ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
কর্মবিরতিতে সিলেটের ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎকরা মেয়েকে অশালীন কথা বলার প্রতিবাদ করায় প্রাণ গেল বাবার ইসলামে মায়ের গুরুত্ব ও মর্যাদা সমুদ্রের তলদেশে বিচিত্র এক সুতোয় বাঁধা ইন্টারনেট নেটওয়ার্ক বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ দক্ষতা বাড়াচ্ছে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব ক্যামেরা নষ্ট ছিল স্বপ্ন নয় স্মৃতির মলাটে শহীদ সোহরাওয়ার্দী হল শেষ নিশ্বাস পর্যন্ত পাশে ছিলেন সহপাঠীরা বেরোবির বিশেষ বাসসেবায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সপ্তাহের প্রথম দিনে বৈদেশিক মুদ্রার বিনিময় হার জাতীয় বাজেট নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু তীব্র অর্থনৈতিক মন্দায় দেশ, দুর্ভিক্ষের আশঙ্কা জাপা চেয়ারম্যানের হালিশহরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, ময়মনসিংহ-ধোবাউড়া সড়ক যোগাযোগ বন্ধ Your Favourite Teacher/Favourite Personality বিষয়ক Writing Paragraph, ৩১তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র পুশইন ঠেকাতে সীমান্তে রাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির টহল ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ১ শিশুর মৃত্যু কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: যা জানা জরুরি কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ কষ্টকর হবে জীবন, সব জিনিসের দাম বাড়বে বিশ্বের অন্যতম প্রশস্ত সড়ক ‘মনুমেন্টাল অ্যাক্সিস’ বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা দিল না যুক্তরাষ্ট্র, ইরানের ক্ষোভ সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত হরিপুর সীমান্তে ৩২ ঘণ্টা পরও শূন্যরেখায় ১১ জন রোনালদো গোল না পেলেও জিতল পর্তুগাল
Nagad desktop

চাঁদপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে ৬ জন দগ্ধ

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:১৫ এএম
আপডেট: ০৯ মার্চ ২০২৫, ১২:৩৪ পিএম
চাঁদপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে ৬ জন দগ্ধ
ছবি : খবরের কাগজ

চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। 

রবিবার (৯ মার্চ) ভোররাতে শহরের কোড়ালিয়া এলাকার রুস্তম বেপারির বাড়ির চতুর্থ তলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন— আব্দুর রহমান সরদার, তার স্ত্রী শানু বেগম, বড় ছেলে ইমাম হোসেন, বড় ছেলের স্ত্রী খাদিজা বেগম, মেজো ছেলের স্ত্রী নিবা ও ছোট ছেলে মহিন। এর মধ্যে মহিন ও নিবা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধ আব্দুর রহমান সরদারের ভাগনে মাহমুদ জানান, ভোররাতে সাহরির প্রস্তুতিকালে চুলা জ্বালানোর মুহূর্তে বিস্ফোরণ ঘটে। এতে পুরো পরিবার দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, ঢাকায় পাঠানো চারজনের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে। অন্যদিকে, চাঁদপুরে চিকিৎসাধীন দুজনের ২০ শতাংশ পুড়েছে। বর্তমানে কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

ফয়েজ আহমেদ/জোবাইদা/

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০২:৩০ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০২:৪৩ পিএম
বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ
ছবি: খবরের কাগজ
বান্দরবানে বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা।
 
রবিবার (৭ জুন) সকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেন। 
 
এ সময় জাবেদ রেজ বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ রয়েছে, যেখানে দুর্যোগ এবং ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে সেখানে যতোটুকু পারি অসহায় মানুষের পাশে থাকা।
 
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে এবং তাদের তালিকা তৈরি করে সহযোগিতার নির্দেশ দিয়েছেন। 
 
আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সরওয়ান জামাল, শফি উল্লাহ, চনুমং মারমা, সাহাদাত হোসোন জনি, আয়ুব খাঁনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
রিজভী রাহাত/খাদিজা রুমি/

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:৪৮ পিএম
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
ছবি: খবরের কাগজ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে এ কর্মসূচি চলছে। 

রবিবার (৭ জুন) বেলা ১১টার দিকে রামেক হাসপাতাল চত্বরে রামেকহা ইন্টার্ন ডক্টরস সোসাইটি ও রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এর আগে সকাল ৮টা থেকে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ডাকে তারা কর্মবিরতি পালন করেন।

তাদের দাবিসমূহ হলো, ১. স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করতে হবে। 

২. স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

৩. নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন নূন্যতম ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকগণের বেতন আনুষাঙ্গিক ভাতা সহ নবম গ্রেডের সমমান নির্ধারণ করে প্রতিমাসের বেতন প্রতিমাসেই পরিশোধ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে (শ্রম আইন ২০০৬-এর যথাযথ প্রয়োগ এবং নতুন পে-স্কেল এর আদলে অনুসরণ করতে হবে)।

৪. বিএমডিসি ও বিসিপিএস এর সকল ভর্তি পরীক্ষায় ভর্তি ফি ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনতে হবে।

৫. বিসিএস স্বাস্থ্যে ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ২ বছর বর্ধিতকরণ করতে হবে অর্থাৎ ৩৪ বছর করতে হবে।

৬. বিএমডিসি ২০২৫ অধ্যাদেশের খসড়া আইনে রূপান্তর করে এই আইন অনুযায়ী বিএমডিসি বহির্ভূত সকল অবৈধ ডাক্তার পরিচয় দানকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। স্বাস্থ্যখাতে বিদ্যমান নানা সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পরীক্ষার ফি কমানোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে। তাদের ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

রামেক হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির, ডেন্টাল ইউনিটের ইন্টার্ন প্রতিনিধি ডা. মোহাম্মদ নাসরুল্লাহ শেখ, রামেক শাখা ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন, সেক্রেটারি আবিদ হাসান, রামেক শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম লিমন সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা রামেক হাসপাতালের পরিচালক ও রামেকের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এদিকে ইন্টার্নদের কর্মবিরতির কারণে হাসপাতালের নিয়মিত চিকিৎসা সেবা আংশিক ব্যাহত হচ্ছে। তবে রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে জরুরি বিভাগ ও বহির্বিভাগের সেবা চালু রয়েছে বলে জানা গেছে।

সার্বিক বিষয়ে জানতে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জরুরি মিটিংয়ে আছেন জানিয়ে কথা বলতে রাজি হননি। 

এনায়েত করিম/অন্তরা

ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, ময়মনসিংহ-ধোবাউড়া সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০১:৪৭ পিএম
ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, ময়মনসিংহ-ধোবাউড়া সড়ক যোগাযোগ বন্ধ
ধোবাউড়া-ময়মনসিংহ সড়কের গোয়াতলায় কংস নদীর ওপর ভেঙে পড়া বেইলি ব্রিজ ও দুর্ঘটনাকবলিত বালুর ট্রাক। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ধোবাউড়ায় কংস নদীর ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে পড়ায় ধোবাউড়ার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রবিবার (৭ জুন) ভোর ৪টার দিকে গোয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। বালুবাহী একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ধোবাউড়া ও গোয়াতলা এলাকার লাখো মানুষ।

দুর্ঘটনায় ট্রাকচালক ও সহযোগী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ধোবাউড়া-ময়মনসিংহ সড়কের গোয়াতলা বাজার-সংলগ্ন কংস নদীর ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বাঁশ ও কাঠ দিয়ে বারবার জোড়াতালি দিয়ে যান চলাচল সচল রাখা হচ্ছিল। আজ ভোর চারটার দিকে বালুভর্তি একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় সেটি ভেঙে নদীতে পড়ে যায়। 

ব্রিজটি ভেঙে পড়ার ফলে ময়মনসিংহ-ধোবাউড়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

জয়নাল আবেদীন বলেন, ‘ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে দীর্ঘদিন ধরে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছিল। ভোরে ময়মনসিংহগামী বালুভর্তি ট্রাকের চাপে এটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে তারকান্দাসহ ময়মনসিংহ সদরের সঙ্গে ধোবাউড়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।’

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ব্রিজটি (সেতুটি) ধসে যাওয়ায় গাড়ি চলাচলের সুযোগ সম্পূর্ণ বন্ধ হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

প্রায় ১০ বছর আগেই সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল উল্লেখ করে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, ‘সেতুটি ভেঙে গেছে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রশাসন ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। সেতুটি মেরামত অথবা বিকল্প যোগাযোগব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

কামরুজ্জামান মিন্টু/আজহার/

পুশইন ঠেকাতে সীমান্তে রাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির টহল

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:১৬ পিএম
পুশইন ঠেকাতে সীমান্তে রাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির টহল
পুশইন ঠেকাতে সীমান্তে রাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির টহল। ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্তে পুশইন ঠেকাতে যৌথ টহল শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।

শনিবার (৬ জুন) রাতেই আনসার-ভিডিপি মোতায়েন ঘোষণার পর বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে যৌথ টহলও দিয়েছেন তারা। জেলার ৯টি স্পর্শকাতর পয়েন্টে বিজিবির সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন শুরু করেছেন আনসার সদস্যরা।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন ১৭টি বিওপির মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর ৯টি পয়েন্টে ৩ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) থেকে অস্থায়ী ভিত্তিতে এই মোতায়েন কার্যক্রম শুরু হয়। 

এর আগে শনিবার (৬ জুন) আনসার-ভিডিপির সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফের পুশইনের চেষ্টার কারণে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা আরও কঠোর করতে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ রুখতে বিজিবির পাশাপাশি আনসার-ভিডিপি মোতায়েনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের ভৌগোলিক অবস্থান ও চোরাপথগুলো সম্পর্কে স্থানীয়দের ধারণা সবচেয়ে বেশি থাকে। এই কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহী রেঞ্জ আনসার-ভিডিপির পরিচালকের নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে বিশেষ টিম গঠন করা হয়েছে। 

প্রাথমিকভাবে স্থানীয় এলাকা সম্পর্কে ভালো ধারণা রয়েছে এমন ৩৩ জন দক্ষ আনসার ও ভিডিপি সদস্যকে বিজিবির সঙ্গে সরাসরি সীমান্ত চৌকিতে (বিওপি) দায়িত্ব দেওয়া হয়েছে। ভোলাহাট উপজেলার চানশিকারী, চামুংগা, ভোলাহাট, গিলাবাড়ি, চরধরমপুর, সুরানপুর, পোলাডাঙ্গা ও খড়গপুর বিওপি। গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপিতে তারা বিজিবির সঙ্গে দায়িত্ব পালন করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে নেওয়া হয়েছে ভিন্ন কৌশল। সেখানকার ইউনিয়ন আনসার দলনেতা ও আনসার কমান্ডাররা ইতোমধ্যে নিকটবর্তী বিজিবি ক্যাম্প কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করে জরুরি যোগাযোগের জন্য নম্বর নিয়েছেন। সীমান্ত এলাকায় যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখা মাত্র বা বিজিবির ডাক পাওয়া মাত্রই আনসার-ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধে যোগ দেবেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান বলেন, জেলায় জনবসতি এলাকার লোকজনের মধ্যে আমাদের সদস্য আছে, বিজিবিকে সহায়তার জন্য তাদেরকে পাঠিয়েছি। সদর দপ্তরের সিদ্ধান্তের পর ৯টি পয়েন্টে তারা কাজ শুরু করেছেন। 

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে যুক্ত হয়ে সীমান্ত এলাকায় রাতেই আনসার-ভিডিপি সদস্যরা টহল দিয়েছেন। প্রাথমিকভাবে ব্যাটালিয়নের ১৭টি বিওপির মধ্যে ৯টিতে তিন জন করে কার্যক্রম শুরু করেছে। 

মো. আসাদুল্লাহ/অন্তরা

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:১৫ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০১:৩০ পিএম
ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ১ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে ৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ শিশু ভর্তি হয়েছে। চিকিৎসাধীন মোট ১০১ শিশু।

সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৭ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৩১ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৬টি শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৭৮৩টি শিশু।

কামরুজ্জামান মিন্টু/তামান্না রুপা/