নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আফজাল খাঁন নামে এক যুবকের বিরুদ্ধে।
সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌবাজার এলাকার আনিছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার দুপুরে ভুক্তভোগী নারী (২৪) রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ ও ভুক্তভোগী নারী সূত্রে জানা যায়, উপজেলার যাত্রামুড়া বৌবাজার এলাকার আফজাল খাঁন এক সহযোগীকে নিয়ে ভুক্তভোগী নারীর ঘরে ঢুকেন। এ সময় ভোক্তভোগীর স্বামী শহিদুল ইসলাম ঘরে আসলে আফজাল তাদের মেরে ফেলার ভয় দেখিয়ে গলায় ধারালো ছুরি ধরে তার স্ত্রীকে ধর্ষণ করে চলে যায়।
এ বিষয়ে অভিযুক্ত আফজালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন খবরের কাগজকে বলেন, থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রুবেল শিকদার/অমিয়/