ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত ও বাহরাইনে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সোনারগাঁয় বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহের সন্ধান এআই মামলা: ডিএমপি মাত্র দুটি নম্বর থেকে এসএমএস পাঠায়, অন্যগুলো ভুয়া ঈশ্বরগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার হরিপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক লালমনিরহাটে ৩ সীমান্ত পয়েন্টে পুশইন ব্যর্থ, লোকজন ফিরিয়ে নিল বিএসএফ ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির পরভো শহরে এক দিন চন্দনাইশে দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু রাসুল (সা.) এর খাদ্য তালিকায় কেন দুধ ছিল সেরা নওগাঁ সীমান্তে ১৭ ব্যক্তিকে শূন্যরেখা থেকে সরিয়ে নিল বিএসএফ গাইবান্ধায় দুই ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার মাইজদীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে পুলিশে দিল ছাত্রদল রংপুরে মাদকমুক্ত সামজ গঠনে শিক্ষার্থীদের শপথ অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল মহেশখালীতে হিটস্ট্রোকে জেলের মৃত্যু কিমের আমন্ত্রণে উ. কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: ইসরায়েলের হাতে বিকল্প কী লতাপাতায় ঢাকা ২ কোটি টাকার সেতু, পাঁচ বছরেও শেষ হয়নি প্রকল্প গরমে কমেছে কাজের গতি নিজেই নিজেকে গড়ছে এআই, শঙ্কা অ্যানথ্রোপিকের বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে সম্মত খরা, বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকিতে ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া দিনাজপুরের: সুই-সুতো আর কি-বোর্ডে নির্যাতিত নারীদের নতুন স্বপ্ন পুতিনকে আলোচনায় বসতে জেলেনস্কির খোলাচিঠি রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহে হাঁসফাঁস দিল্লিতে ‘ককরোচ জনতাপার্টির’ বিক্ষোভ আজ ইসলামী ব্যাংকের কারণেই আরেকটি ৫ আগস্ট ঘটে যেতে পারে বায়ুদূষণে বদলে যাচ্ছে ভ্রূণের জিন জলাবদ্ধতা ও দুর্গন্ধে নাকাল ঘিওর বাজার
Nagad desktop

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:৫০ এএম
আপডেট: ১৮ মে ২০২৬, ০৮:৫৫ এএম
সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
সিলেট নগরীর অ্যামেক্স অ্যাসোসিয়েটস থেকে ফেসবুকের মাধ্যমে ভিসা প্রাপ্তির ভূয়া ভিডিও ছড়ানো হচ্ছে। ভিডিও থেকে সংগৃহীত ছবি

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন ছড়িয়ে পড়ছে অসংখ্য চটকদার ভিডিও। কোথাও দেখা যায় সপরিবারে ইউরোপের ভিসা হাতে হাস্যোজ্জ্বল মানুষ, কোথাও আবার বিদেশযাত্রার ‘সফলতার গল্প’। ভিডিওগুলো এমনভাবে নির্মাণ করা হয়, যাতে সহজেই বিশ্বাস জন্মায়।

কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে ভয়ংকর প্রতারণার চিত্র। ভিডিওতে যাদের ভিসাপ্রাপ্ত পরিবার হিসেবে দেখানো হচ্ছে, বাস্তবে তারা কেউই প্রকৃত পরিবার নয়। এমনকি তাদের কারও ইউরোপের ভিসাও হয়নি। সামান্য টাকার বিনিময়ে সাধারণ মানুষকে দিয়ে অভিনয় করিয়ে সাজানো হচ্ছে ভুয়া সফলতার গল্প। আর সেই ভিডিও ব্যবহার করেই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখানো হচ্ছে হাজারও মানুষকে।

অনুসন্ধানে জানা গেছে, এই প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ পর্যন্ত। যার মূল কেন্দ্র বিভাগীয় শহর সিলেট। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কয়েকটি ভিডিও সূত্র ধরেই অনুসন্ধান শুরু করা হয়।

ভিডিওগুলো পাওয়া যায় ‘অ্যামেক্স অ্যাসোসিয়েটস’ নামের একটি কথিত ভিসা এজেন্সির ফেসবুক পেজে। সেখানে দেখা যায়, প্রতিষ্ঠানটির সিইও ইমন উদ্দিন কয়েকটি পরিবারের হাতে কানাডা, পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসা তুলে দিচ্ছেন।

দুটি ভিডিওর সূত্র ধরে অনুসন্ধানে নামে খবরের কাগজ। ভিডিও দুটিতে দেখানো পাঁচজনের বাড়িই হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই গ্রামে। প্রথম ভিডিওতে স্বামী, স্ত্রী ও সন্তানের কানাডার ভিসা পাওয়ার দাবি করা হয়। আর দ্বিতীয় ভিডিওতে দেখানো হয় শুধু স্বামী-স্ত্রীকে।

ভিডিওর সত্যতা যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রথম ভিডিওতে পরিবারের কর্তা হিসেবে যাকে দেখানো হয়েছে, তার নাম সানু মিয়া। তবে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

গ্রামবাসী জানান, সানু মিয়া সিলেটে আনসার-ভিডিপিতে চাকরি করেন। সেই সূত্রে তিনি বর্তমানে সিলেটে অবস্থান করছেন। তবে ভিডিওতে থাকা নারী ও যুবক তার পরিবারের কেউ না বলে নিশ্চিত করেন গ্রামের কয়েকজন। ভিডিওতে তার ছেলে হিসেবে যাকে দেখানো হয়েছে, তাকে খুঁজে বের করা হয়। ১৮ বছরের ওই যুবকের নাম আরিফ মিয়া আশরাফ। তিনি আব্দাবখাই গ্রামের সালাহউদ্দিনের ছেলে।

আরিফ মিয়া আশরাফ জানান, মাত্র ১ হাজার টাকা ও একটি বিরিয়ানির প্যাকেটের বিনিময়ে তাকে অভিনয় করতে নেওয়া হয়েছিল। শুধু তা-ই নয়, এই এলাকার আরও অনেককেই অভিনয়ের জন্য নিয়ে গেছে সানু মিয়া ও তার ভাতিজা এনামুল হক এবং নাজমুল মিয়া। তিনি বলেন, ‘আমার বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনাই নেই। তারা বলেছিল শুধু বসে থাকতে হবে, তাহলে ১ হাজার টাকা দেবে। না বুঝেই সেখানে গিয়েছিলাম।’

দ্বিতীয় ভিডিওতে দেখানো হয়, স্বামী-স্ত্রী ভিজিট ভিসায় কানাডা যাচ্ছেন। তাদের হাতে ভিসার কাগজপত্র তুলে দেওয়ার দৃশ্যও রয়েছে। তবে সেখানে রাসেল নামে পরিচয় দেওয়া ব্যক্তির প্রকৃত নাম তারেক আহমেদ। পেশায় তিনি দিনমজুর। ভিডিওতে যাকে তার স্ত্রী হিসেবে দেখানো হয়েছে, তিনি আসলে তার প্রতিবেশী এবং সম্পর্কে খালা। তাদের দুজনের বাড়িই আব্দাবখাই গ্রামে।

তারেক আহমেদ বলেন, ‘আমাকে এনামুল হক সিলেটের একটি এজেন্সিতে নিয়ে গিয়েছিল। সেখানে অভিনয় করিয়ে ১ হাজার টাকা দিয়েছে। আমি তো জানতাম না এগুলো মিথ্যা আর প্রতারণা। জানলে কোনো দিনই যেতাম না।’

তারেকের স্ত্রী হিসেবে দেখানো ওই নারী বলেন, ‘আমাকে বলা হয়েছিল চাকরির জন্য একটা ইন্টারভিউ দিতে হবে। তাই সিলেট গিয়েছিলাম। আমরা তো জানতাম না তারা প্রতারক। পরে আসার সময় ১ হাজার টাকা দেয়। আমাকে সিলেট নিয়ে গিয়েছিল এনামুল।’

ভিডিওতে থাকা প্রত্যেকেই জানান, তারা এনামুলের মাধ্যমেই সিলেট গিয়েছেন। সেই সূত্র ধরে অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য এনামুলের ভূমিকা। তিনি মাঠপর্যায়ে লোক সংগ্রহ করতেন অভিনয়ের জন্য।

এনামুলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার বাবা নানু মিয়া জানান, এনামুল হবিগঞ্জ শহরে থেকে লেখাপড়া করেন। প্রতারণার কথা জানতে চাইলে প্রথমে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে বলেন, ‘আমি আপনার সঙ্গে আলাদা দেখা করব।’

এদিকে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এনামুলের বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই ফোন কেটে দেন।

এমন ভুয়া ভিডিও ব্যবহার করেই সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে ‘অ্যামেক্স অ্যাসোসিয়েটস’। বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে তারা টার্গেট করছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। কেউ জমি বিক্রি করছেন, কেউ ঋণ নিচ্ছেন, আবার কেউ ধারদেনা করে লাখ লাখ টাকা তুলে দিচ্ছেন এই চক্রের হাতে। কিন্তু শেষ পর্যন্ত অনেকের ভাগ্যে জোটে প্রতারণা, অনিশ্চয়তা আর সর্বস্ব হারানোর বেদনা।

এই চক্রের মূল হোতা হিসেবে উঠে আসে ‘অ্যামেক্স অ্যাসোসিয়েটস’-এর সিইও ইমন উদ্দিনের নাম। অনুসন্ধানের একপর্যায়ে সিলেট নগরের উপশহরের সি ব্লকে অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে যাওয়া হয়। সেখানে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। অফিসের ভেতরে কয়েকজন গ্রাহকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন ইমন উদ্দিন। একপর্যায়ে দুর্ব্যবহার করে তাদের অফিস থেকে বের করে দিতেও দেখা যায় তাকে।

সেখানে অপেক্ষমাণ স্বামী-স্ত্রী এসেছেন সুনামগঞ্জ থেকে। তারা বলেন, ‘ফেসবুকে ভিডিওতে দেখেছি তারা খুব সহজেই পুরো পরিবারসহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পাইয়ে দেয়। তাই আমরা এসেছি।’ সাংবাদিক পরিচয়ে প্রতারণার বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ইমন উদ্দিন। নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন। এরপর একের পর এক রাজনৈতিক নেতাকে ফোন করে সংবাদ প্রচার বন্ধের চেষ্টা করেন।

একপর্যায়ে ফ্রেশ হওয়ার কথা বলে ওয়াশরুমে যাওয়ার অজুহাতে সেখান থেকে পালিয়ে যান তিনি। পরে নিজস্ব লোকজনের মাধ্যমে আর্থিক প্রলোভন দেখিয়ে অনুসন্ধানী প্রতিবেদনটি ‘ম্যানেজ’ করার প্রস্তাব দিয়ে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘প্রবাসে নেওয়ার নামে কোনো ভুয়া এজেন্সি খুলে যদি কেউ প্রতারণা করে তাহলে আমার আইনি ব্যবস্থা গ্রহণ করি। কেউ যদি প্রতারণার শিকার হয়ে থাকেন, আমাদের কাছে অভিযোগ দিলে আমরা সরাসরি তার অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:১৭ এএম
বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
খবরের কাগজ ইনফোগ্রাফ

বরগুনা সদর উপজেলায় বজ্রপাতে মো. মহিউদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে বরগুনা-পূরাকাটা মূল সড়কের পাশে মস্তুরটোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া ইউনিয়নের কদমতলা বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের কৃষিজমিতে কাজ করছিলেন মহিউদ্দিন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এবং তিনি বজ্রাঘাতের শিকার হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহিউদ্দিন/আমান

সোনারগাঁয় বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহের সন্ধান

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১১:২৫ এএম
সোনারগাঁয় বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহের সন্ধান
সোনারগাঁয়ের একই দিনে দাফন হলো বাবা ও ছেলে। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলে উজ্জল হোসেনের (৩৬) ঝুলন্ত মরদেহ পেয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল দীর্ঘদিন ধরে পারিবারিক নানা সমস্যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কয়েক বছর আগে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি একাই বসবাস করতেন।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শাহজাহান মিয়া পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। কিছুদিন আগে স্ট্রোক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান মিয়ার মৃত্যুর খবর জানাতে তার মেয়ের জামাতা জামাল হোসেন বাড়িতে গিয়ে উজ্জ্বলকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের জানালার একটি অংশ খুলে উজ্জ্বলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এদিকে শুক্রবার সকালে শাহজাহান মিয়ার মরদেহ দাফন করা হয়। একইদিন বিকেলে দাফন করা হয় উজ্জ্বলের মরদেহ। বাবা-ছেলের একইদিনে দাফনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। তদন্ত শেষে শুক্রবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ইমরান হোসেন/আজহার/

ঈশ্বরগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৪২ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১১:২০ এএম
ঈশ্বরগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মগটুলা ইউনিয়নের নাউরি গ্রাম থেকে সেলিম মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৬ জুন) নিজ বাড়িতে তার মরদেহটি উদ্ধার করা হয়।

সেলিম মিয়া নাউরি গ্রামের আব্দুস সালামের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ জুন) রাতে খাবার খাওয়ার পর সেলিম মিয়া তার স্ত্রীর কাছে নেশার জন্য টাকা চান। টাকা না পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে যান। রাত সাড়ে তিনটায় বাড়িতে ফিরে পানি পান করে ঘুমাতে যান।

শুক্রবার (৬ জুন) ভোর ৫ টায় তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন, ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন সেলিম মিয়া। তার স্ত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা এসে মরদেহ নিচে নামান।

পরিবারের সদস্যদের ভাষ্য, সেলিম মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফয়সল আহমেদ /খাদিজা রুমি/

হরিপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৩৯ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১১:১৭ এএম
হরিপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৫ জুন) রাতে হরিপুর বিওপির বিপরীতে কাকরমনি বিএসএফ ক্যাম্প-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের মো. আলিমুল ইসলাম (৪৫) এবং কাদিরসুখা গ্রামের মো. করিম (৩৫)।

বিজিবি সূত্রে জানা যায়, তারা ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক হন। আটকের পর তাদের বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু করেছে বিজিবি।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ খবরের কাগজকে বলেন, দুই বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছে বলে আমরা তথ্য পেয়েছি। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকার বাসিন্দাদের বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত অতিক্রম না করার জন্য বারবার সচেতন করা হচ্ছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

নবীন হাসান/থিও

লালমনিরহাটে ৩ সীমান্ত পয়েন্টে পুশইন ব্যর্থ, লোকজন ফিরিয়ে নিল বিএসএফ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৩৮ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১১:১৮ এএম
লালমনিরহাটে ৩ সীমান্ত পয়েন্টে পুশইন ব্যর্থ, লোকজন ফিরিয়ে নিল বিএসএফ
ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের তিন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৫ জুন) ভোরে জেলার তিনটি পৃথক সীমান্ত পয়েন্টে মোট ৩৩ জন সন্দেহভাজন ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। এর মধ্যে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) বড়খাতা সীমান্তে ১১ জন, পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ১০ জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারী-দুর্গাপুর সীমান্ত এলাকায় ১২ জন ছিলেন।

সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে এবং কৌশলগত অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। ফলে দিনভর তারা শূন্যরেখা ও ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

শুক্রবার (৫ জুন) রাতে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ বুড়া সারডুবি সীমান্তের ৮৮৬ নম্বর মেইন পিলার এলাকায় অবস্থান করা ১১ জনকে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের ছোট মধুসূদন ক্যাম্প সদস্যরা তারকাঁটার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

একই রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ১২ জনকে বিএসএফ লাইট বন্ধ করে ভারতে সরিয়ে নেয়।

শনিবার (৬ জুন) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী বিওপির  ৮৪৬/১-এস মেইন পিলার এলাকায় অবস্থান করা বাকি ১০ জনকেও সরিয়ে নেয় বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা সীমান্ত গেট খুলে ওই ব্যক্তিদের পিকআপভ্যানে করে নিয়ে যায়।

এ বিষয়ে ১৫ বিজিবির মিডিয়া সেল জানায়, সীমান্তে পুশইনের জন্য আনা সবাইকে ভারতীয় কর্তৃপক্ষ নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে। বর্তমানে তিনটি সীমান্ত পয়েন্টেই পরিস্থিতি স্বাভাবিক। তবে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।

এদিকে রংপুর সেক্টর সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা ও ফেন্সিং গেট ব্যবহার করে বাংলাদেশে লোকজন প্রবেশ করানোর চেষ্টা আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থি।

রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান, পিবিজিএম, বিজিওএম, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে যেকোনো ধরনের পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।

এম আই বকুল/তামান্না রুপা/