চতুর্থ অধ্যায়: অণুজীব
দ্বিতীয় পরিচ্ছেদ : ব্যাকটেরিয়া
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩। মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া কোনটি?
(ক) Bacillus subtilis
(খ) Bacillus polymyxa
(গ) Bacillus thuringiensis
(ঘ) Bacillus dentrificans
১৪। ধানের পাতা ধ্বসা রোগের জীবাণু কোনটি?
(ক) Xanthomonas oryzae
(খ) Xanthomonas citri
(গ) Xanthomonas vasculorum
(ঘ) Agrobacterium tritici
১৫। ব্যাকটেরিয়ার জনন সংক্রান্ত তথ্য হলো-
i. ব্যাকটেরিয়ার এন্ডোস্পোরকে রেস্টিং স্পোর বলে
ii. সূত্রাকার ব্যাকটেরিয়ার সচল কনিডিয়াকে গোনিডিয়া বলে
iii. এদের জাইগোটকে মেরোজয়েট বলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উদ্দীপকটি দেখে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

১৬। উদ্দীপকের প্রক্রিয়াটি হলো-
(ক) কনজুগেশন (খ) ট্রান্সডাকশন
(গ) ট্রান্সফরমেশন (ঘ) দ্বি-বিভাজন
১৭। ওই প্রক্রিয়া শেষে অংশগ্রহণকারী জীবের সংখ্যা-
i. কমে যায় ii. বেড়ে যায়
iii. অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৮। নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব-
i. Rhizobium ii. Azotobacter
iii. Nostoc
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : অণুজীব অধ্যায়ের ব্যাকটেরিয়ার ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯। ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়-
i. তেল অপসারণে ii. অ্যাসিটোন তৈরিতে
iii. ভিটামিন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রহিম ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধান কাটার পর জমিতে মসুর ডাল চাষ করেন।
২০। নিচের কোন অণুজীবের কারণে উপরের উদ্দীপকের সারের অভাব পূরণ হবে?
(ক) Bacillus (খ) Clostridium
(গ) Streptococcus (ঘ) Rhizobium
২১। উপরে উল্লিখিত প্রকারের অণুজীবের প্রজননের প্রধান ও দ্রুততর উপায় হলো-
(ক) মুকুলোদগম (খ) দ্বি-বিভাজন
(গ) গনিডিয়া (ঘ) ট্রান্সফরমেশন
২২। কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে?
(ক) Escherichia sp
(খ) Agrobacterium sp
(গ) Clostridium sp
(ঘ) Rhizobium sp
২৩। কোন রোগ ব্যাকটেরিয়া সৃষ্ট?
(ক) ম্যালেরিয়া (খ) ডেঙ্গু
(গ) কলেরা (ঘ) হেপাটাইটিস
উত্তর: ১৩. ঘ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ক, ১৭. খ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ঘ, ২১. খ, ২২. ক, ২৩. গ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর