চতুর্থ অধ্যায় : বায়ুমণ্ডল ও বায়ুদূষণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১। বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ধ্বংস করে কোন গ্যাস?
ক) CFC খ) CH4 গ) CO2 ঘ) N2O3
২২। ঢাকা শহরের বায়ুদূষণে কোন গ্যাসটি অধিক দায়ী?
ক) ওজোন খ) নাইট্রাইট
গ) সালফার ডাই-অক্সাইড ঘ) হিলিয়াম
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নয়ন তার গ্রাম থেকে ঢাকায় এসে দেখে সেখানে কলকারখানা, যানবাহন সবই বেশি। এ কারণে ঢাকায় বায়ু বেশি দূষিত হয়। এতে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।
২৩। উদ্দীপকে উল্লিখিত দূষণে নিচের কোন গ্যাসটি অধিক দায়ী?
ক) ওজোন খ) নাইট্রোজেন
গ) সালফার ডাই-অক্সাইড ঘ) হিলিয়াম
২৪। ওই দূষণের ফলে নিচের কোনটি হতে পারে-
i. চোখ জ্বালা ii. ফুসফুসের ব্যাধি iii.টাইফয়েড
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?
ক) ২১.০৮% খ) ৭৮.০৮%
গ) ৯৮.০৮% ঘ) ৯৯.০৮%
২৬। নিচের কোনটি বায়ু দূষক?
ক) পলিথিন খ) হর্নের শব্দ
গ) দাবানল ঘ) ডিটারজেন্ট
২৭। রেফ্রিজারেটর ব্যবহার থেকে কোন গ্যাস নির্গত হয়?
ক) কার্বন ডাই-অক্সাইড খ) কার্বন মনোঅক্সাইড
গ) ক্লোরোফ্লুরো কার্বন ঘ) মিথেন
আরো পড়ুন : বায়ুমণ্ডল ও বায়ুদূষণ অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
২৮। বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ কত?
ক) ০.০৩% খ) ০.০৪%
গ) ০.০৫% ঘ) ০.০৯%
২৯। বায়ুর কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে?
ক) আয়নোস্ফিয়ার খ) ট্রপোস্ফিয়ার
গ) মেসোস্ফিয়ার ঘ) স্ট্রাটোস্ফিয়ার
নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে N2, O2, CO2, N2O ও Ar উল্লেখযোগ্য। জীবের জীবন ধারণের জন্য এই গ্যাসগুলো গুরুত্বপূর্ণ হলেও এদের অতিরিক্ত মাত্রা জীবকুলের জন্য ক্ষতিকর।
৩০। উদ্দীপকে উল্লিখিত কোন গ্যাসটি উদ্ভিদের খাদ্য তৈরির জন্য অত্যাবশ্যক?
ক) O2 খ) CO2 গ) N2O ঘ) Ar
৩১। অতিরিক্ত মাত্রার গ্যাসটি কীভাবে জীবকুলের ক্ষতি করে?
i. তাপমাত্রা বৃদ্ধি করে
ii. ওজোন স্তর ধ্বংস করে
iii. উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, iii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বায়ুমণ্ডলে ‘X’-এর পরিমাণ অতি নগণ্য হলেও ‘X’ শিশির, হিম ও তাপ শোষণ করে উষ্ণতা বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বায়ুমণ্ডলে কতিপয় কঠিন ও তরল পদার্থ একত্রে ‘Y’ হিসেবে পরিচিত।
৩২। উদ্দীপকে ‘X’-এর সঙ্গে সাদৃশ্য রয়েছে নিচের কোনটির?
ক) লবণকণা খ) ধূলিকণা
গ) জলীয়বাষ্প ঘ) গ্যাসীয় উপাদান
৩৩। উদ্দীপকে ‘Y’ পদার্থটির সংস্পর্শে এসে ‘X’ ঘনীভূত হয়ে সৃষ্টি করে-
i. মেঘ ii. কুয়াশা iii. হিমপ্রাচীর
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২১. ক, ২২. গ, ২৩. গ, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. গ, ২৮. ক, ২৯. ক, ৩০. খ, ৩১. ক, ৩২. গ, ৩৩. ক।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর