মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প
প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পদ্মা নদীর তীরে অবস্থিত।
প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত?
উত্তর: ২৪০০ মেগাওয়াট।
প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল জ্বালানি কোনটি?
উত্তর: ইউরেনিয়াম-২৩৫ ।
প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে।
প্রশ্ন: বাংলাদেশ এখন বিশ্বের কততম পারমাণবিক জ্বালানি ব্যবহারকারী রাষ্ট্র?
উত্তর: ৩৩তম (দক্ষিণ এশিয়ায় তৃতীয়)।
প্রশ্ন: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প কোনটি?
উত্তর: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।
রামপাল বিদ্যুৎ প্রকল্প
প্রশ্ন: রামপাল বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: বাগেরহাট জেলায় অবস্থিত।
প্রশ্ন: রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত?
উত্তর: ১৩২০ মেগাওয়াট।
প্রশ্ন: রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবন থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত?
উত্তর: ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রশ্ন: রামপাল বিদ্যুৎকেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পশুর নদীর তীরে অবস্থিত।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর