প্রেম করছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন গায়িকা কেটি পেরি! তিন মাস আগে কানাডার মন্ট্রিয়ালে ট্রুডোর সঙ্গে একান্তে নৈশভোজে ক্যামেরাবন্দী হন এই সংগীতশিল্পী। এর পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জোড় গুঞ্জন শুরু হয়।
এবার নতুন করে সংবাদ শিরোনামে এলেন তারা। সম্প্রতি এক প্রমোদতরীতে অন্তরঙ্গ অবস্থায় আবারও ক্যামেরায় ধরা পড়েছেন কেটি পেরি ও ট্রুডো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দুজনের একে অপরকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে।
বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, জাস্টিনের গলা জড়িয়ে তাকে চুম্বন করছেন কেটি। প্রাক্তন প্রধানমন্ত্রীও জড়িয়ে নিয়েছেন পপ গায়িকাকে। গাল স্পর্শ করেছেন তার।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, কেটি ও ট্রুডোর নির্দেশে তাদের প্রমোদতরীটিকে প্রথমে অন্য একটি নৌকার আড়ালে নিয়ে যাওয়া হয়। কারণ তারা চাননি তাদের ঘনিষ্ঠতা সকলের সামনে আসুক। যদিও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ট্রুডো বেশ অস্বস্তিতে পড়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে। তবে এ নিয়ে কোন পক্ষই এখনো মুখ খোলেননি।