মার্কেটিং ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪২। পণ্যসামগ্রী উৎপাদন বা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ধন-সম্পদ অর্জনে নিয়োজিত মানুষের সব কর্ম প্রচেষ্টাকে বলা হয়-
ক) ব্যবসা খ) বাণিজ্য
গ) শিল্প ঘ) বিনিময়
উত্তর: ক) ব্যবসা।
৪৩। কোনটি অকৃষি পণ্য?
ক) চাল খ) মাছ
গ) গাছ ঘ) টেলিভিশন
উত্তর: ঘ) টেলিভিশন।
৪৪। কোনটি বাজারজাতকরণের আওতাভুক্ত নয়?
ক) ক্রয় খ) অর্থসংস্থান
গ) প্রমিতকরণ ঘ) নির্দেশনা
উত্তর: ঘ) নির্দেশনা।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-৬, ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৫। কোনটি বাজারজাতকরণের প্রধান লক্ষ্য?
ক) মুনাফা অর্জন খ) পণ্য উন্নয়ন
গ) ভোক্তার সন্তুষ্টি ঘ) নতুন বাজার সৃষ্টি
উত্তর: গ) ভোক্তার সন্তুষ্টি।
৪৬। কোন প্রক্রিয়ার সঙ্গে বাণিজ্য অত্যধিক জড়িত?
ক) লেনদেন খ) বণ্টন
গ) উৎপাদন ঘ) উৎপাদন ও বণ্টন
উত্তর: খ) বণ্টন।
৪৭। জীবনযাত্রার মান বৃদ্ধিতে অত্যধিক ভূমিকা রাখে-
ক) বৈদেশিক বাণিজ্য খ) কারবার
গ) বাজারজাতকরণ ঘ) বহুজাতিক কোম্পানি
উত্তর: গ) বাজারজাতকরণ।
৪৮। পণ্যের জীবন চক্রের শেষ ধাপ-
ক) সূচনা খ) বিলুপ্তি
গ) অবনতি ঘ) পূর্ণতাপ্রাপ্তি
উত্তর: খ) বিলুপ্তি।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর