নবম অধ্যায় : আলোর প্রতিসরণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ঘন মাধ্যমের ভেতরে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে?
ক) উপরের দিকে উঠে আসবে
খ) নিচের দিকে সরে যাবে
গ) একই জায়গায় থাকবে
ঘ) পাশে সরে যাবে
২। আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হয় তাহলে কী ঘটবে?
ক) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিসরণ খ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
গ) প্রতিসরণ ঘ) প্রতিফলন
৩। লেন্সের ক্ষমতার একক কোনটি?
ক) ডায়াপ্টার খ) ওয়াট
গ) অশ্ব ক্ষমতা ঘ) কিলোওয়াট ঘণ্টা
৪। আলো সরল পথে চলে কোন মাধ্যমে?
ক) স্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে খ) অস্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে
গ) স্বচ্ছ ও অসমসত্ত্ব মাধ্যমে ঘ) অস্বচ্ছ ও অসমসত্ত্ব মাধ্যমে
৫। চিত্রের AO-কে নির্দেশ করে-
ক) আপতিত রশ্মি খ) বিভেদ তল
গ) অভিলম্ব ঘ) প্রতিসরিত রশ্মি
৬। প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে?
ক) মাধ্যমদ্বয়ের প্রকৃতি
খ) আলোর রং
গ) মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রং
ঘ) আপতন কোণ
আরো পড়ুন : আলোর প্রতিফলন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
৭। স্নেল কীসের সূত্র দেন?
ক) প্রতিফলন খ) প্রতিসরণ
গ) মহাকর্ষ ঘ) গতি সম্পর্কিত সুত্র
৮। আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসৃত হলে-
ক) i>r খ) i=r গ) i < r ঘ) i < r
৯। প্রতিসারণাঙ্ককে নিচের কোনটি দিয়ে প্রকাশ করা হয়?
ক) i খ) r গ) -θc ঘ)
১০। পানি থেকে কাচে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ৩০০ এবং প্রতিসরণ কোণ ৪৫০ হলে পানি সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কত?
ক) ০.৮৫ খ) ১.৪১ গ) ০.৭১ ঘ) ১.১৬
১১। বেনজিনে আলোর বেগ 2 x 108 ms-1 বেনজিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসারণাঙ্ক 0.96 হলে কেরোসিনে আলোর বেগ নির্ণয় করো।
ক) 2.25 x 108 ms-1 খ) 2.08 x 108 ms-1
গ) 2.92 x 108 ms-1 ঘ) 2.26 x 108 ms-1
উত্তর: ১. ক, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. ক, ৬. গ, ৭. খ, ৮. ঘ, ৯. ঘ, ১০. গ, ১১. খ।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর