ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ দুই দিনেও সিদ্ধান্ত হলো না শূন্যরেখায় আটকে থাকা ১০ জনের পাটগ্রাম সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নাগরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা রাসুল (সা.) যেভাবে চুল রাখতেন রামিসা হত্যাকাণ্ড: আদালতে আনা হলো আসামি সোহেল-স্বপ্নাকে যুক্তরাষ্ট্রে উৎসবের কাছে গোলাগুলি, আহত ১২ মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে আজ থেকে সোনারগাঁয় ফয়জুলের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন সক্ষমতা বাড়াতে সুপরিকল্পিত বাজেটের তাগিদ টেকনাফ দিয়ে মাছ ধরা নৌকায় মানবপাচার প্রাকৃতিকভাবেই এইচআইভি দমনে সক্ষম দুই নারীর গল্প ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক আটক নিশ্চিহ্নের পথে শেরেবাংলার জন্মভিটা শিশু রামিসা হত্যা মামলার রায় আজ আম পাড়া নিয়ে ব্যস্ত মৌসুমি শ্রমিকরা মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণ বিধিমালা বাতিলের দাবি খুলনায় ধারাবাহিক খুন-চাঁদাবাজিতে উদ্বেগ, কাজে আসছে না বিশেষ অভিযানও নারায়ণগঞ্জে এনসিপির অনুষ্ঠানের চেয়ার টেবিল ভাঙচুর, আহত ১০ জয়পুরহাটে দিনমজুরকে পিটিয়ে হত্যা গ্রাহকের ব্যানারে আন্দোলনে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা
Nagad desktop

হায়ার-এর ফ্ল্যাগশিপ X9 সিরিজের প্রিমিয়াম ওয়াশার-ড্রায়ার উন্মোচন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৫১ এএম
আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৯:৫২ এএম
হায়ার-এর ফ্ল্যাগশিপ X9 সিরিজের প্রিমিয়াম ওয়াশার-ড্রায়ার উন্মোচন
হায়ার (Haier) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের ফ্ল্যাগশিপ X9 সিরিজের প্রিমিয়াম অল-ইন-ওয়ান ওয়াশার-ড্রায়ার (মডেল: HWD140-BPD14387GNU1) উন্মোচন

বিশ্বের এক নম্বর মেজর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার (Haier) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের ফ্ল্যাগশিপ X9 সিরিজের প্রিমিয়াম অল-ইন-ওয়ান ওয়াশার-ড্রায়ার (মডেল: HWD140-BPD14387GNU1) উন্মোচন করেছে। 

ট্রান্সকম ডিজিটালের একটি প্রিমিয়াম শোরুমে জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা ট্রান্সকমের বিস্তৃত রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় গ্রাহকদের জন্য বিশ্বমানের লন্ড্রি সলিউশন পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উন্নত নান্দনিক ডিজাইন এবং বৈপ্লবিক স্মার্ট ফিচারের সমন্বয়ে তৈরি X9 সিরিজ বাংলাদেশের ওয়াশিং মেশিন বাজারকে নতুন করে সংজ্ঞায়িত করবে। 

এতে রয়েছে ভাইব্রেন্ট কালার এআই ডিসপ্লে এবং এআই ওয়াশ প্রযুক্তি, যা কাপড়ের ধরন ও ওজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ওয়াশিং সাইকেল নির্ধারণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং বলেন, X9 সিরিজ হায়ার-এর লন্ড্রি ইনোভেশনের এক অনন্য নিদর্শন। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে, বাংলাদেশের প্রতিটি পরিবার যেন বিশ্বসেরা ও এআই-চালিত প্রযুক্তির ছোঁয়া পায়।

ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রাশেদুল ইসলাম বলেন, হায়ার X9 সিরিজের এই যাত্রা শুরু করতে পেরে আমরা গর্বিত। আমাদের বিশ্বস্ত সেবা এবং হায়ার-এর লাইফটাইম মোটর ওয়ারেন্টিসহ এই প্রিমিয়াম ওয়াশার-ড্রায়ারটি আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট পোর্টফোলিওতে একটি চমৎকার সংযোজন।

X9 সিরিজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর আল্ট্রা ফ্রেশ এয়ার টেকনোলজি, যা একটি ডেডিকেটেড মোটরের মাধ্যমে ড্রামের ভেতরে বাতাস প্রবাহিত করে কাপড়কে দীর্ঘক্ষণ সতেজ রাখে। 

এ ছাড়াও এতে রয়েছে স্মার্ট ডোজিং, এসেন্স ওয়াশ এবং ডুয়াল স্প্রে টেকনোলজি, যা প্রতিটি ওয়াশে স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্নতা নিশ্চিত করে। বিল্ট-ইন ওয়াই-ফাই সুবিধা থাকায় ব্যবহারকারীরা হাইস্মার্ট (HaiSmart) অ্যাপের মাধ্যমে যেকোনো স্থান থেকে মেশিনটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

বিশাল ক্যাপাসিটি, মার্জিত ডিজাইন এবং আধুনিক স্মার্ট প্রযুক্তির এই প্রিমিয়াম মডেলটি এখন সারা দেশে ট্রান্সকম ডিজিটালের সকল শোরুমে পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তি/

দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও পুরস্কার

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও পুরস্কার
৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট

দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে প্রতীক্ষিত ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’, যেখানে গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং আরও বেশি সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা। 

শুক্রবার (৫ জুন) রাত ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১০ জুন ২০২৬ পর্যন্ত। এই সময়জুড়ে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে থাকছে বছরের অন্যতম সেরা অফার।

মধ্যবর্ষের কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক করতে এই ক্যাম্পেইনে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড় এবং হট ডিলে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়। পাশাপাশি গ্রাহকরা উপভোগ করতে পারবেন সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট, নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং বিশেষ ডিসকাউন্ট ভাউচার। ফলে ইলেকট্রনিকস, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে কেনাকাটা হবে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী।

ক্যাম্পেইনকে আরও আকর্ষণীয় করতে হারপিকের সহযোগিতায় থাকছে বিশেষ শপিং কনটেস্ট, যেখানে গ্রাহকরা জিতে নিতে পারবেন একটি স্যামসাং ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি এবং একটি রিয়েলমি সি ১০০আই স্মার্টফোন। ৬ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলা এই আয়োজনের মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণকারী গ্রাহকদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হবে, যা কেনাকাটার অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলবে।

ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে গ্রাহকদের জন্য থাকছে ব্র্যান্ড রাশ আওয়ার, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য মাত্র ছয় ঘণ্টা পাওয়া যাবে বিভিন্ন ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিসকাউন্ট। এছাড়াও পুরো ক্যাম্পেইনজুড়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ড ও ক্যাটাগরি-ভিত্তিক বিশেষ কার্যক্রম। এর মধ্যে ৭ জুন অনুষ্ঠিত হবে ওয়ালটন ব্র্যান্ড ডে এবং ৮ জুন ডেটল ব্র্যান্ড ডে, যেখানে গ্রাহকরা জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর পণ্যে উপভোগ করতে পারবেন বিশেষ অফার। পাশাপাশি প্রতিদিন চলবে ক্যাটাগরি-নির্ভর বিশেষ ক্যাম্পেইন, যেখানে বিভিন্ন পণ্যে থাকছে বাছাইকৃত আকর্ষণীয় ডিল।

সাশ্রয়ী কেনাকাটার প্রতিশ্রুতি আরও শক্তিশালী করতে দারাজ তাদের এভরিডে লো প্রাইস (ইডিএলপি) উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে দারাজ চয়েস চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেলে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’ সুবিধা, যা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় আরও বেশি মূল্য ও সাশ্রয় নিশ্চিত করবে।

এ বছরের ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড। ডেটল, ইউনিলিভার এবং হিমালয়া রয়েছে এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে। ম্যারিকো যুক্ত হয়েছে গোল্ড স্পন্সর হিসেবে এবং ইমামি ও গোদরেজ রয়েছে সিলভার স্পন্সর হিসেবে। এসব অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য আরও আকর্ষণীয় মূল্যে কেনার সুযোগ পাবেন।

ক্যাম্পেইনকে আরও লাভজনক করতে যুক্ত হয়েছে বিভিন্ন পেমেন্ট পার্টনার। অংশগ্রহণকারী ব্যাংকের কার্ডধারীরা বিশেষ কালেক্টিবল ভাউচারের মাধ্যমে অতিরিক্ত ছাড়ের সুবিধা পাবেন। ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার, যা কেনাকাটাকে করবে আরও সাশ্রয়ী।

৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট উপলক্ষে দারাজ বাংলাদেশ দেশের সব প্রান্তের গ্রাহকদের দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজ ভিজিট করে অফারগুলো উপভোগ করার আহ্বান জানিয়েছে। এছাড়াও সর্বশেষ আপডেট, অফার এবং ক্যাম্পেইনের বিভিন্ন আয়োজন সম্পর্কে জানতে গ্রাহকরা অনুসরণ করতে পারেন দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো।

বিজ্ঞপ্তি/

রেনেসন্স হোটেলের বাহার রেস্টুরেন্টে শুরু হচ্ছে ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:৩২ পিএম
রেনেসন্স হোটেলের বাহার রেস্টুরেন্টে শুরু হচ্ছে ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’
ছবি: সংগৃহীত

পরিবারের সঙ্গে আনন্দময় সপ্তাহান্ত উদযাপনের জন্য ঢাকার গুলশানে রেনেসন্স হোটেলের বাহার রেস্টুরেন্ট নিয়ে এসেছে বিশেষ আয়োজন ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’। 

আগামী ১২ জুন ২০২৬ থেকে শুরু হয়ে পুরো জুন মাসজুড়ে প্রতি শুক্রবার বাহার রেস্টুরেন্টে থাকবে এ আয়োজন।

জন প্রতি মূল্য ৩ হাজার ২৫০ টাকা নেট, যেখানে গ্রামীণফোন স্টার ও বাংলালিংক অরেঞ্জ ক্লাব এলিট গ্রাহকরা, নির্বাচিত ব্যাংক কার্ডধারী এবং গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

পরিবারের সকল সদস্যের জন্য বিশেষভাবে সাজানো এই ব্রাঞ্চে থাকছে শিশুদের জন্য আলাদা কিডস অ্যাক্টিভিটি কর্নার, যেখানে থাকবে শেফের বিশেষভাবে প্রস্তুতকৃত শিশুদের মেনু। 

পাশাপাশি ছোটদের বিনোদনের জন্য থাকছে ম্যাজিক শো, পাপেট শো এবং ফেস পেইন্টিং, যা তাদের দিনটিকে আরও আনন্দময় করে তুলবে।

এই বিশেষ ব্রাঞ্চে অতিথিরা উপভোগ করতে পারবেন আন্তর্জাতিক ও দেশীয় নানা স্বাদের সমাহার। লাইভ গ্রিল স্টেশনে থাকছে গার্লিক প্রনস, হানি মাস্টার্ড সি বাস ইন বানানা লিফ, বিফ টেন্ডারলয়েন এবং মঙ্গোলিয়ান গ্রিলড ল্যাম্ব কোফতা। 

এ ছাড়াও থাকবে স্মোকড স্যামন, বিভিন্ন ধরনের চিজ, সারকুটারি, অ্যান্টিপাস্তি এবং তাজা সালাদের সমৃদ্ধ আয়োজন।

হট বুফের আকর্ষণীয় পদগুলোর মধ্যে রয়েছে মাটন সুলেমানি কাবাব, বিফ বটি কাবাব, থাই গ্রিন বিফ কারি, অথেনটিক প্যাড থাই নুডলস, চাইনিজ স্টাইল চিলি চিকেন, মাটন বিরিয়ানি, বিফ মেজবানি, চিকেন ভুনা, ক্লাসিক বিফ গুলাশ, চিকেন পারমিজিয়ানা এবং মিক্সড সিফুড লাসানিয়া।

শিশুদের জন্য আলাদা বুফেতে থাকছে মিনি বিফ বার্গার, চিকেন নাগেটস, ম্যাক অ্যান্ড চিজ, মিনি চিকেন হট ডগ এবং ভেজিটেবল ফ্রাইড রাইস।

মিষ্টান্নপ্রেমীদের জন্য থাকছে চকলেট রাস্পবেরি ডিলাইট, বেকড চিজকেক, ব্ল্যাক ফরেস্ট কেক, রেড ভেলভেট কেক, ক্রেম ক্যারামেল, জাফরানি রসগোল্লা, রাইস পুডিং, পাশাপাশি লাইভ ওয়াফল ও প্যানকেক স্টেশন এবং বিভিন্ন স্বাদের আইসক্রিম কাউন্টার।

সুস্বাদু খাবার, মনোমুগ্ধকর বিনোদন এবং পরিবারের সকল সদস্যের জন্য আনন্দঘন অভিজ্ঞতার সমন্বয়ে ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’ হতে যাচ্ছে ঢাকার অন্যতম আকর্ষণীয় উইকএন্ড ডেস্টিনেশন।

রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের হট লাইন নম্বরে: +৮৮০ ১৭০৪-১১২৬৪৮।

বিজ্ঞপ্তি/

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের অনুমোদন

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের অনুমোদন
ছবি: বিজ্ঞপ্তি

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই- টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়াকে অনুমোদন দিলো শেয়ারহোল্ডারগণ।

এর মধ্য দিয়ে প্রযুক্তিপণ্য খাতের শীর্ষ এই দুই প্রতিষ্ঠানের একীভূতকরণ প্রক্রিয়া কার্যকর করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল। এই একীভূতকরণ প্রক্রিয়ায় কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের লক্ষ্যে বুধবার (৩ জুন, ২০২৬) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ সাধারণ সভা আয়োজন করে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলমের সভাপতিত্বে ইজিএমে ডিজি-টেক একীভূতকরণ প্রস্তাবনাকে সর্বসম্মতিক্রমে অনুমোদন প্রদান করেন ওয়ালটন হাই-টেকের শেয়ারহোল্ডারগণ।

সভায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, উদ্যোক্তা পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম রেজাউল আলম, পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভী, তাহমিনা আফরোজ, রাইসা সিগমা হিমা এবং সাবিহা জারিন অরনা, স্বতন্ত্র পরিচালক ড. সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ ও জোহরা বিবি।

এছাড়াও ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডবিউ), কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রাতিষ্ঠানিক এবং সাধারণ শেয়ারহোল্ডার ইজিএমে অংশ নেন।

সভা সঞ্চালনা করেন ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস।

সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের নিকট ডিজি-টেক একীভূতকরণ প্রস্তাবনার প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং সুবিধাসমূহ তুলে ধরে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক পুঁজিবাজারের একটি কমপ্লায়েন্সনির্ভর, মৌলভিত্তিসম্পন্ন এবং বিনিয়োগকারীদের আস্থাভাজন প্রতিষ্ঠান।

অন্যদিকে ওয়ালটন ডিজি-টেক ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ফোন, প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি), ইলেকট্রিক বাইকসহ অসংখ্য আইসিটি পণ্য, এক্সেসরিজ এবং প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করছে।

তিনি জানান, ডিজি-টেক একীভূতকরণের ফলে ওয়ালটন হাই-টেকের প্রোডাক্ট লাইন আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি কোম্পানির বাজার সম্প্রসারণ, কার্যক্ষমতাৎ বৃদ্ধি এবং পরিচালন ব্যয় হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যার সুফল পাবেন ওয়ালটন হাই-টেকের শেয়ারহোল্ডারগণ।

ইজিএমে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন ডিজি-টেককে ওয়ালটন হাই-টেকের সঙ্গে একীভূত করার এই প্রস্তাবটি মূলত একটি সমৃদ্ধ আগামীর স্বপ্ন।

এই সিদ্ধান্ত ওয়ালটনের প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমকে আরও একধাপ এগিয়ে নেবে। এই একীভূতকরণ শুধু দুটি প্রতিষ্ঠানের সমন্বয় নয়; এটি আমাদের প্রযুক্তি, মানবসম্পদ, গবেষণা-উন্নয়ন সক্ষমতা এবং বাজার সম্প্রসারণ কৌশলকে একটি অভিন্ন শক্তিতে রূপান্তর ঘটাবে।

এর ফলে সিদ্ধান্ত গ্রহণ হবে দ্রুততর, সম্পদের ব্যবহার হবে আরও দক্ষ এবং শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদে অধিক মূল্য সৃষ্টি হবে। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য শুধু বাংলাদেশের বাজারে নেতৃত্ব দেওয়া নয়; বরং বিশ্ববাজারে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত প্রযুক্তিপণ্যের একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে ওয়ালটনকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া।

আমরা বিশ্বাস করি, এই একীভূতকরণ সেই অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। ইজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারগণ ওয়ালটন ডিজি-টেক একীভূতকরণ প্রস্তাবনাকে সাধুবাদ জানান। ওয়ালটন হাই-টেকের প্রোডাক্ট লাইন আরও শক্তিশালী করা, হাই-টেকের ব্যবসায়িক পরিধি বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা এবং পরিচালন ব্যয় হ্রাসের লক্ষ্যে ওয়ালটন ডিজি-টেক একীভূতকরণের উদ্যোগকে অত্যন্ত সুদূরপ্রসারী, বিচক্ষণ ও সময়োপযোগি এক ব্যবসায়িক কৌশল হিসেবে অভিহিত করেন শেয়ারহোল্ডারগণ।

এমন উদ্যোগের জন্য ওয়ালটন হাই-টেক এবং ডিজি-টেকের পরিচালনা পর্ষদকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানান তারা। ইজিএমে জানানো হয়, ওয়ালটন ডিজি-টেক একীভূতকরণের ক্ষেত্রে কোম্পানিটির ৩৮.৪৫ শেয়ারের বিপরীতে ওয়ালটন হাই-টেকের ১টি শেয়ার ইস্যু করা হবে। সেই হিসাবে ওয়ালটন ডিজি-টেকের ৩ কোটি শেয়ারের বিপরীতে ওয়ালটন হাই-টেকের মোট ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি শেয়ার ইস্যু করা হবে।

আমান/

বাজেট নিয়ে উদীয়মান ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অর্থমন্ত্রী

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:৩৪ এএম
বাজেট নিয়ে উদীয়মান ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অর্থমন্ত্রী
ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ (ডিএফআই) প্রি-বাজেট রাউন্ডটেবিল ২০২৬

দেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বিনিয়োগ পরিবেশ এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির দিকনির্দেশনা নিয়ে উদীয়মান ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ (ডিএফআই) প্রি-বাজেট রাউন্ডটেবিল ২০২৬।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় ঢাকার হোটেল সারিনায় অনুষ্ঠিত এই বিশেষ গোলটেবিল বৈঠকটি জাতীয় বাজেট ২০২৬–২৭ বাস্তবায়নের প্রাক্কালে দেশের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী এবং নতুন প্রজন্মের ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি তাৎপর্যপূর্ণ ও সরাসরি সংলাপের সুযোগ সৃষ্টি করে।

জাতীয় বাজেট ২০২৬–২৭ বাস্তবায়নের প্রাক্কালে অনুষ্ঠিত এই বিশেষ গোলটেবিল বৈঠকটি দেশের অর্থনৈতিক নীতিনির্ধারক এবং নতুন প্রজন্মের ব্যবসায়ী নেতাদের মধ্যে সরাসরি মতবিনিময়ের একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করে। 

বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল দেশের বহু দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তা ও তরুণ ব্যবসায়ী নেতার অংশগ্রহণ, যারা বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে তাদের ভাবনা, উদ্বেগ ও প্রত্যাশা সরাসরি তুলে ধরার সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য ও বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু, যিনি অতীতে দলের অর্থনৈতিক নীতিমালা ও দৃষ্টিভঙ্গি প্রণয়ন-সংক্রান্ত কার্যক্রমের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

আলোচনাটি সঞ্চালনা করেন ঢাকা ফোরাম ইনিশিয়েটিভের প্রধান কৌশলবিদ আশফাক জামান। 

তিনি নীতিনির্ধারক এবং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি নির্মাণে ভূমিকা রাখা নতুন প্রজন্মের উদ্যোক্তাদের মধ্যে আরও শক্তিশালী সম্পৃক্ততা ও পারস্পরিক আস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

গোলটেবিল আলোচনায় বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ ও নিয়ন্ত্রক সংস্কার, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, পুঁজিবাজারের বিকাশ, সৃজনশীল অর্থনীতি, সবুজ অর্থনীতি এবং নীল অর্থনীতির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি কৌশল নিয়েও মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার এমন একটি অংশগ্রহণমূলক ও অংশীদারিত্বভিত্তিক শাসনব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে উদ্যোক্তা, উদ্ভাবক এবং বেসরকারি খাত দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি উদ্ভাবন, প্রতিযোগিতা সক্ষমতা এবং সর্বস্তরের অর্থনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করতে আরও অন্তর্ভুক্তিমূলক, ব্যবসাবান্ধব ও সুযোগভিত্তিক অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার হলো ডিরেগুলেশন বা অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক জটিলতা হ্রাস করে ব্যবসা পরিচালনাকে সহজতর করা, যাতে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ও উদ্যোক্তা বিকাশ আরও ত্বরান্বিত হয়। পাশাপাশি তিনি নারী উদ্যোক্তাদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করা এবং সমাজের সব স্তরে অর্থনৈতিক সুযোগের গণতন্ত্রীকরণের বিষয়েও গুরুত্বারোপ করেন।

আলোচনার এক পর্যায়ে অর্থমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক রূপকল্পে কয়েকটি অপ্রচলিত কিন্তু সম্ভাবনাময় খাতের গুরুত্ব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ফ্রুগাল ইনোভেশন, সৃজনশীল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার- যেগুলোকে তিনি দীর্ঘমেয়াদি জাতীয় প্রতিযোগিতা সক্ষমতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতারা নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগকে স্বাগত জানান এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, নিয়ন্ত্রক জটিলতা হ্রাস, বাজেট-সংক্রান্ত সুপারিশ, উদ্যোক্তা বিকাশ এবং উদীয়মান ব্যবসার জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা জোরদারের বিষয়ে বিভিন্ন বাস্তবধর্মী মতামত তুলে ধরেন।

ঢাকা ফোরাম ইনিশিয়েটিভের প্রতিনিধিরা বলেন, একটি টেকসই, প্রতিযোগিতামূলক ও ভবিষ্যতমুখী অর্থনীতি গড়ে তুলতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে অর্থবহ সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন যে, এই রাউন্ডটেবিলে উত্থাপিত মতামত ও সুপারিশসমূহ দেশের অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন-সংক্রান্ত বৃহত্তর নীতিগত আলোচনায় ইতিবাচক অবদান রাখবে।

অনুষ্ঠানটি একটি নেটওয়ার্কিং ডিনারের মাধ্যমে সমাপ্ত হয়, যেখানে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা, নতুন অংশীদারত্ব এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আরও বিস্তৃত মতবিনিময় করেন।

অমিয়/

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেল বাংলালিংক ও টফি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেল বাংলালিংক ও টফি
২০২৬ ফুটবল বিশ্বকাপের ওটিটি সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের ওটিটি সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। এর ফলে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের সবগুলো অর্থাৎ ১০৪টি ম্যাচই টফিতে উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।

কাতারে অনুষ্ঠিত ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের ম্যাচ টফিতে দেখেছিলেন ১ কোটি ৫০ লাখের বেশি দর্শক। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টফি।

ম্যাচগুলো দেখতে টফি অ্যাপ ও মাইবিএল সুপার অ্যাপের বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজ বেছে নিতে পারবেন দর্শকেরা। বাংলালিংকের গ্রাহকেরা নির্দিষ্ট ৩০ দিনের ইন্টারনেট প্যাকের মাধ্যমেও টফিতে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন। পাশাপাশি অন্য মোবাইল অপারেটরের গ্রাহকেরা সরাসরি টফির মাধ্যমে সাবস্ক্রিপশন নিতে পারবেন। এ ছাড়া বাংলালিংকের দেশব্যাপী রিটেইল ও রিচার্জ নেটওয়ার্কেও পাওয়া যাবে এসব সাবস্ক্রিপশন প্যাকেজ।

তবে টফির আয়োজন শুধু খেলা সম্প্রচারেই সীমাবদ্ধ থাকছে না। বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে ফুটবল অনুরাগীদের জন্য দেশজুড়ে আয়োজন করা হবে পাবলিক স্ক্রিনিংসহ বিভিন্ন দর্শক-সংশ্লিষ্ট কার্যক্রম। এতে ফুটবলপ্রেমীরা একসঙ্গে খেলা উপভোগ, প্রিয় দলকে সমর্থন এবং বিশ্বকাপের উন্মাদনা ভাগাভাগি করার সুযোগ পাবেন।

এ ছাড়া দর্শকদের বিশ্বকাপ–অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে টফিতে প্রচার করা হবে দৈনিক বিশ্বকাপ রিভিউ অনুষ্ঠান। এতে ফুটবল বিশ্লেষক, তারকা ও বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মুহূর্ত, আলোচিত ঘটনা এবং ম্যাচের নানা দিক নিয়ে আলোচনা করবেন।

বড় পরিসরের যেকোন ইভেন্ট লাইভ চলাকালীন সময়ে একসঙ্গে বিপুলসংখ্যক দর্শককে সেবা দেওয়ার সক্ষমতা নিয়ে প্রস্তুত করা হয়েছে টফির স্ট্রিমিং অবকাঠামো। ফলে পুরো বিশ্বকাপজুড়ে দর্শকেরা নির্ভরযোগ্য ও নির্বিঘ্ন সম্প্রচার উপভোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তি/