেন সিটি’র ভেতরে প্রতীকী সম্রাট হিসেবে থাকতে দেওয়া হয়েছিল বেশ কিছু বছর। চীনের ইতিহাসে পুইকে দেখা হয় শেষ সম্রাট হিসেবে আবার সবচেয়ে দুর্ভাগা সম্রাট হিসেবেও দেখা হয়। যে কিনা রাজনৈতিক শক্তির খেলায় আটকে থাকা একজন অসহায় মানুষের মতো, রাজপ্রাসাদে জন্ম নিয়েও ক্ষমতাহীন হয়ে তার জীবন নাটকীয় রূপ পায়। তবে সিংহাসন ত্যাগের পরও নাটকীয়তা শেষ হয় না। কারণ দীর্ঘ সময় পর চীন-জাপান যুদ্ধের সময়, তিনি জাপানের একটি পুতুল রাষ্ট্র, মাঞ্চুকুওর শাসক হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৩৪-১৯৪৫) সাল পর্যন্ত।
.jpg)
পুইকে সেখানের ‘সম্রাট’ বলে ঘোষণা করা হয়। তবে বাস্তবে তিনি ছিলেন জাপানি সামরিক বাহিনীর এক পুতুল। তাকে আসলে ব্যবহার করা হয়। সেখানে তার নিজস্ব সিদ্ধান্তের কোনো ক্ষমতা ছিল না। তিনি যা বলতেন বা করতে চাইতেন সবকিছুতেই জাপানি অফিসারদের অনুমতি লাগত। দ্বিতীয় যুদ্ধের শেষে জাপান পরাজিত হয়ে পিছু হটে। পুইকে সোভিয়েত সেনারা আটক করে এবং পরবর্তী সময়ে চীনে পাঠিয়ে দেওয়া হয়। শাস্তি হিসেবে এই সম্রাট প্রায় ১০ বছর পুনর্বাসন কেন্দ্রে বন্দি জীবন কাটান।
১৯৫৯ সালে চীন সরকার তাকে মুক্ত করে দেয়। এর পরবর্তী সময়ে তিনি আমূল বদলে যান, মানিয়ে নেন নিজেকে আর পাঁচটা সাধারণ মানুষের মতো। বেইজিংয়ে তিনি সাধারণ জীবন কাটাতে শুরু করেন। কখনো মালী হয়ে কখনো বা লাইব্রেরির কর্মচারী হয়ে বাকিটা জীবন কাটিয়ে দেন। খুব অল্প বেতনের চাকরি আর সাধারণ একটা বাসাতেই এই সম্রাটের বাকি জীবন কেটে যায়। সঙ্গে জীবনসঙ্গী হিসেবে ছিল পরবর্তী সময়ে বিয়ে করা একজন নার্স। প্রথম দিককার রাজকীয় স্ত্রীদের সঙ্গে তার সম্পর্ক টেকেনি, যা স্বাভাবিক ছিল। চীনের এই শেষ সম্রাটের মৃত্যু হয় ১৭ অক্টোবর ১৯৬৭ সালে। মৃত্যুর সময় তার সঙ্গে রাজকীয় স্মৃতি ছাড়া আর কিছুই ছিল না।
তারেক/
.jpg)
.jpg)
.jpg)