প্রবন্ধ : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেল, জুলুম, নির্যাতনের শিকার হন। নির্বাসিত জীবনযাপন করেন। ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তার জীবন থেকে কেড়ে নেয় ২৭টি বছর। কিন্তু তিনি কখনো মাথা নত করেননি। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের।
৫। বঙ্গবন্ধুর এই বিশেষ গুণ আমাদের উপহার দিয়েছে-
(ক) গভীর দেশপ্রেম (খ) বাঙালি সংস্কৃতি
(গ) স্বাধীন রাষ্ট্র (ঘ) বৈষম্য থেকে মুক্তি
৬। পূর্ব পাকিস্তানে গণ-অভ্যুত্থান হয় কত সালে?
(ক) ১৯৫২ সালে (খ) ১৯৫৪ সালে
(গ) ১৯৬৯ সালে (ঘ) ১৯৭১ সালে
৭। ‘মার্শাল-ল’ বলতে বোঝানো হয়-
(ক) সামরিক শাসন (খ) গণতান্ত্রিক আইন
(গ) একনায়কতন্ত্র (ঘ) বিদেশিদের শাসন
৮। ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদে প্রথম অধিবেশন ডাকেন-
(ক) ১৯৭১ সালের ২ মার্চ (খ) ১৯৭১ সালের ৩ মার্চ
(গ) ১৯৭১ সালের ৪ মার্চ (ঘ) ১৯৭১ সালের ৫ মার্চ
৯। ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন-
(ক) ১৯৭১ সালের ৩ মার্চ (খ) ১৯৭১ সালের ৫ মার্চ
(গ) ১৯৭১ সালের ২ মার্চ (ঘ) ১৯৭১ সালের ১ মার্চ
১০। ছয় দফা ঘোষণা করা হয়-
(ক) ১৯৬৩ সালে (খ) ১৯৬৪ সালে
(গ) ১৯৬৫ সালে (ঘ) ১৯৬৬ সালে
১১। কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য দিয়ে বাংলাকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন?
(ক) ১৯৭৪ সালে (খ) ১৯৭৩ সালে
(গ) ১৯৭২ সালে (ঘ) ১৯৭১ সালে
আরো পড়ুন : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রবন্ধের ৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১২। ছয় দফা আন্দোলন কীসের দাবি ছিল?
(ক) স্বাধীনতার দাবি (খ) গণতন্ত্রের দাবি
(গ) স্বায়ত্তশাসনের দাবি (ঘ) রাষ্ট্রভাষার দাবি
১৩। বঙ্গবন্ধুর ভাষণটিকে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণের সঙ্গে তুলনা করা হয়?
(ক) জর্জ ওয়াশিংটন (খ) আব্রাহাম লিংকন
(গ) রোনাল্ড রিগান (ঘ) জর্জ বুশ
১৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন ১৯৭১ খ্রিষ্টাব্দের-
(ক) ২৫ মার্চের প্রথম প্রহরে (খ) ২৬ মার্চের প্রথম প্রহরে
(গ) ২৭ মার্চের প্রথম প্রহরে (ঘ) ২৮ মার্চের প্রথম প্রহরে
১৫। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়-
(ক) ১৯৭৫ সালের ১৪ আগস্ট (খ) ১৯৭৫ সালের ১৫ আগস্ট
(গ) ১৯৭৫ সালের ১৬ আগস্ট (ঘ) ১৯৭৫ সালের ১৭ আগস্ট
১৬। ৭ মার্চ বঙ্গবন্ধু আনুমানিক কত লোকের উপস্থিতিতে ভাষণ দেন?
(ক) ২ লাখ (খ) ৫ লাখ
(গ) ১০ লাখ (ঘ) ১৫ লাখ
উত্তর: ৫. গ, ৬. গ, ৭. ক, ৮. খ ৯. ঘ, ১০. ঘ, ১১. ক, ১২. গ, ১৩. খ, ১৪. খ, ১৫. খ, ১৬. গ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর