দ্বিতীয় অধ্যায় : নাগরিক ও নাগরিকতা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬। সুনাগরিকের জাগ্রত শক্তি কী?
ক) সংযম খ) বিবেক
গ) সচেতনতা ঘ) দয়াশীলতা
১৭। সুনাগরিকের গুণ নয় কোনটি?
ক) সরলতা খ) বুদ্ধি
গ) আত্মসংযম ঘ) বিবেক
১৮। শ্রমিক সংঘ গঠন কোন ধরনের অধিকার?
ক) অর্থনৈতিক অধিকার
খ) রাজনৈতিক অধিকার
গ) সামাজিক অধিকার
ঘ) নৈতিক অধিকার
১৯। অধিকার ভোগের মাধ্যমে নাগরিকের কোন ধরনের বিকাশ ঘটে?
ক) নৈতিকতার বিকাশ ঘটে
খ) কর্তব্যের বিকাশ ঘটে
গ) মূল্যবোধের বিকাশ ঘটে
ঘ) ব্যক্তিত্বের বিকাশ ঘটে
২০। চলাফেরা ও মত প্রকাশ করা কোন ধরনের অধিকার?
ক) নৈতিক অধিকার
খ) সামাজিক অধিকার
গ) অর্থনৈতিক অধিকার
ঘ) রাজনৈতিক অধিকার
২১। নাগরিকের অধিকার দেয় কোন প্রতিষ্ঠান?
ক) সরকার খ) রাষ্ট্র
গ) জাতীয় সংসদ ঘ) বিদ্যালয়
আরো পড়ুন : নাগরিক ও নাগরিকতা অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
২২। জন্মস্থান নীতি অনুসরণ করে-
i. বাংলাদেশ
ii. কানাডা
iii. আমেরিকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) iii ও ii ঘ) i, ii ও iii
২৩। বাংলাদেশে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয় কত সালে?
ক) ২০০৬ সালে খ) ২০০৮ সালে
গ) ২০০৯ সালে ঘ) ২০১০ সালে
২৪। জনগণের মৌলিক অধিকার রক্ষায় যুগান্তকারী আইন কোনটি?
ক) পরিবেশ আইন
খ) শিল্প আইন
গ) তথ্য অধিকার আইন
ঘ) শিশু পাচার আইন
২৫। কত দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ করা তথ্য সরবরাহ করবেন?
ক) ১৫ দিনের
খ) ২০ দিনের
গ) ২৫ দিনের
ঘ) ২২ দিনের
২৬। জনগণের শাসন প্রতিষ্ঠায় নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ?
ক) রাজনৈতিক অধিকার
খ) নৈতিক অধিকার
গ) সামাজিক অধিকার
ঘ) তথ্য অধিকার
উত্তর: ১৬. খ, ১৭. ক, ১৮. ক, ১৯. ঘ, ২০. খ, ২১. খ, ২২. গ, ২৩. গ, ২৪. গ, ২৫. খ, ২৬. ঘ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর