বাংলাদেশের রক গানের জুটি লরা (ব্যান্ড দ্য ক্রু) এবং মিতুল (রেডিওঅ্যাকটিভ ও দ্য ক্রু) । অস্ট্রেলিয়ার সিডনিতে নিয়মিত সংগীত চর্চার মাধ্যমে স্থানীয় লাইভ মিউজিকের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি তাদের ব্যান্ড দ্য ক্রু বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজের ৪০ বছর উদযাপনের অনুষ্ঠানে ওপেনার হিসেবে পারফর্ম করেছে।
এবার তারা আবারো সিডনিতে অর্ণব এবং সুনিধির জন্য ওপেনার হিসেবে মঞ্চে পারফর্ম করবেন। অনুষ্ঠানটি কাল ৯ আগস্ট, ব্যাংকসটাউন স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে। এই সিডনি লেগ-এর এই কনসার্টটি আয়োজন করেছে পথ প্রোডাকশনস।
এছাড়া লরা এবং মিতুল জুটি দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে প্রথম অফিসিয়াল গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। আমরা এখনো স্মৃতিতে আছে লরার ‘অপেক্ষার পর’ বা রেডিওঅ্যাকটিভের ‘স্বপ্নকথা’। শ্রোতারা তাদের নতুন অ্যালবামের জন্য অপেক্ষা করছে।
/এমএস