বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : সি ইউনিট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮। ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক-
(ক) ব্যাংক জেরের সঙ্গে যোগ দিতে হবে
(খ) ব্যাংক জের থেকে বাদ দিতে হবে
(গ) নগদান হিসাব জের থেকে বাদ দিতে হবে
(ঘ) নগদান হিসাব জেরের সঙ্গে যোগ দিতে হবে
(ঙ) ব্যাংক জমা দিতে হবে
উত্তর: (খ) ব্যাংক জের থেকে বাদ দিতে হবে।
৯। নিচের কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?
(ক) অগ্রপ্রদত্ত বিমা
(খ) ঋণপত্রের ওপর বাট্টা
(গ) প্রারম্ভিক খরচ
(ঘ) ট্রেডমার্ক
(ঙ) পুঞ্জীভূত অবচয়
উত্তর: (ঘ) ট্রেডমার্ক।
১০। প্রতিটি উৎপাদিত এককের জন্য প্রদত্ত রয়্যালটি হলো-
(ক) প্রত্যক্ষ খরচ (খ) প্রত্যক্ষ মজুরি
(গ) পরোক্ষ মাল (ঘ) পরোক্ষ মজুরি
(ঙ) পরোক্ষ খরচ
উত্তর: (ক) প্রত্যক্ষ খরচ।
১১। বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিলির পর বাজেয়াপ্ত অঙ্ক কোন হিসাবে স্থানান্তর করা হয়?
(ক) মুনাফা সঞ্চিতি (খ) বিশেষ সঞ্চিতি
(গ) সাধারণ সঞ্চিতি (ঘ) মূলধন সঞ্চিতি
(ঙ) বিলম্বিত সঞ্চিতি
উত্তর: (ঘ) মূলধন সঞ্চিতি।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞান বিষয়ের ৭টি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১২। গ্রাহকদের ব্যক্তিগত হিসাবগুলো পাওয়া যায়-
(ক) নামিক খতিয়ানে (খ) ক্রয় খতিয়ানে
(গ) বিক্রয় খতিয়ানে (ঘ) নগদান বহিতে
(ঙ) সাধারণ খতিয়ানে
উত্তর: (গ) বিক্রয় খতিয়ানে।
১৩। উদ্বৃত্তপত্র ওই ধরনের একটি বিবরণী যা-
(ক) একটি নির্দিষ্ট সময়ের জন্য
(খ) একটি মাসের
(গ) একটি হিসাবকালের
(ঘ) একটি নির্দিষ্ট তারিখের
(ঙ) একটি বছরের
উত্তর: (ঘ) একটি নির্দিষ্ট তারিখের।
১৪। নিচের উপাত্তের ভিত্তিতে বিক্রীত পণ্যের ব্যয় কত টাকা তা নির্ণয় করো?
বিক্রয় ১,০০,০০০ টাকা; প্রারম্ভিক মজুত ১৫,০০০ টাকা; সমাপনী মজুত ১১,০০০ টাকা; ক্রয় ৬৬,০০০ টাকা; অন্তঃমুখী পরিবহন ২,০০০ টাকা; ক্রয় বাট্টা ৪,০০০ টাকা।
(ক) ৬২,০০০ টাকা (খ) ৬৮,০০০ টাকা
(গ) ১৫,০০০ টাকা (ঘ) ৭৫,০০০ টাকা
(ঙ) ৭০,০০০ টাকা
উত্তর: (খ) ৬৮,০০০ টাকা।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর