উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। যেকোনো অনুষ্ঠানে এই গায়িকা অংশ নেওয়া মানেই তাকে ঘিরে শ্রোতাদের মধ্যে বাড়তি উন্মাদনা কাজ করে থাকে। আসন্ন ঈদুল ফিতরেও গান গাইবেন এই কিংবদন্তি গায়িকা। এবারের ঈদে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’-তে গান গাইবেন তিনি।
তবে এবারের অনুষ্ঠানে এই সংগীতশিল্পী একাই গান গাইবেন। গত বছরও একই অনুষ্ঠানে গান করেছিলেন রুনা কিন্তু সেবার তার সঙ্গে আরও চার শিল্পী গান গেয়েছিলেন। গতবার রুনা লায়লার সঙ্গে ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, সাব্বির জামান এবং নজানিতা আহমেদ ঝিলিক অংশ নিলেও এবার একাই থাকছেন তিনি। ‘শিল্পী আমি তোমাদের গান শোনাব’ শিরোনামের জনপ্রিয় গানটি এবারের আনন্দমেলায় গাইবেন এই সংগীতশিল্পী। বিটিভির একটি সূত্র থেকে জানা গেছে, আগামীকাল সোমবার বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে গানটির শুটিংয়ে অংশ নেবেন রুনা লায়লা।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে আরেকটি চমক হিসেবে থাকছে দীর্ঘ ৭ বছর পর মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় ফেরা। তার সঙ্গী হিসেবে থাকবেন মামনুন ইমন। এর আগে সর্বশেষ ২০১৮ সালে ‘আনন্দমেলা’য় উপস্থাপিকা হিসেবে কাজ করেছিলেন নাবিলা। সেবার তার সঙ্গী হিসেবে ছিলেন অভিনেতা ও মডেল সজল নূর।
আনন্দমেলা প্রসঙ্গে মোহাম্মদ মনিরুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আনন্দমেলা বর্ণিল হবে। এবারের আয়োজনে বড় চমক রুনা লায়লা। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফিরেই শুটিংয়ে অংশ নেবেন। তার উপস্থিতি আয়োজনকে আলোকিত করবে। চেষ্টা করেছি দর্শক প্রত্যাশামাফিক অনুষ্ঠান সাজাতে।’
বিশেষ এ অনুষ্ঠানটি নিয়ে মোহাম্মদ মনিরুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও বর্ণিলভাবে আয়োজিত হবে আনন্দমেলা। আয়োজনে বড় চমক হিসেবে থাকবেন রুনা লায়লা। তিনি এখন দেশের বাইরে থাকলেও দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেবেন। তার উপস্থিতি অনুষ্ঠানটি আরও রাঙিয়ে তুলবে। দর্শকদের পছন্দানুযায়ী অনুষ্ঠান সাজানোর চেষ্টা করছি।’
ঈদের দিন রাতে এটি সম্প্রচারিত হবে। এবারের ‘আনন্দমেলা’য় তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ এবং চমৎকার কিছু স্কিডসহ আরও নানা আয়োজন থাকবে বলে জানা গেছে।
/শাকিল