আন্তর্জাতিকভাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম। এর আগে বাংলাদেশের কয়েকটি সিনেমা উঠেছে এই প্ল্যাটফর্মে। এবার অ্যামাজন প্রাইমে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন অভিনীত নাটক ‘কাজল’।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ২৮ অক্টোবর থেকে নাটকটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে। যেখানে উঠে এসেছে বাবা ও মেয়ের অসাধারণ এক গল্প।
নির্মাতা রাজ বলেন, ‘দেশের নাটক-টেলিছবি-সিনেমা বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি বড় মাধ্যম। সেই মাধ্যমে আমার কাজটি যুক্ত হওয়ায় ভালো লাগছে। আমার বিশ্বাস নাটকটি সবার ভালো লাগবে।’
গ্লোবাল দর্শকদের কথা ভেবে অ্যামাজন প্রাইমে ‘কাজল’ নাটকের ইংরেজি সাব-টাইটেল রয়েছে। ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রথম মুক্তি পায় ‘কাজল’।
উল্লেখ্য, অ্যামাজন প্রাইম প্রায়ই বিশ্বের নানা দেশের পুরোনো সিনেমা, নাটক ও টেলিছবি উন্মুক্ত করে থাকে। তারই অংশ হিসেবে মুক্তি পেল ‘কাজল’ নাটকটি।
হাসান