বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কোন ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছে?
(ক) যমুনা ব্যাংক
(খ) প্রিমিয়াম ব্যাংক
(গ) ওরিয়েন্টাল ব্যাংক
(ঘ) সিটি ব্যাংক
(ঙ) ঢাকা ব্যাংক
উত্তর: (গ) ওরিয়েন্টাল ব্যাংক।
১৭। ‘ডাম্পিং’ অর্থ হলো-
(ক) দেশীয় মূল্যের চেয়ে বেশি মূল্যে অতিরিক্ত পণ্য বিদেশে বিক্রয় করা
(খ) যেকোনো আগ্রহী ফার্মকে বিদেশে লাইসেন্স দেওয়া
(গ) যেসব পণ্য দেশীয় গুণগত মান পূরণ করতে পারে না, সেগুলো বিদেশে বিক্রি করা
(ঘ) প্রতিকূল লেনদেনের ভারসাম্য হ্রাস করার জন্য রপ্তানি উৎসাহিত করা
(ঙ) দেশীয় মূল্যের চেয়ে কম মূল্যে অতিরিক্ত পণ্য বিদেশে বিক্রয় করা
উত্তর: (ঙ) দেশীয় মূল্যের চেয়ে কম মূল্যে অতিরিক্ত পণ্য বিদেশে বিক্রয় করা।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৭টি প্রশ্নোত্তর, ১০ম পর্ব
১৮। কোন সালের দেউলিয়া আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করা যায়?
(ক) ১৯৯৬ সালের
(খ) ১৯৯৭ সালের
(গ) ১৯৯৮ সালের
(ঘ) ১৯৯৯ সালের
(ঙ) ২০০১ সালের
উত্তর: (খ) ১৯৯৭ সালের।
১৯। বাংলাদেশে ইসলামি শরিয়াহ অনুযায়ী পরিচালিত বাণিজ্যিক ব্যাংকগুলোকে আমানতের শতকরা কত ভাগ তারল্য সংরক্ষণ করতে হয়?
(ক) ৮ ভাগ (খ) ৯ ভাগ
(গ) ১০ ভাগ (ঘ) ১১ ভাগ
(ঙ) ১৩ ভাগ
উত্তর: (গ) ১০ ভাগ।
২০। কোনটি দীর্ঘমেয়াদি অর্থ সংস্থানের উৎস নয়?
(ক) সাধারণ শেয়ার
(খ) ডিবেঞ্চার
(গ) অগ্রাধিকার শেয়ার
(ঘ) বন্ড
(ঙ) ট্রেজারি বিল
উত্তর: (ঙ) ট্রেজারি বিল।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর