২০২৫ সালের এসএসসি ও সমমানের গণিত বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে। গণিত বিষয়ের এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এই রুটিন প্রকাশ করেছে।
এর আগে গণিত বিষয়ের পরীক্ষা ২০ এপ্রিল ইস্টার সানডের ছুটির দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নানা আলোচনার পর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গণিতের পরীক্ষা পিছিয়ে নতুন রুটিন প্রকাশ করেছে।
মঙ্গলবার (১৯ মার্চ) প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। এ পরীক্ষা শেষ হবে ১৩ মে। তত্ত্বীয় পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার নতুন রুটিন নিচে দেওয়া হলো-

২০২৫ সালের এসএসসির ব্যবহারিক পরীক্ষা আগামী ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিচে এসএসসির ব্যবহারিক পরীক্ষার সূচি দেওয়া হলো-

২০২৫ সালের এসএসসি পরীক্ষার নতুন রুটিন দেখতে এখানে ক্লিক করুন।
কবীর