দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮৮. যেসব লেনদেন অন্য কোনো সহকারী বইতে লিপিবদ্ধ হয় না, সেগুলো কোন জাবেদায় লেখা হয়?
ক. জাবেদায়
খ. প্রকৃত জাবেদায়
গ. বিক্রয় জাবেদায়
ঘ. নগদান বইতে
১৮৯. প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়-
ক. জাবেদা খ. বিক্রয় জাবেদা
গ. সমন্বয় জাবেদা ঘ. নগদ জাবেদা
১৯০. লভ্যাংশ ঘোষিত হলো। জাবেদা হবে-
ক. নগদান হিসাব ডেবিট/ লভ্যাংশ হিসাব ক্রেডিট
খ. লভ্যাংশ হিসাব ডেবিট/ নগদান হিসাব ক্রেডিট
গ. লভ্যাংশ হিসাব ডেবিট / প্রদেয় লভ্যাংশ হিসাব ক্রেডিট
ঘ. লভ্যাংশ হিসাব ডেবিট / ঘোষণাকৃত লভ্যাংশ হিসাব ক্রেডিট
১৯১. কোনটির মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা পায়?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. রেওয়ামিল ঘ. সমন্বয়
১৯২. নগদান বইয়ের জের কোথায় স্থানান্তর করা হয়?
ক. চূড়ান্ত হিসাবে
খ. রেওয়ামিলে
গ. জাবেদায়
ঘ. প্রকৃত জাবেদায়
১৯৩. নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত হয়-
ক. ক্রেডিট দিকের পরিমাণ বেশি হলে
খ. মূলধনের পরিমাণ বেশি হলে
গ. লাভের পরিমাণ বেশি হলে
ঘ. ডেবিট দিকের পরিমাণ বেশি হলে
১৯৪. কোনটির মাধ্যমে নগদ তহবিলের ওপর নিয়ন্ত্রণ রাখা যায়?
ক. জাবেদার মাধ্যমে
খ. খতিয়ানের মাধ্যমে
গ. নগদান বইয়ের মাধ্যমে
ঘ. রেওয়ামিলের মাধ্যমে
আরো পড়ুন : হিসাবের বইসমূহ অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১৩তম পর্ব
১৯৫. নগদান বইকে অপর কী নামে অভিহিত করা হয়?
ক. লেনদেনের বই
খ. দৈনিক বিক্রয়ের বই
গ. দৈনিক ক্রয়ের বই
ঘ. জমা খরচের বই
১৯৬. নগদ প্রদান জাবেদা কী?
ক. সাধারণ জাবেদা
খ. বিশেষ জাবেদা
গ. প্রকৃত জাবেদা
ঘ. এক ধরনের নগদান বহি
১৯৭. নগদে স্থায়ী সম্পত্তি ক্রয় লিপিবদ্ধ করা হয়-
ক. সাধারণ জাবেদায়
খ. জাবেদায়
গ. নগদ প্রদান জাবেদায়
ঘ. নগদ প্রাপ্তি জাবেদায়
১৯৮. বিল বাট্টাকরণ ও প্রত্যাখ্যানজনিত দাখিলা কোন জাবেদায় লিপিবদ্ধ করা হয়?
ক. জাবেদায়
খ. বিক্রয় জাবেদায়
গ. প্রকৃত জাবেদায়
ঘ. ফেরত জাবেদায়
১৯৯. যেসব লেনদেন অন্য কোনো জাবেদায় লিপিবদ্ধ করা যায় না, সেগুলোকে কোন জাবেদায় লিপিবদ্ধ করতে হয়?
ক. প্রকৃত জাবেদায়
খ. জাবেদায়
গ. প্রাপ্য বিল বইতে
ঘ. বিক্রয় জাবেদায়
উত্তর: ১৮৮। খ, ১৮৯। গ, ১৯০। গ, ১৯১। ঘ, ১৯২। খ, ১৯৩। ঘ, ১৯৪। গ, ১৯৫। ঘ, ১৯৬। খ, ১৯৭। ক, ১৯৮। গ, ১৯৯। ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর