সংগীত তারকা হাবিব ওয়াহিদ। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই তারকা। এখনো নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করেন তিনি। এবার হাবির ওয়াহিদের সঙ্গে গেয়েছেন তাজিতিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের। তাও আবার ‘কোক স্টুডিও বাংলা সিজন-৩’-এ প্রকাশিত হবে হাবিবে ‘জাদু’ শিরোনামের জনপ্রিয় গানটি।
এই গান প্রকাশের মাধ্যমে হাবিব ওয়াহিদের কণ্ঠে গান শোনার দর্শক-শ্রোতাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। এই গানটিতেই হাবিবের সঙ্গে থাকবেন তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের নিগর রুস্তম।
কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্টে লিখেছে, কোক স্টুডিও বাংলা’র এই সিজনে গানের ম্যাজিক চলছেই। এরপর কে আসবে জাদু নিয়ে? এখনি অনুমান করুন! এই পোস্টের মন্তব্যের ঘরে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান মন্তব্য করেছেন, ‘হাবিব ভাই’।
যা দেখে অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। প্রীতমের কথার সঙ্গে মিল রেখে অনেকেই বলেছেন নতুন গানে হাবিব ওয়াহিদকে দেখা যাবে। কে আসছেন নতুন গান নিয়ে তা জানতে অপেক্ষা করতে হবে আরও দুই দিন। ২৫ সেপ্টেম্বর অন্তর্জালে প্রকাশিত হবে সিজন-৩ এর নতুন চমক।
গত বছরের এপ্রিলে শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের যাত্রা। ‘তাতি’, ‘মালো মা’র পর ওয়ারফেজ ব্যান্ডের ‘অবাক ভালোবাসা’ গানটি প্রকাশ পায়। এরপর অনেকদিন এই সিজনের নতুন কোনো গান প্রকাশ পায়নি।
বিরতি ভেঙে গত ২৩ আগস্ট হাশিম মাহমুদের ‘বাজি’ গানের মাধ্যমে ‘কোক স্টুডিও বাংলা সিজন-৩’ ফিরেছে। এরপর গত ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘লং ডিস্ট্যান্স লাভ’। ইতোমধ্যে গান দুইটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে শ্রোতামহলে।
/এমএস