জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট ‘সি’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩। কোন ধরনের সমস্যা সমাধানের জন্য স্থায়ী পরিকল্পনা কাজ হয়-
(ক) পুনরাবৃত্তিমূলক সমস্যা
(খ) এককালীন সমস্যা
(গ) অসাধারণ সমস্যা
(ঘ) কোনোটি নয়
(ঙ) উপরের সবগুলো
উত্তর: (ক) পুনরাবৃত্তিমূলক সমস্যা।
১৪। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য হচ্ছে-
(ক) বাণিজ্যিক ব্যাংকের মতো কেন্দ্রীয় ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে
(খ) কেন্দ্রীয় ব্যাংকের নোট ইস্যু করার একচেটিয়া অধিকার আছে
(গ) বাণিজ্যিক ব্যাংকের মতো কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য মুনাফা অর্জন
(ঘ) বাণিজ্যিক ব্যাংকের মতো কেন্দ্রীয় ব্যাংক জনগণের সেবা করে
(ঙ) উপরের কোনোটিই নয়
উত্তর: (খ) কেন্দ্রীয় ব্যাংকের নোট ইস্যু করার একচেটিয়া অধিকার আছে।
১৫। নিকাশ ঘর আনুষ্ঠানিকভাবে প্রথম প্রতিষ্ঠিত হয়-
(ক) রোমে (খ) লন্ডনে
(গ) নিউইয়র্কে (ঘ) ব্রাসেলসে
(ঙ) ইতালিতে
উত্তর: (খ) লন্ডনে।
১৬। বাংলাদেশে কোন আইনে যৌথমূলধনী কোম্পানি নিবন্ধিত হয়?
(ক) ১৯১৩ সালের কোম্পানি আইনে
(খ) ১৯৩৪ সালের কোম্পানি আইনে
(গ) ১৯৭৩ সালের কোম্পানি অধ্যাদেশে
(ঘ) ১৯৮২ সালের যৌথ মূলধনী কোম্পানি আইনে
(ঙ) ১৯৯৪ সালের কোম্পানি আইনে
উত্তর: (ঙ) ১৯৯৪ সালের কোম্পানি আইনে।
১৭। ঋণপত্র ইস্যু করতে পারে-
(ক) পাবলিক লিমিটেড কোম্পানি
(খ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
(গ) প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি
(ঘ) অংশীদারি ফার্ম
(ঙ) উপরের সবগুলো
উত্তর: (ক) পাবলিক লিমিটেড কোম্পানি।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর