বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা আবারও প্রেম জীবনের জন্য শিরোনামে উঠেছেন। অর্জুন কাপুরের সঙ্গে ব্রেকআপের পর থেকেই অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনকে গোপন রাখার চেষ্টা করলেও আর গোপন করতে পারলেন না।
ভারতের সংবাদমাধ্যম বলছে, খবর হাঁটুর বয়সী এক যুবক মালাইকার জীবনে এসেছে। মুম্বইয়ে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে রহস্যময় এক ব্যক্তির সঙ্গে দেখা যায় বলিউডের মুন্নীকে।
রিপোর্টে দাবি করা হয়, সেই যুবক হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা। এই কনসার্টের পর থেকেই দুজনের ডেটিং গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার মুম্বই বিমানবন্দরে দু'জনকে প্রায় একইসময়ে দেখা গেল। যদিও আলাদা আলাদা।
মালাইকা অরোরা এবং তার চর্চিত প্রেমিক হর্ষ মেহতাকে বিমানবন্দরে একসঙ্গে মিডিয়ার সামনে দেখা দিতে চাননি তা স্পষ্ট।
জানা গেছে, বুধবার বিকেলে মালাইকা ও হর্ষ একই টার্মিনাল হন প্রায় একইসময়ে। মালাইকা এগিয়ে ছিলেন এবং হর্ষ ক্যাজুয়াল পোশাকে মুখোশ পরে তার পিছনে হাঁটছিলেন।
পার্কিং এরিয়ায় যাওয়ার সময় দুজনকে একই গাড়িতে দেখা যায়। মালাইকা প্রথমে গাড়িতে বসেছিলেন এবং কয়েক সেকেন্ড পরে হর্ষ মেহতাকেও একই গাড়িতে যেতে দেখা যায়।
এ জেরে দুজনের সম্পর্ক নিয়ে আবারও আলোচনা হচ্ছে।
আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রায় পাঁচ বছর সম্পর্কে ছিলেন মালাইকা। গত বছর তাদের ব্রেকআপের খবর ভক্তদের অবাক করে দিয়েছিল। অর্জুনের মতোই হর্ষও মালাইকার চেয়ে বয়সে অনেক ছোট।
সংবাদমাধ্যমের খবর, ৩৩ বছর বয়সি ব্যবসায়ী হর্ষ মালাইকার চেয়ে প্রায় ১৯ বছরের ছোট।
সম্প্রতি থাম্মার মিউজিক ভিডিও ‘পয়জন বেবি’তে দেখা গিয়েছিল সুপারহট মালাইকাকে। এ ছাড়া করণ জোহরের সঙ্গে রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। মালাইকা অরোরাকে বর্তমানে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়াস গট ট্যালেন্টের বিচারক হিসাবে দেখা যাচ্ছে নভজ্যোত সিং সিধু এবং শানের সঙ্গে।
অমিয়/