দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬৯. নগদান বয়ে লিপিবদ্ধ করা হয়-
ক. নগদ পরিশোধসমূহ খ. নগদ প্রাপ্তিসমূহ
গ. নগদ বিক্রয় ঘ. নগদ প্রাপ্তি ও প্রদান
১৭০. নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
ক. আয় খ. ব্যয়
গ. সম্পদ ঘ. দায়
১৭১. নগদান বইয়ের ব্যাংক ডেবিট ব্যালেন্স দ্বারা কীসের পরিমাণকে বোঝায়?
ক. নগদ জমার পরিমাণ
খ. ব্যাংক জমার পরিমাণ
গ. ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ
ঘ. প্রাপ্ত চেকের পরিমাণ
১৭২. নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
ক. ব্যাংকের জমা খ. ব্যাংক জমাতিরিক্ত
গ. ব্যাংকের দেনা ঘ. হিসাবরক্ষকের ভুল
১৭৩. সাধারণত কোন ভিত্তিতে ক্রয় জাবেদা থেকে সহকারী খতিয়ানে স্থানান্তর করা হয়?
ক. বার্ষিক খ. মাসিক
গ. সাপ্তাহিক ঘ. দৈনিক
১৭৪. ক্রয় জাবেদায় কোন কলামটি অনুপস্থিত থাকে?
ক. সূত্র খ. ডেবিট নোট
গ. চালান নম্বর ঘ. শর্ত
১৭৫. ডেবিট নোট কে তৈরি করে?
ক. বিক্রেতা খ. ক্রেতা
গ. ব্যবস্থাপক ঘ. এজেন্ট
১৭৬. কয়টি উদ্দেশ্যকে কেন্দ্র করে নগদান বই পুনরায় প্রস্তুত করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৭৭. নগদান বই কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১৭৮. নগদান বই লিপিবদ্ধ করেন কে?
ক. আমানতকারী খ. ব্যাংক
গ. বিনিয়োগকারী ঘ. ব্যবস্থাপক
উত্তর: ১৬৯। ঘ, ১৭০। গ, ১৭১। খ, ১৭২। খ, ১৭৩। খ, ১৭৪। খ, ১৭৫। খ, ১৭৬। ক, ১৭৭। গ, ১৭৮। ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর