দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর, ‘হারল্যান স্টোর’ ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষ্যে দেশব্যাপী শুরু করেছে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন। সারা দেশ জুড়ে শুরু হওয়া ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন দিচ্ছে আকর্ষণীয় নতুন স্কুটি জেতার সুযোগ ও লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।
বছরের সেরা এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও হারল্যান ডট কম ওয়েবসাইট থেকে নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও’ স্কিন, লিটল ওয়ান, স্কিন মিন্ট, ক্যাভোটিনসহ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, বেবি কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের রেঞ্জ থেকে ১০০০ টাকার অধিক পণ্য কিনলেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন।
গ্রাহকের ফোন নাম্বার ও ইনভয়েস নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে আর গ্রাহক পাবেন আকর্ষণীয় নতুন স্কুটি ও লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার জেতার সুযোগ। লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার ব্যবহার করে ভোক্তারা হারল্যান স্টোরের অথেনটিক পণ্যের সম্ভার থেকে কিনে নিতে পারবেন তাদের পছন্দের অথেনটিক পণ্যটি। ৩ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।
গত সোমবার (৩ মার্চ) রাজধানীর যমুনা ফিউচার পার্কে সাউথ এশিয়ার সব থেকে আকর্ষণীয় বিউটি কসমেটিকস আউটলেট, হারল্যান স্টোরের ফ্ল্যাগশিপ আউটলেটে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। তারকা বেষ্টিত অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। হারল্যান স্টোরের পক্ষে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাসসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
ক্যাম্পেইনটি সম্পর্কে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলেন, ‘আজকে আমি খুবই আনন্দিত আপনাদের সামনে হারল্যান স্টোরের মেগা ক্যাম্পেইনটি নিয়ে আসতে পেরে। ঈদের উৎসবকে আরও আনন্দময় করে তুলতে হারল্যান প্রতি বছরই ক্রেতাসাধারণের জন্য স্পেশাল কিছু নিয়ে আসে। এই ঈদেও হারল্যান নিয়ে এসেছে ‘ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন যার মাধ্যমে ক্রেতারা পাবেন নতুন স্কুটি জেতার সুযোগ ও লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।’
হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, ‘অথেনটিক কসমেটিকস সহজলভ্য করার সঙ্গে সঙ্গে ক্রেতাদের একটি আনন্দদায়ক শপিংয়ের অভিজ্ঞতা এনে দেওয়াই হারল্যান স্টোরের লক্ষ্য। বরাবরের মতো এবছরও হারল্যান নিয়ে এসেছে ঈদ উপলক্ষ্যে মেগা ক্যাম্পেইন, ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’। ঈদের খুশিকে বহুগুণে বাড়িয়ে দিতে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় নতুন স্কুটিসহ লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ।’
গ্রাহকদের জন্য হারল্যান স্টোরের স্কুটি অফার সবার মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে। অথেনটিক পণ্যের পাশাপাশি একটি আকর্ষণীয় নতুন স্কুটি জেতার সুযোগ ক্রেতারা লুফে নিবেন তা বলাই বাহুল্য। তাই এই ঈদে ভোক্তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন এমনটাই মনে করছেন সবাই।
রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও হারল্যান ডট কম ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি/মাহফুজ