একসঙ্গে একটি দ্বৈত গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা এবং মেজবা শরীফ। ‘নিশ্বাসে বিশ্বাসে’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবীর বকুল। সুর করেছেন রোহান রাজ। রানা বর্তমানের রচনা এবং নির্মিত ‘রহস্যঘেরা প্রিয়তমা’ নামক ওয়েব ফিল্মে গানটি প্রকাশিত হয়েছে।
ওয়েব ফিল্মটির সংগীত করেছেন হাবিব আসলাম। অভিনয় করেছেন মৌমিতা মৌ ও মেজবা। গানের কোরিওগ্রাফিতে ছিলেন অপূর্ব শেখ। গানটি চ্যানেল ১১ থেকে রিলিজ হয়েছে।
গানটি সম্পর্কে মেজবা বলেন, ‘গানটির কথা অনেক সুন্দর। এই প্রথম কনা আপুর সঙ্গে কাজ করেছি, এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়। আর গানটি প্রকাশের পর থেকে শ্রোতাদের কাছে ভালো সাড়া পাচ্ছি।’
এ ছাড়া বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে মেজবার বিভিন্ন গান। এরই মধ্যে উল্লেখযোগ্য হলো- গীতিকার অনুরূপ আইচের কথায় ‘আমি তোমার মন’ সঙ্গে গেয়েছেন কণ্ঠশিল্পী বৃষ্টি। ‘ঝরছে বৃষ্টি’ এবং ‘ফটো’, ‘মনের স্মার্টফোন’। সালাহউদ্দিন সাগরের কথা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান ‘প্রিয়া’। হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন- ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এস কে সাগর সানের কথা ও সুরে ‘ভালোবাসি’, বাঁধন রাজের কথা ও সুরে ‘কত সুখে আছি আমি’, সালাহ উদ্দীন সাগরের কথা এবং আহমেদ সজীবের সুরে ‘বোঝে না সে বোঝে না’, এম আই মাসুমের কথা এবং সুর সংগীতে ‘শুধু আমার’ উল্লেখযোগ্য গান।
হাসান