নতুন বছরের দ্বিতীয় দিন ২ জানুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেল রায়হান রাফী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’। কদিন আগে সিরিজটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী, রুবেল, পাভেল, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ইন্তেখাব দিনার, মুকিত জাকারিয়া প্রমুখ।
এ সম্পর্কে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘আমাদের প্রধান একটি সমস্যার নাম কালো টাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। সিরিজে সেই গল্পটাই দেখানো হয়েছে।’
চিত্রনায়িকা পূজা চেরি বলেন, ‘এই সিরিজের গল্পটি এমনভাবে সাজানো, যেটি দেখলে দর্শকরা ভরপুর বিনোদন পাবেন। যারা সিরিজটি দেখবেন তারা বিনোদন পাবেন।’
গল্পে দেখা যাবে, হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে চলে ধুন্ধুমার। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকে। শেষ পর্যন্ত বিশাল অঙ্কের টাকা কার কাছে যাবে, এই রহস্য নিয়েই সাজানো হয়েছে ব্ল্যাকমানি’।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ কর্তৃপক্ষ জানায়, নতুন ইউজাররা ৩০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে পাবেন ‘ব্ল্যাকমানি’। তবে বঙ্গের নিয়মিত ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন করা লাগবে না।
হাসান