পরিচ্ছেদ-১২ : সমাস দিয়ে শব্দ গঠন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬। সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
ক) আরবি খ) ফারসি
গ) সংস্কৃত ঘ) ইংরেজি
২৭। সোনা-রুপার দাম বেড়েছে। এই বাক্যে সোনা-রুপা কোন সমাসের উদাহরণ?
ক) তৎপুরুষ সমাস খ) কর্মধারয় সমাস
গ) দ্বন্দ্ব সমাস ঘ) বহুব্রীহি সমাস
২৮। ‘স্বর্গ ও নরক’ = ‘স্বর্গ-নরক’ এই বাক্যে পরপদ কোনটি?
ক) স্বৰ্গ খ) স্বর্গনরক
গ) নরক ঘ) ও
২৯। ‘হাত-পা’ কোন সমাসের সমস্তপদ?
ক) তৎপুরুষ সমাস খ) কর্মধারয় সমাস
গ) দ্বন্দ্ব সমাস ঘ) বহুব্রীহি সমাস
৩০। ‘উনিশ-বিশ’ কোন সমাসের সমস্তপদ?
ক) তৎপুরুষ সমাস খ) কর্মধারয় সমাস
গ) দ্বন্দ্ব সমাস ঘ) বহুব্রীহি সমাস
৩১। কোনটি দ্বন্দ্ব সমাস?
ক) বেতাল খ) রাতকানা
গ) মাতা-পিতা ঘ) অঘাট
৩২। কোন সমস্তপদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক) অহি-নকুল খ) বিলাতফেরত
গ) পদ্মনাভ ঘ) শশব্যস্ত
৩৩। ‘দা-কুমড়া’ কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক) বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস
খ) বিরোধার্থক দ্বন্দ্ব সমাস
গ) মিলনার্থক দ্বন্দ্ব সমাস
ঘ) সমার্থক দ্বন্দ্ব সমাস
৩৪। ‘মায়েঝিয়ে’ কোন সমাস?
ক) বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস
খ) অলুক দ্বন্দ্ব সমাস
গ) মিলনার্থক দ্বন্দ্ব
ঘ) অলুক তৎপুরুষ সমাস
৩৫। ‘ঝড়বৃষ্টি’ শব্দটির ব্যাসবাক্য হলো—
ক) ঝড় ও বৃষ্টি
খ) ঝড়ের আগে বৃষ্টি
গ) ঝড়ের পরে বৃষ্টি
ঘ) ঝড় হতে বৃষ্টি
৩৬। পোঁটলা ও পুঁটলি = পোঁটলা-পুঁটলি, কোন সমাসের উদাহরণ?
ক) তৎপুরুষ খ) কর্মধারয়
গ) দ্বন্দ্ব সমাস ঘ) বহুব্রীহি সমাস
৩৭। ‘তুমি-আমি’ কোন সমাসের উদাহরণ?
ক) তৎপুরুষ খ) কর্মধারয়
গ) দ্বন্দ্ব ঘ) বহুব্রীহি
আরো পড়ুন : সমাস দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদের ২৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
৩৮। ‘আসা-যাওয়া’ সমস্তপদটি কোন সমাসের উদাহরণ?
ক) তৎপুরুষ সমাস খ) কর্মধারয় সমাস
গ) দ্বন্দ্ব সমাস ঘ) বহুব্রীহি সমাস
৩৯। ‘ধীরেসুস্থে’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
ক) আগে ধীরে পরে সুস্থে
খ) ধীরে এবং সুস্থে
গ) ধীরে আর সুস্থে
ঘ) ধীরে ও সুস্থে
৪০। নিচের কোন শব্দটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক) আসা-যাওয়া খ) তুমি-আমি
গ) হাতে-কলমে ঘ) ভালোমন্দ
৪১। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নিচের কোনটি?
ক) আসা-যাওয়া খ) তুমি-আমি
গ) চোখে-মুখে ঘ) ভালোমন্দ
৪২। ‘চলনে-বলনে’ কোন সমাসের সমস্তপদ?
ক) কর্মধারয় খ) অলুক দ্বন্দ্ব
গ) বহুব্রীহি ঘ) তৎপুরুষ
৪৩। সমস্যমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে এরকম দ্বন্দ্ব সমাস কী নামে পরিচিত?
ক) মিলনার্থক দ্বন্দ্ব সমাস
খ) বহুপদী দ্বন্দ্ব সমাস
গ) বিরোধার্থক দ্বন্দ্ব সমাস
ঘ) অলুক দ্বন্দ্ব সমাস
৪৪। ‘ভালোমন্দ’ সমস্তপদটি কোন সমাসের অন্তর্গত?
ক) দ্বন্দ্ব সমাস খ) কর্মধারয় সমাস
গ) তৎপুরুষ সমাস ঘ) বহুব্রীহি সমাস
৪৫। অলুক দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের কী সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে?
ক) উপসর্গ খ) বিভক্তি
গ) প্রত্যয় ঘ) নির্দেশক
৪৬। ‘কাঁচা-মিঠা’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) কাঁচা ও মিঠা
খ) কাঁচা অথচ মিঠা
গ) কাঁচা থাকতে মিঠা
ঘ) যা কাঁচা তাই মিঠা
৪৭। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
ক) আসা-যাওয়া খ) উনিশ-বিশ
গ) গোলাপফুল ঘ) চোখে-মুখে
৪৮। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক) শশব্যস্ত খ) হাতঘড়ি
গ) বিষাদসিন্ধু ঘ) পদ্মআঁখি
৪৯। কোন ধরনের কর্মধারয় সমাসে উভয় পদই বিশেষ্য হয়?
ক) রূপক খ) মধ্যপদলোপী
গ) উপমান ঘ) উপমিত
৫০। ‘জাহিদ বিয়ের পর ঘরজামাই হিসেবে আছে।’- এ বাক্যে ‘ঘরজামাই’ কোন কর্মধারয় সমাস?
ক) রূপক খ) মধ্যপদলোপী
গ) উপমান ঘ) উপমিত
উত্তর: ২৬. গ, ২৭. গ, ২৮. গ, ২৯. গ, ৩০. গ, ৩১. গ, ৩২. ক, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. ক, ৩৬. গ, ৩৭. গ, ৩৮. গ, ৩৯. ঘ, ৪০. গ, ৪১. গ, ৪২. খ, ৪৩. খ, ৪৪. ক, ৪৫. খ, ৪৬. ঘ, ৪৭. ঘ, ৪৮. খ, ৪৯. ঘ, ৫০. খ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর