প্রবন্ধ : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭। ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে কত মিনিট ভাষণ দেন?
(ক) ১৮ মিনিট (খ) ১৬ মিনিট
(গ) ১২ মিনিট (ঘ) ২২ মিনিট
১৮। জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন-
(ক) ১৯৬৬ সালে (খ) ১৯৬৯ সালে
(গ) ১৯৭১ সালে (ঘ) ১৯৭৫ সালে
১৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন-
(ক) ১৯২০ খ্রিষ্টাব্দের ৭ মার্চ
(খ) ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ
(গ) ১৯২০ খ্রিষ্টাব্দের ২০ মার্চ
(ঘ) ১৯২০ খ্রিষ্টাব্দের ২৭ মার্চ
২০। আইয়ুব খান ‘মার্শাল-ল’ জারি করে রেখেছিলেন-
(ক) ৮ বছর পর্যন্ত (খ) ১০ বছর পর্যন্ত
(গ) ১২ বছর পর্যন্ত (ঘ) ১৫ বছর পর্যন্ত
২১। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে কত সালের নির্বাচনে?
(ক) ১৯৬৯ সালের (খ) ১৯৭০ সালের
(গ) ১৯৭১ সালের (ঘ) ১৯৭২ সালের
২২। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন ডাক দিতে বঙ্গবন্ধু অনুরোধ জানান?
(ক) ১৫ ফেব্রুয়ারি (খ) ২০ ফেব্রুয়ারি
(গ) ২৫ ফেব্রুয়ারি (ঘ) ২৮ ফেব্রুয়ারি
২৩। বঙ্গবন্ধু আহ্বান করেছিলেন-
i. ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে
ii. যার যা আছে তা দিয়েই শত্রুর মোকাবিলা করতে
iii. সব ধরনের যোগাযোগব্যবস্থা বন্ধ করে দিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও iii (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রবন্ধের ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
২৪। ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ নামকরণটি হলো-
(ক) বঙ্গবন্ধুর ভাষণের শেষ সংলাপ
(খ) বঙ্গবন্ধুর দেওয়া একটি স্লোগান
(গ) বঙ্গবন্ধুর লেখা একটি কবিতার চরণ
(ঘ) বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে স্লোগান
২৫। ‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না’ তবে শেখ মুজিবুর রহমান কী চান?
(ক) রাষ্ট্রপতি (খ) নির্বাচন
(গ) মানুষের অধিকার (ঘ) বাংলার স্বাধীনতা
২৬। ‘আমরা যখন মরতে শিখেছি’ এখানে ‘আমরা’ বলতে বোঝায়-
(ক) আওয়ামী লীগের নেতাদের
(খ) পূর্বপাকিস্তানের মানুষকে
(গ) পশ্চিমবঙ্গের মানুষকে
(ঘ) সংগ্রামী নেতাদের
২৭। ‘১৯৫২ সালে রক্ত দিয়েছি’ কীসের জন্য?
(ক) স্বাধীনতার জন্য (খ) শিক্ষার জন্য
(গ) ভাষার জন্য (ঘ) নির্বাচনের জন্য
২৮। বিশ্বসভায় বাংলাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী?
(ক) রাষ্ট্রভাষা আন্দোলনে তার প্রত্যক্ষ অংশগ্রহণ
(খ) ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান
(গ) জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দান
(ঘ) মাতৃভাষা আন্দোলনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া
২৯। ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’ বঙ্গবন্ধুর এ উক্তির মধ্যে প্রকাশ পেয়েছে-
(ক) মুক্তিযুদ্ধে সংঘবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান
(খ) যুদ্ধের জন্য দুর্গের প্রয়োজনীয়তা
(গ) বাড়িতে দুর্গ হলে জয় অনিবার্য
(ঘ) দুর্গ তৈরি ছাড়া যুদ্ধ অসম্ভব
উত্তর: ১৭. ক, ১৮. খ, ১৯. খ, ২০. খ, ২১. খ, ২২. ক, ২৩. ঘ, ২৪. ক, ২৫. গ, ২৬. খ, ২৭. গ, ২৮. গ, ২৯. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর