উপন্যাস: কাকতাড়ুয়া
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১. বুধার কয়জন ভাই-বোন ছিল?
উত্তর: বুধার চারজন ভাই-বোন ছিল।
২. বুধার চাচাতো ভাই-বোন কয়জন?
উত্তর: বুধার চাচাতো ভাই-বোন আট জন।
৩. মৃত্যুর সময় তিনুর বয়স কত ছিল?
উত্তর: মৃত্যুর সময় তিনুর বয়স ছিল দেড় বছর।
৪. বুধাদের গ্রামে কলেরার প্রকোপ কত দিন ছিল?
উত্তর: বুধাদের গ্রামে কলেরার প্রকোপ সাত দিন ছিল।
৫. কার হাসিতে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে?
উত্তর: বিনুর হাসিতে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে।
৬. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পাথরের চোখ মেলে বুধা কী দেখে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পাথরের চোখ মেলে বুধা মৃত্যু দেখে।
৭. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত গ্রামের অর্ধেক লোক উজাড় হয়ে যায় কীসে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত গ্রামের অর্ধেক লোক উজাড় হয়ে যায় কলেরার মহামারিতে।
৮. কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে কে?
উত্তর: কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে বুধা।
৯. বুধাকে কামাই করতে বলে কে?
উত্তর: বুধাকে কামাই করতে বলে তার চাচি।
১০. বুধার চাচাতো বোনের নাম কী?
উত্তর: বুধার চাচাতো বোনের নাম কুন্তি।
১১. বুধা কুন্তিকে কোন সময় ভালোভাবে আসার কথা বলেছিল?
উত্তর: বুধা কুন্তিকে তার বিয়ের সময় ভালোভাবে আসার কথা বলেছিল।
১২. নোলক বুয়া বুধাকে কী নামে ডাকত?
উত্তর: নোলক বুয়া বুধাকে ‘ছন্নছাড়া’ নামে ডাকত।
১৩. গাঁয়ের লোক বুধার কী নাম দিয়েছে?
উত্তর: গাঁয়ের লোক বুধার নাম দিয়েছে ‘কাকতাড়ুয়া’।
১৪. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কুন্তি কে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কুন্তি হলো বুধার চাচাতো বোন।
১৫. বুধা কার কাছে গণকবর সম্পর্কে জানতে চেয়েছিল?
উত্তর: বুধা হাবিবের কাছে গণকবর সম্পর্কে জানতে চেয়েছিল।
১৬. হরিকাকু বুধাকে কী নামে ডাকত?
উত্তর: হরিকাকু বুধাকে ‘মানিকরতন’ নামে ডাকত।
আরো পড়ুন : নিয়তি গল্পের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
১৭. বুধাকে কে কাকতাড়ুয়া খেলতে নিষেধ করেছিল?
উত্তর: বুধাকে রানি কাকতাড়ুয়া খেলতে নিষেধ করেছিল।
১৮. কাদের ভাষা বুধা বুঝতে পারে না?
উত্তর: মিলিটারিদের ভাষা বুধা বুঝতে পারে না।
১৯. বুধা কোথায় বসে রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিল?
উত্তর: বুধা কানু দয়ালের বাড়িতে বসে বঙ্গবন্ধুর ভাষণ রেডিওতে শুনেছিল।
২০. মিলিটারি ক্যাম্পে গরু-ছাগল, হাঁস-মুরগি, মাছ, ডিম, দুধ কারা পাঠায়?
উত্তর: মিলিটারি ক্যাম্পে গরু-ছাগল, হাঁস-মুরগি, মাছ, ডিম, দুধ পাঠায় গাঁয়ের কয়েকজন টাকাওয়ালা মানুষ।
২১. ক্ষুধা পেলে বুধাকে আলি কী দেয়?
উত্তর: ক্ষুধা পেলে বুধাকে আলি চা-বিস্কুট দেয়।
২২. আলি বুধার নতুন নাম কী দেয়?
উত্তর: আলি বুধার নতুন নাম দেয় ‘জয় বাংলা’।
২৩. ভোরবেলা বুধাকে কে কান ধরে টেনে তোলে?
উত্তর: ভোরবেলা বুধাকে আহাদ মুন্সীর বড় ছেলে মতিউর কান ধরে টেনে তোলে।
২৪. আহাদ মুন্সীর বাড়ির পর কার বাড়িতে আগুন লাগে?
উত্তর: আহাদ মুন্সীর বাড়ির পর রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগে।
২৫. বুধা কাকে স্যালুট করে?
উত্তর: বুধা বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিনকে স্যালুট করে।
২৬. একগাদা পেয়ারা নিয়ে বুধা কোথায় যায়?
উত্তর: একগাদা পেয়ারা নিয়ে বুধা মিলিটারি ক্যাম্পে যায়।
২৭. মিলিটারিরা কী দখল করে ক্যাম্প বানিয়েছে?
উত্তর: গাঁয়ের স্কুলঘরটি দখল করে মিলিটারিরা ক্যাম্প বানিয়েছে।
২৮. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে প্রাণহীন দৃষ্টি কাদের?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে প্রাণহীন দৃষ্টি পাকিস্তানি মিলিটারিদের।
২৯. মিলিটারি ক্যাম্পে আহাদ মুন্সীর সঙ্গে কয়জন রাজাকার ছিল?
উত্তর: মিলিটারি ক্যাম্পে আহাদ মুন্সীর সঙ্গে তিনজন রাজাকার ছিল।
৩০. বুধাকে কে সানকি ভরা ভাত দেয়?
উত্তর: বুধাকে মিঠুর মা সানকি ভরা ভাত দেয়।
৩১. বুধা কাকে নিয়ে বাবা-মার কবর দেখতে যায়?
উত্তর: বুধা কুন্তিকে নিয়ে বাবা-মার কবর দেখতে যায়।
৩২. বুধার মা-বাবার কবর কে পরিষ্কার করে রাখে?
উত্তর: বুধার মা-বাবার কবর কুন্তি পরিষ্কার করে রাখে।
৩৩. বুধা মাটি কাটার দলে কাজে নিতে কার কাছে অনুরোধ করে?
উত্তর: বুধা মাটি কাটার দলে কাজে নিতে ফজু চাচার কাছে অনুরোধ করে।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর