ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা হরমুজে ইরানের ড্রোন উৎক্ষেপণ, পাল্টা রাডার সাইট লক্ষ্যবস্তু করল যুক্তরাষ্ট্র ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি! ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র খুলশি, আহত ১০ ফটিকছড়িতে মনজুর-সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা কুয়েত ও বাহরাইনে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সোনারগাঁয় বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহের সন্ধান এআই মামলা: ডিএমপি মাত্র দুটি নম্বর থেকে এসএমএস পাঠায়, অন্যগুলো ভুয়া ঈশ্বরগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার হরিপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক লালমনিরহাটে ৩ সীমান্ত পয়েন্টে পুশইন ব্যর্থ, লোকজন ফিরিয়ে নিল বিএসএফ ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির পরভো শহরে এক দিন চন্দনাইশে দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু রাসুল (সা.) এর খাদ্য তালিকায় কেন দুধ ছিল সেরা নওগাঁ সীমান্তে ১৭ ব্যক্তিকে শূন্যরেখা থেকে সরিয়ে নিল বিএসএফ গাইবান্ধায় দুই ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার মাইজদীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে পুলিশে দিল ছাত্রদল রংপুরে মাদকমুক্ত সামজ গঠনে শিক্ষার্থীদের শপথ অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল মহেশখালীতে হিটস্ট্রোকে জেলের মৃত্যু কিমের আমন্ত্রণে উ. কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: ইসরায়েলের হাতে বিকল্প কী লতাপাতায় ঢাকা ২ কোটি টাকার সেতু, পাঁচ বছরেও শেষ হয়নি প্রকল্প গরমে কমেছে কাজের গতি নিজেই নিজেকে গড়ছে এআই, শঙ্কা অ্যানথ্রোপিকের
Nagad desktop

কোটালীপাড়ায় কবর থেকে কঙ্কাল চুরি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম
আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম
কোটালীপাড়ায় কবর থেকে কঙ্কাল চুরি
ছবি : খবরের কাগজ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া কবরস্থান থেকে তিনটি কঙ্কালের পুরোপুরি ও দুটির আংশিক চুরির হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে ঘটনা ঘটে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া জানান, ভোরে কবরস্থানে ছয়টি কবর খোড়া অবস্থায় দেখতে পান। এর মধ্যে গ্রামের সাবেক ইউপি মেম্বার লিয়াকত আলী, চাঁদ মিয়া ও বায়জিদ হোসেনের কবর থকে তিনটি কঙ্কাল পাওয়া যায়নি। তিনটি কঙ্কাল পুরোপুরি চুরি হয়েছে।

তিনি বলেন, চুরি খবর এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে দাফন ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী ছুটে আসেন। চুরি হওয়ায় স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কান্নাজড়িত কন্ঠে সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর মেয়ে সালমা খানম বলেন, 'আমার বাবা ১০ মাস আগে বাধ্যক্যজনিত কারণে মারা যান। আমরা এই কবরস্থানে তাকে দাফন করি। জীবনে তিনি কারও ক্ষতি করেননি। সকালে খবর পাই কবরস্থান থেকে আমার বাবার মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। তাৎক্ষণিক কবরস্থানে ছুটে এসে আমরা দেখতে পাই বাবার কবর খোঁড়া। কবরের পাশেই কাফনের কাপড়, শরীরের চামড়া ও চুল দাঁড়ি পড়ে আছে। কঙ্কালের হাড়গুলো চোরেরা নিয়ে গেছে।'

চিত্রাপাড়া কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম আবুল মুনসুর মুন্সী (মুনজু) বলেন, 'এ ঘটনা খুবই দুঃখজনক। এর আগে এই কবরস্থানে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। আমরা কোটালীপাড়া থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।'

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি।  অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

বাদল সাহা/জোবাইদা/

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৩১ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১২:০১ পিএম
ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

রংপুরের ঘাঘট নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব শাহরিয়ারের মৃত্যু হয়েছে।

শিহাব শাহরিয়ার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) শিক্ষার্থী শিহাব তার তিন বন্ধুর সঙ্গে রংপুর নগরীর পানবাড়ি ব্রিজসংলগ্ন ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। তার বন্ধুরা সাঁতরে তীরে উঠতে পারলেও শিহাবকে আর খুঁজে পাওয়া যায়নি।

ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিহাবকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিহাবের বাড়ি রংপুরের দর্শনা এলাকায়। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে শিহাবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, শিহাবের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি শুধু একজন মেধাবী শিক্ষার্থীই ছিলেন না, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনেও তার অবদান ছিল প্রশংসনীয়। তার এমন আকস্মিক চলে যাওয়া পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান-ও শোক প্রকাশ করেছেন। তিনি মৃতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজম হোসেন/তামান্না রুপা/

সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:২২ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১১:৫৭ এএম
সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিনিয়ত কৃষিজমি ও পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের জন্য দায়ী অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টায়  উপজেলার পশ্চিম ছনখোলা গ্রামের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় শতাধিক এলাকাবাসী ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মোকতার আহমেদ, আক্কাস উদ্দিন ও খালেদ হোসাইন খোকনসহ প্রমুখ।

বক্তারা বলেন, 'স্থানীয়ভাবে পাহাড়খেকো হিসেবে পরিচিত বেশ কয়েকজন অবৈধ ইটভাটার মালিক প্রতিনিয়ত কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) ও পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করছেন। অথচ এই ভয়াবহ পরিস্থিতি দেখেও উপজেলা প্রশাসন রহস্যজনকভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। ফসলি জমি ও পরিবেশ রক্ষায় এসব অবৈধ ইটভাটা দ্রুত সময়ের মধ্যে বন্ধের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে'।

অভিযোগে আরও বলেন, 'মাঝেমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও পরবর্তীতে অবৈধ ইটভাটার মালিকরা আরও বেশি সক্রিয় হয়ে ওঠেন। মাটি কাটার ভয়াবহ চিত্র, পাহাড়খেকোদের তাণ্ডবের বিষয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। কিন্তু তিনি এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি।

পরিশেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ ইটভাটাগুলোতে ইট তৈরির জন্য দেদারসে ফসলি জমি ও পাহাড় কাটার ফলে পরিবেশে মারাত্মক প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট প্রশাসন যদি অনতিবিলম্বে এসব অবৈধ ইটভাটা বন্ধ না করে, তাহলে এলাকাবাসী পরিবেশ রক্ষায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
  
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, 'অবৈধভাবে ফসলি জমি ও পাহাড় কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে ছনখোলা এলাকায় পাহাড় কাটার দায়ে বেশ কয়েকজনকে জরিমানার পাশাপাশি চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে মামলাও করা হয়েছে। যারা এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে'।

আরিফুল ইসলাম/খাদিজা রুমি/

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:১৭ এএম
বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
খবরের কাগজ ইনফোগ্রাফ

বরগুনা সদর উপজেলায় বজ্রপাতে মো. মহিউদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে বরগুনা-পূরাকাটা মূল সড়কের পাশে মস্তুরটোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া ইউনিয়নের কদমতলা বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের কৃষিজমিতে কাজ করছিলেন মহিউদ্দিন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এবং তিনি বজ্রাঘাতের শিকার হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহিউদ্দিন/আমান

জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র খুলশি, আহত ১০

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:০৮ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১১:৩০ এএম
জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র খুলশি, আহত ১০
মারমুখী অবস্থানে দুপক্ষ। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম নগরীর খুলশী হিলভিউ ও ফয়’জ লেক-সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাতে দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।​ 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়’জ লেক এলাকার একটি বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণ ও তা ভাঙা নিয়ে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে খুলশী ও আকবর শাহ থানা পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠায়।

চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের শরীরে গুরুতর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।​

ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম খবরের কাগজকে বলেন, ফয়’জ লেক ও এর আশপাশের কিছু বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে খুলশী ও আকবর শাহ এলাকার দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

​তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ শক্ত অবস্থান নেয় এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনার পেছনে কারা নেতৃত্ব দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইফতেখারুল ইসলাম/থিও/

সোনারগাঁয় বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহের সন্ধান

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১১:২৫ এএম
সোনারগাঁয় বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহের সন্ধান
সোনারগাঁয়ের একই দিনে দাফন হলো বাবা ও ছেলে। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলে উজ্জল হোসেনের (৩৬) ঝুলন্ত মরদেহ পেয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল দীর্ঘদিন ধরে পারিবারিক নানা সমস্যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কয়েক বছর আগে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি একাই বসবাস করতেন।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শাহজাহান মিয়া পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। কিছুদিন আগে স্ট্রোক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান মিয়ার মৃত্যুর খবর জানাতে তার মেয়ের জামাতা জামাল হোসেন বাড়িতে গিয়ে উজ্জ্বলকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের জানালার একটি অংশ খুলে উজ্জ্বলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এদিকে শুক্রবার সকালে শাহজাহান মিয়ার মরদেহ দাফন করা হয়। একইদিন বিকেলে দাফন করা হয় উজ্জ্বলের মরদেহ। বাবা-ছেলের একইদিনে দাফনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। তদন্ত শেষে শুক্রবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ইমরান হোসেন/আজহার/