অষ্টম অধ্যায় : বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা
(গত ৩০ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কামাল সাহেব একজন জনপ্রতিনিধি। পরিষদে তিনি ছাড়াও আরও ৯ জন সদস্য রয়েছেন। উন্নয়নের পাশাপাশি তিনি নানারকম কার্যক্রম পরিচালনা করেন।
৭। কামাল সাহেব কোন পরিষদের জনপ্রতিনিধি?
ক) জেলা পরিষদ খ) উপজেলা পরিষদ
গ) পৌরসভা ঘ) ইউনিয়ন পরিষদ
৮। কামাল সাহেবের পরিষদ যেসব কাজ সম্পন্ন করে-
i. ছোটখাটো ফৌজদারি মামলার বিচার করে
ii. রাস্তার পাশে বৃক্ষরোপণ করে
iii. শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯। সিটি করপোরেশনের কার্যকাল কত বছর?
ক) ৬ বছর খ) ৫ বছর
গ) ৪ বছর ঘ) ৩ বছর
১০। গ্রাম আদালতের সদস্য সংখ্যা কত?
ক) ৫ জন খ) ৭ জন
গ) ১০ জন ঘ) ১৩ জন
১১। পৌরসভার আয়ের উৎস নিচের কোনটি?
i. মার্কেট ভাড়া
ii. যানবাহন রেজিস্ট্রেশন ফি
iii. গাড়ি বিক্রি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৭. ঘ, ৮. ঘ, ৯. খ, ১০. ক, ১১. ক।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর