জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮। পূর্বনির্ধারিত উদ্দেশ্যের সঙ্গে সম্পাদিত কাজের তুলনাকে বলা হয়-
(ক) নিয়ন্ত্রণ (খ) পরিকল্পনা
(গ) নির্দেশনা (ঘ) একার্থক পরিকল্পনা
(ঙ) রণনীতি
উত্তর: (ক) নিয়ন্ত্রণ।
৯। প্রেষণার প্রয়োজন সোপান মডেলটি কে দিয়েছেন?
(ক) মাসলো (খ) ম্যাগ্রেগর
(গ) হার্জবার্গ (ঘ) ভ্রুম
(ঙ) ম্যাকলেল্যান্ড
উত্তর: (ক) মাসলো।
১০। যুক্তরাষ্ট্রে ট্রাস্ট বেআইনি ঘোষিত হওয়ার পর ব্যবসায়ীরা যে নতুন ব্যবসায় জোট উদ্ভাবন করে সেটি হচ্ছে?
(ক) কার্টেল (খ) পুল
(গ) উৎপাদন সংঘ (ঘ) যৌথ উৎপাদন
(ঙ) হোল্ডিং কোম্পানি
উত্তর: (ঙ) হোল্ডিং কোম্পানি।
১১। প্রশাসনিক তত্ত্বের জনক কে?
(ক) এফ ডব্লিউ টেইলর (খ) হেনরি ফেওল
(গ) এলটন মেও (ঘ) ম্যাক্স মেও
(ঙ) রবার্ট ওয়েন
উত্তর: (খ) হেনরি ফেওল।
১২। মাছ ধরা কোন শিল্পের অন্তর্ভুক্ত?
(ক) প্রজনন শিল্প (খ) উত্তোলন শিল্প
(গ) নির্মাণ শিল্প (ঘ) উৎপাদন শিল্প
(ঙ) সেবা প্রদান শিল্প
উত্তর: (খ) উত্তোলন শিল্প।
১৩। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা কত জন?
(ক) এক জন (খ) দুই জন
(গ) তিন জন (ঘ) চার জন
(ঙ) পাঁচ জন
উত্তর: (খ) দুই জন।
১৪। ব্যবস্থাপনার ১৪টি নীতি কে দিয়েছেন?
(ক) হেনজ ওয়েরিচ (খ) হ্যারল্ড কুঞ্জ
(গ) রিকি ডব্লিউ গ্রিফিন (ঘ) হেনরি ফেওল
(ঙ) জেমস এফ স্টোনার
উত্তর: (ঘ) হেনরি ফেওল।
১৫। কোনটি স্থায়ী পরিকল্পনা?
(ক) প্রোগ্রাম (খ) প্রজেক্ট
(গ) বাজেট (ঘ) পলিসি
(ঙ) কোনোটিই নয়
উত্তর: (ঘ) পলিসি।
১৬। লভ্যাংশ উত্তোলন করা হয় কীসের মাধ্যমে?
(ক) কাঁচা সার্টিফিকেট (খ) শেয়ার সার্টিফিকেট
(গ) শেয়ার ওয়ারেন্ট (ঘ) চেক
(ঙ) কোনোটিই নয়
উত্তর: (ঙ) কোনোটিই নয়।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর