মুক্তি পেয়েছে ভারতের জনপ্রিয় ও সফল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনমা 'সত্যি বলে সত্যি কিছু নেই' এর টিজার।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিট ৩২ সেকেন্ডের তারকাবহুল ও উত্তেজনাময় টিজারটি মুক্তির পর নেট দুনিয়ায় চলছে আলোচনার ঝড়।
এক রুকা হুয়া ফয়সলা সিনেমার কাহিনী থেকে নির্মাণ করা এ সিনেমার প্রথম ঝলকে টলিউডের প্রথম সারির ১২ অভিনেতা-অভিনেত্রীকে দেখা গেছে।
এদের মধ্যে রয়েছেন-পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনন্যা চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায়।
টিজারে দেখা যায় টানটান উত্তেজনায় ও বিভিন্ন পরিবেশে ১২ জনকে একটি খুনের কেসের সমাধান করতে।
আগামী মাসের ২৩ তারিখ মুক্তি পেতে যাওয়া সিনেমাটির টিজার ইতোমধ্যেই দর্শকসহ সিনেমা প্রেমীদের মধ্যে সাড়া তুলেছে।
বাইশে শ্রাবণ, জুলফিকার, শাহজাহান রিজেন্সি, নির্বাক, দ্বিতীয় পুরুষসহ বিভিন্ন দর্শকনন্দিত ও ব্যাবসাসফল সিনেমার নির্মাতার নতুন সিনেমার জন্য দিন গুনছে সৃজিত ভক্তরা।
সৃজিত মুখোপাধ্যায় বাংলাদেশের বিখ্যাত লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেনি অবলম্বনে একই নামে সিরিজ নির্মাণ করেছিলেন। যাতে অভিনয় করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন।
বাংলাদেশের জনপ্রিয় নাট্য অভিনেত্রী মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়ের বেশিরভাগ সিনেমাই দর্শকমহলে প্রশংসিত হয়েছে।
মেহেদী